সকালের নাস্তায় চেটে পুটে খাবার মতো হোটেলের চেয়েও অনেক মজা ডাল সবজি ভাঁজি ! Nastar Dal Vaji Recipe
সিদ্ধ করা এংকর ডাল আর নানা রকম সবজি মিশিয়ে তৈরি এই ডাল সবজি ভাজি সকালের নাস্তার জন্য উপযুক্ত। পাঁচফোড়ন ও শুকনো মরিচের ঘ্রাণে স্বাদ হয় দারুণ। প্রস্তুত সময়:৪০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: এক কাপ এই ডাল ভাজির মধ্যে রয়েছে। 150 থেকে 400 ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •এংকর ডাল-এক কাপ
- •ফুলকপি, গাজর, মিষ্টি কুমড়া, সিম,,পেঁপে, পেঁয়াজ কলি- এক কাপ করে
- •তেল-চারটেবিল চামচ
- •হলুদের গুড়া-২ চা চামচ
- •আদা এবং রসুন বাটা। আধা টেবিল চামচ করে ৬)লবণ স্বাদমতো
- •পেঁয়াজকুচি- আধা কাপ
- •পাঁচফোড়ন -২ চা-চামচ
- •শুকনো মরিচ পাঁচটি
- •ঘি এক চামচ
- •চিনি এক চামচ
- •টেস্টিং সল্ট - এক চামচ
- •টমেটো কুচি - দুটো
রান্নার ধাপ
- 1প্রথমে এংকর ডালগুলো নিয়ে সিদ্ধ করে নিব । তারপর এখানে সবজিগুলো নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে শুধুমাত্র ফুলকপিটা দেড় কাপ নেওয়া হয়েছে। তারপর পরিষ্কার পানিতে সবজিগুলো ধুয়ে নিয়েছি। এরপর চুলায় একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। এর মধ্যে ধুয়ে রাখা এই সবজিগুলো ছেড়ে দিব। সবজির সাথে দিয়ে দিয়েছি দুই চামচ হলুদের গুড়া। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে এই সমস্ত সবজিগুলো একটু ভেজে নিতে হবে। তিন মিনিট পর এর সাথে দিয়ে দিচ্ছি, টমেটো কুচি এবং পিয়াজ কলি। নেড়েচেড়ে আরও কয়েক মিনিট ভেজে,যখন সবজিগুলো কিছুটা নিচের দিকে লেগে আসবে অর্থাৎ একটু পুরা পোড়া হয়ে আসবে, তখন সবজিটা নামিয়ে নেব ।
- 2তারপর অন্য একটি প্যানের মধ্যে আবার দুই টেবিল চামচ তেল দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পিয়াজ টা অর্ধেক ভাজা হলে, এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এবং পাঁচফোড়ন। নেরে ছেড়ে পেয়াজটা যখন সম্পূর্ণ ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটাএবং 2 চা চামচ হলুদের গুড়া। নেড়েছেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর, এরসাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা এঙ্করের ডালগুলো এবং ভেজে রাখা সবজিগুলো। এখানে আরো একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণমতো। লবণের পরিমাণটা চেখে নেবে, প্রয়োজনে আরো দিব।
- 3সবকিছু মিশিয়ে এখন প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় ৭ থেকে ৮ মিনিট পর,এর পানের পরিমাণটা কমে গিয়েছে এবং সবজি গুলো সবকিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি চিনি এবং টেস্টিং সল্ট । খুব ভালো করে মিশিয়ে নিছি। নামানোর আগ দিয়ে এক চা চামচ ঘি দিয়ে,নেড়েচেড়ে নামিয়ে নিব। এভাবে হয়ে গেল হোটেলে চাইতে অনেক মজার দারুন স্বাদের ডাল সবজি ভাজি রান্নার রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই রেসিপিতে কোন কোন সবজি ব্যবহার করা হয়েছে?+
ফুলকপি, গাজর, মিষ্টি কুমড়া, সিম, পেঁপে এবং পেঁয়াজ কলি এক কাপ করে ব্যবহার করা হয়েছে। এর সাথে এংকর ডাল এক কাপ নেওয়া হয়েছে।
ডাল সবজি ভাজি তৈরিতে মোট সময় কত লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪০ মিনিট উল্লেখ করা হয়েছে।
রান্নার শেষে কী যোগ করা হয়?+
নামানোর আগে চিনি, টেস্টিং সল্ট এবং এক চা চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হয়।