Raishas Food

ডিম ছাড়াই ঝটপট তৈরি আলু ময়দার দারুণ স্বাদের নাস্তা ঝাল প্যানকেক ! Alu Moydar Pancake Nasta

সিদ্ধ আলু, ময়দা, পেঁয়াজ, কাঁচা মরিচ ও গাজর মিশিয়ে ডিম ছাড়া তৈরি এই নরম ঝাল প্যানকেক সকালের নাস্তায় দারুণ লাগে। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি আলুএবং ময়দার এই চাপটির মধ্যে বা প্যানকেকে রয়েছে ৩০০ ক্যালোরি কিংবা এর বেশিও থাকতে পারে।

শেয়ার করুন:

উপকরণ

  • •আলু- এক কাপ সিদ্ধ করে ভর্তা করে নেওয়া ময়দা- এক কাপ
  • •২পেঁয়াজ কুচি
  • •কাঁচা মরিচ কুচি
  • •গাজর কুচি
  • •ধনিয়াপাতা কুচি
  • •পেঁয়াজ পাতার কুচি
  • •লবন
  • •তেল

রান্নার ধাপ

  1. 1প্রথম একটি বলের মধ্যে সমস্ত উপকরণ গুলো নিয়ে নিব। যেমন,সিদ্ধ করে ভর্তা করে রাখা আলুগুলো। এর সাথে দিয়ে দিচ্ছি ময়দা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ,কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ পাতার কুচি, একটু গাজর কুচি, স্বাদমতো লবণ। এবং কেউ বা চাইলে এর সাথে গোল মরিচের গুড়া কিংবা লাল মরিচের গুড়া ও দিতে পারেন। আমি দিচ্ছি না।
  2. 2এখন এর সাথে পরিমাণ মতো পানি দিয়ে ঘন একটা মিশ্রন তৈরি করে নেব। এখানে আমার দুই কাপের মত পানি লেগেছে। খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা তৈরি হয়ে গেল। এখন চুলায় একটা ফ্রাইপ্যানবসিয়ে দিলাম । এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিব। তারপর এর মধ্যে মিশ্রণ থেকে ফ্যানের মধ্যে যতটুকু হয় ঢেলে দিব। সব দিকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিব।
  3. 3কয়েক মিনিটের মধ্যে, একমাস হয়ে আসলে, উল্টে দিব। উপর থেকে একটু মাখন ব্রাশ করে দিচ্ছি অথবা তেল দেওয়া যাবে। নিচের অংশটাও বাদামী করে ভাজা হলে বের করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটাই ভেজে নিব। হয়ে গেল আলু এবং ময়দার ঝাল প্যানকেক তৈরির রেসিপি। এটা খুবই নরম হয় আর খেতে খুবই সুস্বাদু একবার বানালেই বুঝতে পারবেন।

সচরাচর জিজ্ঞাসা

এই প্যানকেক তৈরিতে ডিম লাগে কি?+

না, এই রেসিপিতে কোনো ডিম লাগে না; আলু, ময়দা, পেঁয়াজ, কাঁচা মরিচ ও গাজর দিয়ে তৈরি হয়।

তৈরি করতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে।

মিশ্রণ তৈরিতে কতটুকু পানি লাগে?+

লেখক ঘন মিশ্রণ তৈরিতে আনুমানিক দুই কাপ পানি ব্যবহার করেছেন, তবে পরিমাণ মতো পানি দেওয়ার কথা বলা হয়েছে।