Raishas Food

সকালের বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন ঝটপট তৈরি দারুন মজার টার্কিশ গোজলেমে। Nasta Tiffin Recipe

ময়দার রুটিতে ডিম, চিকেন সালামি, টমেটো ও মজারেলা চিজ দিয়ে ভাঁজ করে ভাজা টার্কিশ গোজলেমে। প্রস্তুতি প্রায় ৫০ মিনিট। প্রস্তুত সময়: ৫০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি পরিবেশনে অর্থাৎ ৩০০ গ্রাম টার্কিশ গোজলেমের এর মধ্যে রয়েছে ৬১৫ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •ময়দা দুই কাপ
  • •লবণ স্বাদ অনুযায়ী
  • •তেল পরিমাণ মতো
  • •ডিম চারটি
  • •পিয়াজ কুচি
  • •কাচা মরিচ কুচি
  • •চিকেন সালামি
  • •টমেটো

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে ময়দা একটা বলার মধ্যে নিয়ে নিলাম। এর সাথে একটু লবণ দিয়ে নিব । তারপর অল্প অল্প করে পানি দিয়ে ময়দার খামিরটা তৈরি করে নিব। একটু নরম করে খামিরটি তৈরি করে নিলাম। কয়েক মিনিটের জন্য,অর্থাৎ ৬,৭ এটা ঢেকে রেখে দিব। তারপর অন্য একটি বলের মধ্যে ডিম নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এবং একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিতে হবে । এক পাশে রেখে দিব । কিছুক্ষণ পর ময়দার খামিরটা নিয়ে নেওয়া হল। এখন এটার থেকে পছন্দ মত একটু ছোট করে লেচি কেটে নিলাম। একটা লেচি নিয়ে , যতটুকু সম্ভব একটু পাতলা করে বড় সাইজ করে বেলে নিব। এভাবে আরেকটা করে বেলে রেখে দিব, যে কয়টি হয় সব গুলো বেলে একটু ময়দা ছিটিয়ে রেখে দিব।
  2. 2তারপর এখানে কতগুলো টমেটো গোল স্লাইস করে কেটে নিয়েছি। এবং কিছু মজারেলা চিজ গুলো,নিয়ে গ্রেট করে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে একটু গরম করে নিয়েছি। এর মধ্যে বেলে রাখা। একটা রুটি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যে রুটির নিচের অংশটা সিদ্ধ হয়ে আসলে উল্টে দিব। তারপর এই উপরের অংশে এখন দিয়ে দিতে হবে, এক চামচের বা একটু বেশি, ফেটে রাখা ডিমের মিশ্রণ। একটু ছড়িয়ে ছিটিয়ে দিব । যেন রুটির সবদিকে ডিমটা থাকে। তারপর রুটির এক সাইডের অংশে চিকেন সালামী গুলো বিছিয়ে দিয়েছি। । এবং অপর সাইডের অংশে অর্থাৎ বাকি অর্ধেক অংশে কয়েক টুকরো টমেটোর স্লাইস বিছিয়ে দিচ্ছি। অর্থাৎ রুটির অর্ধেক অংশে এখানে ছয় থেকে সাতটার মতো চিকেন সালোনি দিলাম।
  3. 3এবং বাকি অর্ধেক অংশে পাঁচটা টমেটো স্লাইস দিয়েছি। উপর থেকে গ্রেট করে রাখা চিজ গুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জ্বালটা কিন্তু একদম কম আচে রয়েছে । কিছুক্ষণের মধ্যে যখন চিজগুলো গলে যেতে শুরু করবে, তখন রুটির অর্ধেক পাঁশটা ভাজ করে দিব। এখন নিচ থেকে তেল দিয়ে দুই পাশটাই ভেজে নিতে হবে। রুটির ২অংশেই বাদামি করে পছন্দ মতো ভাজা হলে বের করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা করে নিব। কেটে পরিবেশন করবো ভিতরে চিজ,টমেটো এবং। চিকেন সালামিতে ভরপুর খেতে দারুন মজার হয়। সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে যায় । এভাবে হয়ে গেল টার্কিস গোজলেমে তৈরির রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

টার্কিশ গোজলেমে তৈরিতে কী কী উপকরণ লাগে?+

ময়দা, লবণ, তেল, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, চিকেন সালামি ও টমেটো লাগে। রেসিপিতে মজারেলা চিজও ব্যবহার করা হয়েছে।

গোজলেমে কীভাবে ভাজা হয়?+

রুটির এক পাশে ডিমের মিশ্রণ ছড়িয়ে সালামি, টমেটো ও চিজ দিয়ে ভাঁজ করা হয়। এরপর কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দুই পাশ তেলে বাদামি করে ভাজা হয়।

প্রস্তুত সময় কত?+

রেসিপি অনুযায়ী প্রস্তুত সময় ৫০ মিনিট। একটি পরিবেশনে (৩০০ গ্রাম) প্রায় ৬১৫ ক্যালরি থাকে।