ঝটপট বানিয়ে ফেলুন সকাল বিকেলের নাস্তা দারুন মজার ডিম আলুর পিজা ! dim alur pizza
আলু, ডিম, পেঁয়াজ ও মরিচ দিয়ে তৈরি এই ডিম আলুর পিজ্জা সকালের কিংবা বিকেলের নাস্তায় দ্রুত বানানো যায়। উপরে মাজারেলা চিজ, ক্যাপসিকাম ও টমেটো থাকে। প্রস্তুত সময়: ২৫ মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •আলুএকটা মাঝারি সাইজের
- •ডিম তিনটি
- •পেয়াজ কুচি
- •লালকাঁচা মরিচ কুচি না দিলেও হবে
- •মজারেলা চিজ
- •ক্যাপসিকাম
- •টমেটো
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে মাঝারি সাইজের একটা আলু নিয়ে কুচিকুচি করে কেটে নিয়েছি। তারপর আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এটা এখন চুলায় একটি প্যানের মধ্যে ফুটে আসা পানিতে ছেড়ে এগুলো হাফ সিদ্ধ করে নিব। কয়েক মিনিটের মধ্যে আলুগুলো হাফ সিদ্ধ হয়ে আসলে এর পানি গুলো ঝরিয়ে নিব। তারপর একটা বলার মধ্যে আলুগুলো নিয়ে নিব। এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজকুচি, কাঁচা মরিচ কুচি। স্বাদ মতো লবন এবং তিনটি ডিম এর মধ্যে ভেঙ্গে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এই গুলো ফেটে নিতে হবে।
- 2অর্থাৎ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর প্যানের মধ্য তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এই ডিম আলুর মিশ্রণটা ছেড়ে দিব। খুব ভালো করে একদম সমান করে ছড়িয়ে দিতে হবে। আলু গুলো সমান ভাবে যেন থাকে। কোন জায়গায় উচা না থাকে । তাহলেব পরবর্তীতে, উল্টে দেওয়ার সময় সমস্যা হতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর, নিচের অংশটা শক্ত হয়ে গিয়েছে। এখন এটা উল্টে দেবো। এর উপর দিয়ে দিচ্ছি যদিও পিজ্জা সসটা নেই তাই এখানে টমেটো কেচাবপ উপর থেকে ছড়িয়ে দিলাম।
- 3তারপর এর উপরে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ গুলো। এবং এর উপর থেকে কিছুস্লাইস করা টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচি, অল্প করে দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মজার চিজসগুলো গলে গেলেই হয়ে যাবে। প্রায় দুই তিন মিনিট পর চিজ গুলো গলে, হয়ে গেছে এখন এটা নামিয়ে পরিবেশন করব। হয়ে গেল ঝটপট সকালে কিংবা বিকালের নাস্তা ডিম আলুর পিজ্জা তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
ডিম আলুর পিজ্জা বানাতে কী কী উপকরণ লাগে?+
এক মাঝারি আলু, তিনটি ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি (ইচ্ছা অনুযায়ী), মাজারেলা চিজ, ক্যাপসিকাম ও টমেটো লাগে।
পিজ্জার প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ২৫ মিনিট উল্লেখ করা হয়েছে।
পিজ্জা সসের বদলে কী ব্যবহার করা হয়েছে?+
পিজ্জা সস না থাকায় এখানে উপরে টমেটো কেচাপ ছড়িয়ে দেওয়া হয়েছে।