এমন মুরগি ভুনা খেয়েছেন কি কখনো ?? দারুন মজার "চিকেন ঘি রোস্ট" ! Chicken Ghee Roast
ঘি, আদা, রসুন ও এলাচির সুগন্ধি মসলায় তৈরি মাখামাখা চিকেন ঘি রোস্ট। ভুনা করা মুরগির এই রেসিপিটি মাঝারি আঁচে ধীরে ধীরে রান্না করা হয়। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম মুরগির মাংস ভুনার মধ্যে প্রায় ১৩২ থেকে ৩২৩ ক্যালোরি থাকতে পারে।
শেয়ার করুন:
উপকরণ
- •পেঁয়াজ কুচি- আধা কাপ
- •আস্ত আদা -১ ইঞ্চির একটি গোল গোল করে টুকরো করে কেটে নিয়েছি
- •রসুনের কোয়া -৮ থেকে ১০ টি
- •আসতো ধনিয়া এক টেবিল চামচ
- •আসতো জিরাএবং মেথি -আধা চা চামচ করে
- •এলাচি- ৮ থেকে ১০ টি
- •তেতুল -এক টেবিল চামচ
- •ঘিগ দুই টেবিল চামচ
- •তেল -এক টেবিল চামচ
- •হলুদের গুড়া -২ চা চামচ
- •মরিচের গুড়া-এক টেবিল চামচ বা স্বাদমতো মসলাগুলো ভাজার জন্য দুই টেবিল চামচ তেল এবং এক টেবিল চামচ ঘি।
রান্নার ধাপ
- 1প্রথমে একটি প্যানের মধ্যে দুই টেবিল চামচ ঘি এবং এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম। একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি,পেঁয়াজকুচি, আসতো রসুন, আসতো আদা, নেড়েচেড়ে একটু ভেযেই এর মধ্যে দিয়ে দিচ্ছি, আসতো ধনিয়া, মেথি, জিরা,এবং এলাচ। কয়েক মিনিট নেড়েচেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব তেতুল। তারপর নেড়েচেড়ে চুলার জ্বাল টা বন্ধ করে এটা ঠান্ডা করে নিব। এবং কিছুক্ষণের মধ্যে এটা যখন ঠান্ডা হয়ে আসবে, তখন এর সাথে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে,একটি ব্লেন্ডারের মধ্যে এই সমস্ত মসলাগুলো নিয়ে ব্লেন্ড করে নিব।
- 2ব্লেন্ড করার সময় সামান্য পানি দিয়ে নিব। তারপর চুলায় অন্য একটি পানের মধ্যে দুই টেবিল চামচ তেল এবং এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন এই তেলটা গরম হলেই এর মধ্যে ব্লেন্ড করে রাখা সে মসলাগুলো সমস্ত ঢেলে দেব। কয়েক মিনিট নেড়েচেড়ে মসলাটা ভুনে নেওয়ার পর, এর উপরে তেলগুলো ভাসমান হয়ে আসছে এই সময়ের মধ্যে আমি এর মধ্যে সাধ মত লবণ দিয়ে দিব। আবার একটু নেড়েচেড়ে নিছি । তারপর ধুয়ে রাখ এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। নেড়েচেড়ে মাংস টা একটু কশিয়ে নেব। কয়েক মিনিট পর, এর মধ্যে দিয়ে দিব, পরিমাণ মতো মতো পানি, এখানে বেশি পানি ব্যবহার করব না যেহেতু এটা ভুনা থাকবে তাই।
- 3নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর প্যানে ঢাকনা খুলে একটু নেড়ে দেবো । যেহেতু পানি রয়েছে এখানে আরও জাল দিয়ে নিব। চুলার মাঝারি আচে থেকেও কম আছলচে রাখবো। প্রায় ১০-১২ মিনিট পর এর মাঝে ১-২ বার নেড়ে দেওয়া হয়েছিল, এখন। এখানে পানির আর কোন পানির পরিমাণ নেই এটা মাখামাখা হয়ে গিয়েছে। এবং তেলটাও ভেসে উঠেছে। এই অবস্থায় আমি এই মাংস টা নামিয়ে নিচ্ছি। এভাবে হয়ে গেল আমাদের দারুন মজার চিকেন ঘি রোস্ট রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
চিকেন ঘি রোস্ট রান্না করতে কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে। মুরগি ভুনার পর্যায়ে প্রায় ১০-১২ মিনিট জ্বাল দেওয়ার কথাও বলা আছে।
এই রেসিপিতে কোন কোন মসলা ব্যবহার করা হয়েছে?+
পেঁয়াজ কুচি, আদা, রসুন, ধনিয়া, মেথি, জিরা, এলাচি, তেতুল, হলুদ ও মরিচের গুঁড়া ব্যবহার করা হয়েছে। মসলা ভাজার জন্য তেল ও ঘি দেওয়া হয়।
রান্নায় বেশি পানি দিতে হবে কি?+
না, রেসিপিতে বলা হয়েছে বেশি পানি ব্যবহার না করতে, কারণ এটি ভুনা হবে। তেল ভেসে উঠলে এবং মাংস মাখামাখা হলে নামিয়ে নিতে হবে।