Raishas Food

ঈদের স্পেশাল দারুন মজার খুবই সোজা ঝটপট তৈরি বিফ পেপার স্টেক ! Pepper Steak recipe

সয়া সস, মধু ও কর্নফ্লাওয়ারে মেরিনেট করা গরুর মাংস ক্যাপসিকাম ও পেঁয়াজ সহ ঘন গ্রেভিতে রান্না করা একটি মজাদার বিফ পেপার স্টেক। প্রস্তুত সময়: ৩৫ মিনিট পুষ্টি সম্পর্কিত: একটি সাধারণ পরিবেশনে বিফ পেওয়ার স্টেক এরমধ্যে রয়েছে ২৫০ থেকে ৩৫০ ক্যালোরি হতে পারে।

শেয়ার করুন:

উপকরণ

  • •গরুর মাংস পাতলা স্লাইস করে কেটে নেওয়া আধা কুচি এবং রসুন কুচি দেড় চামচ করে
  • •সোয়া সস আধা টেবিল চামচ
  • •কালো গোলমরিচের গুঁড়া- আধা চামচ
  • •মধু আধা চামচ
  • •কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ
  • •চিকেন সিজনিং অথবা চিকেন পাউডার এক চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে গরুর মাংসগুলো নিয়ে নিলাম। মাংস গুলো একটু পাতলা স্লাইস করে, টুকরো করে কেটে নিয়েছি। তারপরে মাংসের সাথে দিয়ে দিতে হবে আধা চামচ করে আদা কুচি, রসুন কুচি সয়া সস ,মধু এবং কর্নফ্লাওয়ার, দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। তারপর আধঘণ্টার জন্য রেখে দিতে হবে। এ সময়ের মাঝে অন্য পাত্রে, পৌনে এক কাপ পানি, এর সাথে কর্ন ফ্লাওয়ার দিয়ে দিবো এক টেবিল চামচের একটু বেশি। দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেবো।
  2. 2এইটা হয়ে গেলো গ্রেভি। এরপর চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে নিলাম। এর মধ্যে মেরিনেট করে রাখা মাংস দিয়ে দেবো। নেড়েচেড়ে মাংসটা ভেজে নিতে হবে। অর্থাৎ একটু ভাজা ভাজা করে নিতে হবে। প্রায় ৬-৭ মিনিট মাংসগুলো ভালো করে ভেযে তারপর এগুল তুলে নিচ্ছি । একই প্যানের মধ্যে এবং একই তেলের সাথে দিয়ে দিচ্ছি আরো এক চামচ করে আদা এবং রসুন কুচি নেড়েচেড়ে একটুও বাদামি করে ভাজা হলে এর সাথে দিয়ে দিচ্ছি।
  3. 3সবজিগুলো অর্থাৎ ক্যাপসিকাম এবং পেঁয়াজের ফালি গুলো । নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর সাথে তৈরি করে রাখা গ্রেভিটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে গ্রেভিটা এখানে একটু ঘন হয়ে গিয়েছে তাই একটু পানি দিয়ে নিচ্ছি। সমস্ত কুছু যখন ফুটে উঠবে, তখন এর সাথে ভেজে রাখা মাংসটা দিয়ে দিব নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে, নিলেই হয়ে গেল। বীফ পেপার স্টেক তৈরির রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

বিফ পেপার স্টেক তৈরিতে মাংস কতক্ষণ মেরিনেট করতে হয়?+

মাংসে সয়া সস, মধু, আদা-রসুন কুচি ও কর্নফ্লাওয়ার মিশিয়ে আধা ঘণ্টা রেখে দিতে হয়।

মাংস ভাজতে কত সময় লাগে?+

মেরিনেট করা মাংস প্রায় ৬-৭ মিনিট ভালো করে ভেজে তুলে নিতে হয়।

গ্রেভি কীভাবে তৈরি করা হয়?+

পৌনে এক কাপ পানিতে এক টেবিল চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার মিশিয়ে গ্রেভি তৈরি করা হয়।