ঈদ স্পেশাল দারুন মজার আম সাবুদানার ফিরনি পায়েস ! আম দুধ সাগুদানার পায়েস !
পাকা আম, সাবুদানা আর দুধ দিয়ে তৈরি ঘন ও মিষ্টি আম সাবুদানার পায়েস বা ফিরনি। ঈদের মিষ্টি হিসেবে সহজেই বানানো যায়। প্রস্তুত সময়: ৩৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম শুকনো সাবুদানার মধ্যে রয়েছে ৩৫০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •পাকা আম- পাঁচটি
- •সাবুদানা এক কাপ
- •দুধ -এক লিটার
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে পাকা আমগুলো নিয়ে নিলাম। এটা একটি চালনির সাহায্যে চেলে নিব। তারপর এটা ছেলে এর থেকে আমের প্লাম গুলো বের করে নিব। তারপর এখানে একটি প্যানের মধ্যে দুধটা জ্বাল করে ফুটে উঠেছে । এখন এর মধ্যে শুকনো এক কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যেই সাবুদানটা সিদ্ধ করে নিতে হবে। চার পাঁচ মিনিটের মধ্যে দুধের ঘনত্বটা বেড়ে উঠেছে । এবং এর সাথে আমি কোন প্রকার, এলাচি, দারচিনি এগুলো দিব না।
- 2আমি এখানে আমের ফ্লেভার আসলটাই রাখবো। নেড়েচেড়ে এখন স্বাদ মতো চিনি দিয়ে দিব। পরিপূর্ণভাবে সিদ্ধ করে নিতে হবে অর্থাৎ সাবুদানার মধ্যে যখন কোন প্রকার দানাদার বা কোন প্রকর সাদা থাকবে না। সিদ্ধ হয়ে একদম স্বচ্ছ হয়ে উঠবে। তিন থেকে চার মিনিট এর মিনিটের মধ্যেই সাবুদানা সিদ্ধ হয়ে গেছে। এবং ঘনত্বটা আরও বেড়ে ওঠেছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে এবং এটা এখন এর পাশে চুলায় গরম অবস্থায় রাখবো।
- 3এরপর এই চুলার মধ্যে অন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমের প্লাম। অর্থাৎ আমের ঘন রসটা। এখন এটা ভালো করে জাল করে নিতে হবে। খুব ভালো করে ফুটে উঠলে এখন এর সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা আমের ফ্লেভার দিয়ে। নেড়েচেড়ে মিশিয়ে নিছি। এখন এই পানের মধ্যেই সাবুদানা গুলো ঢেলে দিব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে হয়ে গেল সাবুদানা এবং আমের পায়েস বা ফিরনি রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই পায়েসে কী কী উপকরণ লাগে?+
এই পায়েসে পাঁচটি পাকা আম, এক কাপ সাবুদানা এবং এক লিটার দুধ লাগে, সঙ্গে স্বাদমতো চিনি।
প্রস্তুত করতে কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।
সাবুদানা কীভাবে সিদ্ধ করতে হয়?+
ফুটন্ত দুধে শুকনো সাবুদানা দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করতে হবে, যতক্ষণ না কোনো সাদা দানা থাকে এবং সাবুদানা একদম স্বচ্ছ হয়ে ওঠে।
এই পায়েসে এলাচি বা দারচিনি দেওয়া হয়েছে কি?+
না, রেসিপিতে বলা হয়েছে এলাচি বা দারচিনি দেওয়া হবে না, যাতে আমের আসল স্বাদ বজায় থাকে।