Raishas Food

হেব্বি মজার আমেরিকান হেসেলব্যাক পটেটো ! hasselback potatoes

আলু আলতো করে স্লাইস করে মাখন, রসুন ও শুকনো থাইম দিয়ে ওভেনে বেক করা একটি আমেরিকান ডিশ। মাংসের স্টিক বা সালাতের সাথে পরিবেশন করা যায়। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটা এই হেসেলব্যাগ পটেটোর মধ্যে রয়েছে ১৩৪ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •আলু
  • •মাখন
  • •রসুন কুচি
  • •যেকোনো সুগন্ধযুক্ত মসলা যার যেটা পছন্দ আমি এখানে শুকনো থাইম ব্যবহার করেছি মাখনের সাথে।

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে একটি বড় সাইজের আলু নিয়ে নিলাম। এর পিছনের এক অংশ পাতলা করে আর লম্বা করে কেটে নিব। এখন এই আলুটা ধরে পাতলা পাতলা গোল গোল করে কেটে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচের অংশটা যেন কেটে না যায় অর্থাৎ নিচের অংশটাই আলু কিন্তু আলতোভাবে লেগেই থাকবে। পুরোপুরি কেটে নেওয়া যাবে না। এভাবে আমি বাকি কয়েকটা আলু করে নিব। এখন এই আলুটা ধুয়ে নিব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে মাখন নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিব,কুচি কুচি করে কেটে রাখা রসুনগুলো। নেড়েচেড়ে রসুনের সুঘ্রানটা ছড়িয়ে পড়লে এরমধ্যে থাইম দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে এখন এটা নামিয়ে নেব। এখানে বেকিং ট্রে নিলাম। এর উপরে ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি।
  2. 2এবং এখন এর উপরে আলু একটা রেখে দিচ্ছি। আর আলুর নিচের অংশ যে লম্বা করে কেটে রেখেছিলাম, এইটা আগে রেখে তারপর অই আস্ত স্লাইস করে কেটে রাখা আলুটা এর উপরেই রাখবো। এখন এই যে আলতো করে কেটে রাখা এই আলুর প্রত্যেকটার গোল মাঝখানের অংশে মাখন ব্রাশ করে দিব। পরবর্তীতে রসুন দিব,এখন না। খুব ভালো করে সবদিকেই মাখনটা ব্রাশ করে নেওয়া হলে, এর উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। আর গোলমরিচের গুড়া । আমি এখানে চারটি আলু করেছি এর প্রত্যেকটার মধ্যে এভাবেই মাখন লবণ এবং গোলমরিচের গুড়া দিয়ে, বেকিং এই ট্রে এর মধ্যে বিছিয়ে দিলাম। আলু গুলো রেখে দিলাম। এখন প্রথমে এটা ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস এটা আধা ঘন্টার জন্য বেক করবো।
  3. 3ঠিক এই সময়ের পর, আমি এই আলুর ট্রেটা বের করে নিলাম । এখন এর উপরে আবার একটু মাখন ব্রাশ করে নিচ্ছি। আর ভেজে রাখার রসুনগুলো প্রত্যেকটার মধ্যে উপর দিয়ে, এবং কিছুটা ভিতরে ঢুকিয়ে দিব। এখন আমি ওভেনের উপরের তাকে এটা রেখে বেক করবো। আর প্রথমে ওভেনের মাঝখানে রেখে বেক করেছিলাম। আবারো ২০ থেকে ৩০ মিনিটের জন্য এটা বেক করে নিব। এ সময় পর বের করে নেয়া হয়েছে। এর উপরে এখন আবার একটু মাখন ব্রাশ করে নিব। আর কিছু ধনেপাতার কুচি ছিটিয়ে দিয়েছি। এখন এটা খাবারের জন্য প্রস্তুত। যে কোন মাংসের স্টিক অথবা বিভিন্ন সালাতের সাথে ও এটা রাতের ডিনার হিসেবে আমেরিকানরা খেয়ে থাকে।

সচরাচর জিজ্ঞাসা

হেসেলব্যাক পটেটো বানাতে কত সময় লাগে?+

রেসিপি অনুযায়ী এর প্রস্তুত সময় ৪৫ মিনিট। ওভেনে প্রথমে ২০০ ডিগ্রি সেলসিয়াসে আধা ঘণ্টা এবং পরে আরও ২০ থেকে ৩০ মিনিট বেক করতে হয়।

হেসেলব্যাক পটেটোতে কী কী উপকরণ লাগে?+

আলু, মাখন, রসুন কুচি, শুকনো থাইমসহ যেকোনো পছন্দের সুগন্ধি মসলা, লবণ ও গোলমরিচের গুড়া লাগে। শেষে ধনেপাতার কুচি ছিটিয়ে দেওয়া হয়।

একটি হেসেলব্যাক পটেটোতে কত ক্যালরি থাকে?+

ডকুমেন্ট অনুযায়ী একটি হেসেলব্যাক পটেটোতে ১৩৪ ক্যালরি থাকে।