আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না চাইনিজ জিঞ্জার মাশরুম চিকেন রেসিপি ! Chinese Recipe
আদা, মাশরুম ও চিকেন স্টক দিয়ে তৈরি ঘন ঝোলের এই চাইনিজ মুরগির রান্না ভাতের সাথে খুব মানানসই। রান্নাটি প্রায় ৩০ মিনিটে হয়ে যায়। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি পরিবেশনে ২০০ থেকে ২৫০ পর্যন্ত ক্যালরি থাকতে পারে।
শেয়ার করুন:
উপকরণ
- •মুরগির মাংস- এক কাপ, পাতলা স্লাইস করে কেটে নেওয়া
- •আদা - দুই টেবিল চামচ লম্বা এবং চিকন কুচি করে কেটে নেওয়া -
- •তেল আধা টেবিল চামচ
- •রসুন কুচি এক টেবিল চামচ
- •চিকেন স্টক পৌনে এক কাপ
- •চিকেন পাউডার দেড় চামচ
- •সাদা গোল মরিচের গুড়া সিকি চামচ
- •মাশরুম আধা কাপ
- •কর্নফ্লাওয়ার এর ঘন মিশ্রণ এক চামচ
- •চিনি এক চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে কেটে ধুয়ে নেওয়া মুরগির মাংসগুলো নিয়ে নিলাম। মাংসটা পাতলা এবং একটু লম্বা করে কেটে নিয়েছি। তারপর এর সাথে মাশরুম এবং আদা কুচি দিয়ে দিলাম। এখন ফেটে রাখা ডিম থেকে অল্প একটু ডিম দিয়ে দিব। যেমন দুই চামচ ডিম দিয়ে ভাল করে মিশিয়ে নিব। এরপর চুলায় একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এক মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি মাংস,আদা এবং মাশরুম গুলো।
- 2নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় তিন মিনিটের মতো ভেযে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি চিকেন স্টক এর পানি। এক দুই মিনিট জ্বাল দেওয়ার পর, দিয়ে দিচ্ছি চিকেন পাউডার ,সাদা গোল মরিচের গুড়া এবং চিনি । নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে লবণ দিতে হবে না। কারন চিকেন পাউডার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া থাকে। নেড়েছেড়ে দুই থেকে তিন মিনিট জ্বাল করে নিব।
- 3তারপর , এর সাথে দিয়ে দিচ্ছি ঘন ভাবে তৈরি করা কর্নফ্লাওয়ার এর মিশ্রণ। অর্থাৎ অল্প একটু পানির সাথে বেশি করে কনফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রাখা। কয়েক সেকেন্ডের মধ্যে এটা ঘন হতে শুর করেছে। এই পর্যায়ে নামিয়ে নেব । এটার গ্রেভি বা ঝোল যার যার রুচি অনুযায়ী রেখে নিতে পারেন। আর লবন চিনি যার যার স্বাদ এর উপর নির্ভর করে।
সচরাচর জিজ্ঞাসা
এই রেসিপিতে কতক্ষণ সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে।
একটি পরিবেশনে কত ক্যালরি থাকতে পারে?+
রেসিপি অনুযায়ী একটি পরিবেশনে ২০০ থেকে ২৫০ পর্যন্ত ক্যালরি থাকতে পারে।
রান্নায় লবণ দেওয়ার প্রয়োজন আছে কি?+
রেসিপিতে বলা হয়েছে আলাদা লবণ দিতে হবে না, কারণ চিকেন পাউডারে পর্যাপ্ত লবণ থাকে।