ডিম পরোটা তো অনেক খেয়েছেন কিন্তু অসাধারন স্বাদের নাস্তা এই ডিম রুটি খেয়েছেন কখনো ! Sokaler Nasta
ময়দার খামিরের রুটির ভেতরে ডিম ও সবজির মিশ্রণ ভরে ফ্রাইপ্যানে সেঁকে তৈরি হয় এই ডিম রুটি। সকালের নাস্তার জন্য অনন্য স্বাদের একটি পদ।
শেয়ার করুন:
উপকরণ
- •ময়দা -চার কাপ
- •ডিম চারটি
- •ইস্ট- চার চামচ
- •লবণ স্বাদমতো
- •পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ পাতা কুচি ,কাঁচা মরিচ কুচি- পরিমাণ মত
- •দুধ - দেড় কাপ
রান্নার ধাপ
- 1প্রথমে আমি এখানে একটি বড় বলের মধ্যে চার কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে ময়দার পরিমাণটা আমি বেশি নিয়েছি। কারণ ময়দার খামিরটা করা হলে, এর থেকে কিছুটা আমি রেখে দিব ডিপ ফ্রিজের মধ্যে। এখন ময়দার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লবন এবং ইস্ট। এখানে যেহেতু ঘরে রাখা ছিল দুধ, তাই আমি এখানে দুধ ব্যবহার করছি। তবে এটা পানি দিয়েও ময়ান দেওয়া যাবে । এতে কোন সমস্যা নেই। হাতের সাহায্যে খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। প্রয়োজনে একটু পানি ব্যবহার করব এখানে। ময়ান দিয়ে নেওয়ার পর, এই ঠিকভাবে হয়েছে একটু শক্ত তবে এটা রেখে দিলেই নরম হয়ে আসবে। এটা আমি এক দুই ঘন্টার জন্য রেখে দেবো। এই সময়ের মাঝে এখানে ক্যাপসিকাম পেঁয়াজ,কাঁচা মরিচ, এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি । এখন এর সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। আর এখানে চারটি ডিম এর মধ্যে ভেঙ্গে দিয়ে, খুব ভালো করে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে।
- 2প্রায় ২-৩ ঘন্টা পর ময়দার খামিরটা নিয়ে নিলাম । এখন একটা টেবিল এর উপরে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে আবার একটু ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি । এখন এর থেকে চারটি লেচি কেটে নিব। আর বাকি ময়দার খামিরটা একটি পলিব্যাগের ভিতর ভোরে রেখে দিব। এবং পলিব্যাগটা খুবই শক্ত করে বাধবো না। মানে পলিব্যাগ এর ভিতরে দেওয়ার পর এই পলিব্যাগটা একটু ফোলা ফোলা করে রাখবো। কারন ইস্ট এটা আবারও কিন্তু ফুল ফুলে উঠবে। তারপর ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। তখন পুরোপুরি ইস্ট এর কার্যকারিতা বন্ধ হয়ে যাবে। আর কেউ যদি চান তাহলে আপনাদের পরিমাণ মতো অল্প ময়দা দিয়েও করে নিতে পারেন। এখন এই চারটি লেচি গুলো রুটির মতো গোল করে বেলে নিব। এবং অবশ্য একটু মোটা থাকবে রুটির পরিমাণটা। এখন একটি ফ্রাইপেন চুলায় বসিয়ে দিলাম। এর মধ্যে বেলে রাখা এই রুটিটা ছেড়ে দিচ্ছি। রুটির একপাশটা একটি সিদ্ধ হলে, অপর পাশটি উল্টে দিচ্ছি।
- 3অপর পাঁচটি ও ফোলা ফোলা হলে আবার নিচের দিকটা উল্টে দিবো। সম্পূর্ণ রুটি টা সিদ্ধ করে নিতে হবে। আর যে পাশটা ফুলে উঠবে সেটা অবশ্যই খুন্তির সাহায্যে চেপে দিব। রুটিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসছে। এখন এর উপরের যে ফুলে আসা অংশটা একটু কেটে নিচ্ছি। অর্থাৎ কেচির সাহায্যে একটু ফুটা করে নেওয়া হয়েছে। এখন এর রুটির ভিতরেই আমি ডিমের মিশ্রণ থেকে পছন্দ মতন নিয়ে এর ভিতরে দিয়ে দিব। চামচের সাহায্যে দিয়ে দিলাম ডিম এবং সবজির মিশ্রণটা। এখন এই পাশটা উল্টে দিব। দুই তিন মিনিট রেখে, ভিতরের ডিমটা সিদ্ধ হয়ে আসলে তারপর বের করে নিচ্ছি। এভাবে বাকি রুটি টাও আমি করে নিব। সবগুলো করার পরিশেষে এটার মাঝখান থেকে কেটে চারভাগ করে নিব। এভাবে হয়ে গেল সন্ধ্যা কিংবা সকালের নাস্তা হিসেবে ডিম রুটি রেসিপি। এক অন্যান্য অন্যভাবে, এবং অনেক মজাদার একটা নাস্তাট আইটেম। প্রস্তুত সময়: ৪৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
ডিম রুটি তৈরিতে কী কী উপকরণ লাগে?+
ময়দা চার কাপ, ডিম চারটি, ইস্ট চার চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ পাতা কুচি, কাঁচা মরিচ কুচি এবং দেড় কাপ দুধ লাগে।
ময়দার খামির কতক্ষণ রাখতে হয়?+
ময়দা মেখে এক-দুই ঘণ্টা রাখার কথা বলা হয়েছে, এবং ডিম ও সবজি মেশানোর পর প্রায় ২-৩ ঘণ্টা পর খামির ব্যবহার করা হয়েছে।
ডিম রুটির প্রস্তুতি সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে।