নবাবী সেমাই এর চেয়ে অনেক অনেক বেশী স্বাদের নবাবী ফিরনি ! Nobabi Firni Recipe
দুধ, পোলাওয়ের চাল, মাওয়া ও গুঁড়া দুধ দিয়ে তৈরি সুগন্ধি নবাবী ফিরনির ঐতিহ্যবাহী রেসিপি। জর্দার রঙ ও বাদামে সাজানো এই মিষ্টি পরিবেশনে আকর্ষণীয়। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: এক কাপ সাধারণ এই ফিরনিতে রয়েছে ৫০ থেকে ১০০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •দুধ এক লিটার
- •চিনি সাদ মতো
- •পোলাওয়ের চাল সিকি কাপ
- •বাদাম গুড়া স্বাদ মতো
- •মাওয়া - গুড়া করে নেওয়া, তিন টেবিল চামচ
- •গুড়া দুধ দুই টেবিল চামচ
রান্নার ধাপ
- 1প্রথম এখানে পোলার চালটা নিয়ে নিলকম। এটা সুজির মত করে এক মিহি দানা করে নিতে হবে। অর্থাৎ ব্লেন্ড করে নিয়ে যথাসম্ভব গুড়া করে নেয়া যায়। তারপর চুলায় একটা প্যানের মধ্যে এক লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা জাল করে পৌনে এক লিটার মতো করে নিতে হবে। অর্থাৎ দুধের চার ভাগের এক ভাগ কমিয়ে নিব। দুধটা একটু গরম হলেই এর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং বাদামের গুড়া। এবং একটু রঙ টা ভালো দেখার জন্য দিয়ে দিচ্ছি, অল্প একটু পানির সাথে মিশিয়ে নেওয়া এক। চিমটি জর্দার রঙ।
- 2নেড়েচেড়ে দুধটা ফুটে আসলে এর সাথে দিয়ে দিচ্ছি ব্লেন্ড ন করে রাখা পোলাওয়ের চালগুলো। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় ৭-৮ মিনিট জাল করার পর, চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি সাদ অনুযায়ী চিনি। এবং কিসমিস গুলো। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি গুড়া করে রাখা মাওয়া। ধীরে ধীরে এর ঘনত্বটা বেড়ে যাচ্ছে । নেড়েচেড়ে আরো দুই মিনিট জ্বাল করে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ।
- 3যেহেতু নবাবি ফিরনি তাই মাওয়া এবং গুড়া দুধ অবশ্যই দিতে হবে। নেড়েচেড়ে শেষের দিকে দিয়ে দিচ্ছি কতগুলো জর্দার ছোট ছোট মিষ্টি গুলো থাকে এগুলো দিয়ে এক মিনিট জ্বাল করে নামিয়ে নিচ্ছি। এবং পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে উপর থেকে আরও কিছু বাদাম ছড়িয়ে ফিব। এভাবে হয়ে গেল নবাবী ফিরনি রান্নার রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
নবাবী ফিরনি বানাতে কী কী উপকরণ লাগে?+
এক লিটার দুধ, স্বাদ মতো চিনি, সিকি কাপ পোলাওয়ের চাল, স্বাদ মতো বাদামের গুঁড়া, তিন টেবিল চামচ গুঁড়া করা মাওয়া এবং দুই টেবিল চামচ গুঁড়া দুধ লাগে।
ফিরনি বানাতে প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে।
এক কাপ নবাবী ফিরনিতে কত ক্যালরি থাকে?+
রেসিপি অনুযায়ী এক কাপ সাধারণ ফিরনিতে প্রায় ৫০ থেকে ১০০ ক্যালরি থাকে।