ঈদ স্পেশাল খুবই কম ঝামেলায় দারুন স্বাদের খাসির পেশওয়ারী নামকিন গোশত রান্না! Peshawari Namkeen Gosht
ঈদের জন্য উপযোগী খাসির মাংসের পেশওয়ারী নামকিন গোশত, যেখানে টমেটো, আদা-রসুন বাটা ও কালো মরিচের স্বাদে মাংস তেলে মাখামাখা হয়ে ওঠে। পুষ্টি সম্পর্কিত: এক কাপ রান্না করা এই খাসির মাংসের মধ্যে রয়েছে ২৫০-৫০অ পর্যন্ত ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •খাসির গোশত – আধা কেজি
- •টমেটো – ৩ টি মাঝারি সাইজের, খোসা ফেলে ৩)ছোট টুকরা করে নিতে হবে।
- •তেল – আধা কাপ বা তার একটু বেশী
- •আদা বাটা – ১ টেবিল চামুচ
- •রসুন বাটা - ১ টেবিল চামুচ
- •ধনিয়া গুঁড়া - আধা টেবিল চামুচ
- •৮(জিরা গুঁড়া - আধা টেবিল চামুচ
- •কালো গোল মরিচের গুঁড়া – ১ চা চামুচ
- •লবন – স্বাদ মত
- •ধনিয়া পাতা কুচি করা – এক মুঠ
- •কাঁচা মরিচ কুচি করা – ৭/৮ টা
- •আদা চিকন কুচি করা – কয়েক টুকরা
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে টমেটো নিয়ে নিলাম। এই টনেটোর খোসার অংশ টা বের করে নিতে হবে। সেক্ষেত্রে সহজ ভাবে আমি, একটি প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি। ফুটে আসে পানির মধ্যে টমেটো গুলো দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই এর খোসাটা ফেটে যায় । যার ফলে খোশাগুলো খুব সহজেই তুলে নেওয়া যায়। এবং টমেটোর খোসাটা ফেলে দিয়ে টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিব। তারপর চুলায় অন্য একটি প্যানের মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা খাসির মাংসগুলো । নেড়েচেড়ে দুই থেকে তিন মিনিট মাংস গুলো ভেজে নেওয়ার পর, এখন একসাথে দিয়ে দিচ্ছি আদা বাটা ,রসুন বাটা ,জিরার গুড়া, ধনিয়ার গুড়া, গোল মরিচের গুড়া, এবং স্বাদমতো লবণ দিয়ে আরো ৪-৫ মিনিট ভেজে নিব।
- 2এই সময়ের পর, এখন এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা টমেটো গুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরো চার পাঁচ মিনিট ভেজে নেয়ার পর টমেটো টা একটু গলে যাচ্ছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি । নেড়েচেড়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি । প্রায় 40 থেকে 45 মিনিট পর, এর মাঝে কয়েকবার নেড়ে দেওয়া হয়েছিল। পানি পরিমান টা টেনে নিয়েছে। এখন একসাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি একটু আদা কুচি, এবং কাঁচামরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে ভালো করে মেশিয়ে নিয়েছি।
- 3তারপর প্যানের ঢাকনা দিয়ে আরো দুই মিনিট রেখে দেবো। যেন এর ফ্লেভারটা সম্পূর্ণ দিকে ছড়ায়। এ সময়ের পর চুল আর জালটা বন্ধ করে দিব। এখন মাংসের মধ্যে তেল গুলো উপরে ভেসে উঠেছে, একদম মাখামাখার রয়েছে। এভাবে হয়ে গেল পেশোয়ারি নামকিন গোস্ত রান্নার রেসিপি। প্রস্তুত সময়: ১ ঘন্টা।
সচরাচর জিজ্ঞাসা
এই রেসিপিতে কত গ্রাম খাসির মাংস লাগবে?+
রেসিপিতে খাসির গোশত আধা কেজি লাগবে বলা হয়েছে।
টমেটোর খোসা সহজে ছাড়ানোর উপায় কী?+
একটি প্যানে পানি ফুটিয়ে তাতে টমেটো দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই খোসা ফেটে যায়, ফলে সহজে তোলা যায়।
মাংস রান্না করতে মোট কত সময় লাগে?+
প্রস্তুত সময় ১ ঘন্টা উল্লেখ করা হয়েছে, এবং ঢাকনা দিয়ে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট রান্না করার কথা বলা হয়েছে।