নাস্তা বা টিফিন ঝটপট তৈরি দারুন মজার দিল্লির স্ট্রীট ফুড ডিম পাউরুটি ভাঁজি ! সকালের বিকেলের নাস্তা
স্লাইস পাউরুটি, ডিম, পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে তৈরি দিল্লির স্ট্রীট ফুড স্টাইলের ডিম পাউরুটি ভাজি। সকালের বা বিকেলের নাস্তায় ঝটপট বানানো যায়।
শেয়ার করুন:
উপকরণ
- •স্লাইস পাউরুটি
- •ডিম
- •পিয়াজ কুচি
- •কাচা মরিচ কুচি অথবা চিলি ফ্লেক্স
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে বড় সাইজের স্লাইস করা পাউনরুটি নিয়ে নিলাম। এটার একটা নিয়ে,ছোট ছোট চারকোনা করে কেটে নিচ্ছি। এভাবে আরেকটাও করে নিব। এরপর এখানে দুটি ডিম নিয়ে নেওয়া হল। এর সাথে অরা সাধারণত মরিচের গুড়া বা চিলি ফ্লেক্স দিয়ে থাকে। তবে আমরা বাঙালিজাতি, তাই এখানে কাচা মরিচ কুচি এবং পিয়াজ কুচিটাও দিয়ে দিলাম।
- 2স্বাদ মতো লবন দিয়ে ঘুটে নিব। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে,এর মধ্যে তেল হালকা গরম করে নেয়া হয়েছে। তারপর ডিমের মিশ্রণ টা ঢেলে দিচ্ছি। এখন ডিমটা একটু কাচা থাকতেই এর উপর দিয়ে মেটে রাখা পাউরুটি গুলো বিছিয়ে দিলাম। এখন একটু চেপে চেপে দিব,পাউরুটি গুলো। ডিমের নিচের অংশটা হলে,একটা প্লেট প্যানের সামনে নিয়ে,প্যানটা উলটে ডিম এবং পাউডরুটি টা বের করে নিব।
- 3তারপর প্যানের মধ্যে একটু বাটার দিয়ে, পাউরুটির দিকটা নিচে দিয়ে একটু ভেজ্ব নিতে হবে। ভাজা হলেই বের করে এর চারভাগে কেটে পাশে কিছু টমেটো এবং শশা স্লাইস করে রেখে পরিবেশন করবো। এভাবে হয়ে গেলো দিল্লির স্টিট ফুড ডিম পাউরুটি ভাজি রেসিপি। প্রস্তুত সময়: ২৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই রেসিপিতে কী কী উপকরণ লাগে?+
স্লাইস পাউরুটি, ডিম, পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি অথবা চিলি ফ্লেক্স লাগে। এছাড়া স্বাদমতো লবণ ও ভাজার জন্য তেল ও বাটার ব্যবহার করা হয়েছে।
ডিম পাউরুটি ভাজি তৈরি করতে কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ২৫ মিনিট উল্লেখ করা হয়েছে। পাউরুটিগুলো ছোট চারকোনা করে কেটে নিতে হয়।
ভাজির সাথে কী পরিবেশন করা হয়?+
ভাজি চারভাগে কেটে পাশে টমেটো ও শসা স্লাইস করে রেখে পরিবেশন করা হয়।