Raishas Food

খুবি সোজা আর দারুন মজার অন্যরকম মুরগি ভুনা থাই চিকেন কারি ! Thai Chicken Curry

মুরগির মাংস সয়া সস, টমেটো কেচাপ ও ফিশ সসের মিশ্রণে কাঁচা মরিচ ও থাই পাতা দিয়ে রান্না করা একটি মজার থাই চিকেন কারি। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: থাই এই চিকেন কারির মধ্যে রয়েছে 250 থেকে 600 ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •মুরগির মাংস -এক কেজি
  • •আদা বাটাএবং রসুন বাটা- দেড় চা-চামচ
  • •সস তৈরির।জন্য:
  • •সোয়া সস- চার টেবিল চামচ
  • •টমেটো কেচাপ- ছয় টেবিল চামচ
  • •ফিশসস- দুই টেবিল চামচ
  • •তেল- আধা কাপ
  • •থাই পাতা বা লেবু পাতা
  • •কাচা মরিচ -ছয় থেকে সাতটি
  • •পিয়াজ - এক।কাপ এর পাতা গুলো খুলে নেওয়া

রান্নার ধাপ

  1. 1মুরগির মাংস গুলো পরিষ্কার করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা ,এবং সামান্য লবণ দিয়ে খুব ভালো করে, মিশিয়ে নিব। তারপর আধা ঘন্টার জন্য রেখে দেবো। এই সময়ের মাঝে এখানে একটা অস্বাস তৈরি করে নিতে হবে সে ক্ষেত্রে একটি বলের মধ্যে নিয়ে নিলাম সোয়া সস টমেটো কেচাপ এবং ফিস সস, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে চুলায় একটি অয়ানের মতো আধা কাপ তেল গরম করে নিয়েছি।
  2. 2এর মধ্যে মেরিনেট করে রাখা মাংসগুলো ছেড়ে দিব। ৭-৮ মিনিট মুরগিগুলো হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর, এগুলো বের করে নিব। তারপর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সসটা। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসগুলো। আরো দিয়ে দিব থাইপাতা। কারো কাছে থাই পাতা যদি না থাকে, তাহলে এখানে লেবু পাতা দিলেও হবে। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং পেঁয়াজগুলো। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব ।
  3. 3প্রায় ৪-৫ মিনিট পর,লবণ চেখে নেব। প্রয়োজনে আরো দিবো। যেহেতু এখানে সয়া সসের পরিমাণটা বেশি, তাই আর কোন বাড়তি লবণের প্রয়োজন নেই । তবে যার যার রুচি অনুযায়ী। নেড়েছেড়ে আবারো প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা এখন একদম মাখামাখা অবস্থায় হয়ে আসলে তখন নামিয়ে নিতে হবে। প্রায় আর পাচমিনিট জাল দিয়ে নেওয়ার পর ,এটা নামিয়ে পরিবেশন করব। এভাবে হয়ে গেল থাই চিকেন কারি রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

এই থাই চিকেন কারি তৈরিতে কী কী উপকরণ লাগে?+

এক কেজি মুরগির মাংস, আদা ও রসুন বাটা, সয়া সস, টমেটো কেচাপ, ফিশ সস, তেল, থাই পাতা বা লেবু পাতা, কাঁচা মরিচ এবং পেঁয়াজ লাগে।

থাই পাতা না থাকলে কী ব্যবহার করা যাবে?+

থাই পাতা না থাকলে লেবু পাতা দিয়েও রান্না করা যাবে বলে রেসিপিতে উল্লেখ আছে।

এই রেসিপিতে প্রস্তুত সময় কত?+

রেসিপি অনুযায়ী এই থাই চিকেন কারি তৈরিতে প্রস্তুত সময় ৪৫ মিনিট।