আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না চাইনিজ শ্রিম্প চিলি অনিয়ন রেসিপি! Chinese Recipe
চিংড়ি, পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে তৈরি ঝাল-মিষ্টি স্বাদের চাইনিজ শ্রিম্প চিলি অনিয়ন। চিকেন স্টক ও কর্নফ্লাওয়ারে ঘন গ্রেভি হয়। প্রস্তুত সময়: ২৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি পরিবেশনে ২৫০ থেকে ৩১৮ পর্যন্ত ক্যালরি থাকতে পারে।
শেয়ার করুন:
উপকরণ
- •চিংড়ি মাছ- এক কাপ
- •পিয়াজ - মাঝারি সাইজের একটা নিয়ে,এর এক একটা ফালি বের করে নিব।
- •তেল আধা টেবিল চামচ
- •রসুন কুচি আধা টেবিল চামচ
- •চিকেন স্টক আধা কাপ এর একটু বেশি
- •চিকেন পাউডার দেড় চামচ
- •সাদা গোল মরিচের গুড়া আধা চামচ
- •চিনি দেড় চামচ
- •কর্নফ্লাওয়ার এর মিশ্রণ এক বা দেড় চামচ চামচ
- •কাচা মরিচ ফালি করা ছয় থেকে সাতটি
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে চিংড়ি মাস্টার নিয়ে নিলাম এর খোসা এবং মাথার অংশটা ফেলে দিয়েছি শুধু নিজের অংশটা রয়েছে এবং ভিতরে যে রোগটা রয়ে থাকে এটাও বের করে ফেলে দিয়েছি তারপর মাছগুলো ধুয়ে নিলাম। এখন এর সাথে কাচা মরিচ এই গুলো একটা মরিচের দুই ভাগ করে কেটে নিয়েছি। এটাও মাছের সাথে দিয়ে দিব। তারপর এখানে পিয়াজ এর এক একটা ফালি বের করে নিয়েছি। এটাও এর সাথে দিয়ে, এখন ফেটে রাখা ডিম থেকে অল্প একটু ডিম দিয়ে দিব। যেমন দুই চামচ ডিম দিয়ে ভাল করে মিশিয়ে নিব। এরপর চুলায় একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম।
- 2দিয়ে দিচ্ছি রসুন কুচি। এক মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিংড়ি মাছ, মরিচ এবং পিয়াজ। নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় চার পাচ মিনিটের মতো ভেযে নেওয়ার পর, এর সাথে দিয়ে দিচ্ছি ,চিকেন স্টক এর পানি। এক দুই মিনিট জ্বাল দেওয়ার পর, দিয়ে দিচ্ছি চিকেন পাউডার ,সাদা গোল মরিচের গুড়া ,এবং চিনি । নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে লবণ দিতে হবে না। কারন চিকেন পাউডার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া থাকে। নেড়েছেড়ে দুই থেকে তিন মিনিট জ্বাল করে নিব।
- 3তারপর , এর সাথে দিয়ে দিচ্ছি ঘন ভাবে তৈরি করা কর্নফ্লাওয়ার এর মিশ্রণ। অর্থাৎ অল্প একটু পানির সাথে বেশি করে কনফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রাখা। কয়েক সেকেন্ডের মধ্যে এটা ঘন হতে শুর করেছে। এই পর্যায়ে নামিয়ে নেব । এটার গ্রেভি বা ঝোল যার যার রুচি অনুযায়ী রেখে নিতে পারেন। আর লবন চিনি যার যার স্বাদ এর উপর নির্ভর করে। এভাবে হয়ে গেল আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির দ্বারা রান্না করা, শ্রিম্প চিলি অনিওন রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই রেসিপিতে কতক্ষণ সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ২৫ মিনিট উল্লেখ করা হয়েছে।
রান্নায় আলাদা করে লবণ দিতে হবে কি?+
না, রেসিপি অনুযায়ী লবণ আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিকেন পাউডারে পর্যাপ্ত লবণ থাকে।
ঘন গ্রেভি তৈরিতে কী ব্যবহার করা হয়?+
অল্প পানিতে গোলানো কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে গ্রেভি ঘন করা হয়।
একটি পরিবেশনে কত ক্যালরি থাকতে পারে?+
একটি পরিবেশনে ২৫০ থেকে ৩১৮ ক্যালরি থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।