Raishas Food

নাস্তায় রুটি বা পরোটার সাথে দারুন মজার ডিম রাজমা রান্নার রেসিপি । Dim Rajma Recipe

রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য ডিম ও রাজমা দিয়ে তৈরি একটি মজাদার তরকারি। রাজমা সিদ্ধ করে মসলায় ভুনে ভাজা ডিম মিশিয়ে এটি রান্না করা হয়। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম রাজমা এর মধ্যে রয়েছে। ১২৭ ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •রাজমা - আধা কেজি
  • •দারচিনি, এলাচ চারটি করে
  • •তেজপাতা দুটি
  • •লবংগ ছয়টি
  • •লবন স্বাদ মতো
  • •ডিম পাচটি
  • •তেল আধা কাপ
  • •আদা বাটা 2 টেবিল চামচ
  • •রসুন বাটা 2 টেবিল চামচ
  • •হলুদ গুড়া, মরিচ গুঁড়া, জিরার গুড়া ,ধনিয়ার গুড়া এক চামচ করে
  • •পাঁচফোড়ন এক চামচ
  • •পিয়াজ কুচি দুই কাপ
  • •কাচা মরিচ কুচি

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে রাজমা গুলো নিয়ে নিলাম,এই গুলো আমি ৭ থেকে ৮ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। অর্থাৎ সারা রাত ভিনিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখন এগুলো সিদ্ধ দিব। সেক্ষেত্রে চুলায় একটি প্যানের মধ্যে পানি দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি, দারচিনি,এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং আধা চামচ লবন দিয়ে রাজিমা গুলো ছেড়ে দিব। । নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সিদ্ধ হয়ে আসলে এগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর প্যানের মধ্যে তেল দিয়েপ্রথমে এখানে ডিমটা ভেজে নেব। সে ক্ষেত্রে একটি বলের মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম । এবং কিছু কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, স্বাদমতো লবণ দিয়ে, তিনটা ডিম এর মধ্যে দিয়ে খুব ভালো করে ফেটে নিব।
  2. 2তারপর এই প্যানের মধ্যে ফেটে রাখা ডিম ঢেলে দিব। এবং প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ডিমের এক পাশ হলে ওপর পাঁশটি উল্টে দিব। পছন্দের মত ভাজা হলে ডিমের লম্বা এবং চারকোনা করে কেটে নিব,তরকারিতে যেভাবে দেওয়া হয়। তারপর এই ডিম গুলো তুলে এর মধ্যে আধা কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এর সাথে এক কাপ পেঁয়াজকুচি দিয়ে দিচ্ছি। নেড়েছরে পিয়াজটা হালকা বাদামিতে শুরু করলে সাথে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। নেড়েচেড়ে পেয়াজটা বাদামি হয়ে আসলে এর সাথে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আধা মিনিট ভেজে আধা এবং রসুনের পানিটা টেনে নিলে, এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ,মরিচ গুঁড়া ,জিরার গুড়া ,ধনীআর গুড়া।
  3. 3সামান্য পানি দিয়ে মসলাটা ভুনে নিতে হবে। পাচ থেকে ছয় মিনিট ভুনে নেওয়ার পর,যখন মসলা থেকে তেল বেড়িয়ে আসবে তখন এর মধ্যে সিদ্ধ করা রাজমা গুলো দিয়ে দিব। আর আধা কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবন একটু কম ছিল আরও দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী। তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় ৭-৮ মিনিট জাল করে এর পানির পরিমাণটা টেনে নিয়েছে প্রায় । এখন এর মধ্যে ভেজে রাখা ডিম গুলো যে টুকরো করে রেখেছিলাম ,এটা দিয়ে দিব। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। প্রায় মিনিটখানেক জাল করে তারপর নামিয়ে নিব। এভাবে হয়ে গেল ডিম রাজমা রান্নার রেসিপি। প্রস্তুত সময় ৪৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে কত ডিম লাগে?+

রেসিপিতে ডিম পাঁচটি লেখা আছে, তবে রান্নার ধাপে ভাজার জন্য তিনটি ডিম ফেটে ব্যবহারের কথা বলা হয়েছে।

রাজমা কত সময় ভিজিয়ে রাখতে হয়?+

রাজমা ৭ থেকে ৮ ঘণ্টা বা সারা রাত ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হয়।

প্রস্তুতির সময় কত?+

এই রেসিপিতে প্রস্তুতির সময় ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে।