আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির থাই সুইট অ্যান্ড সাওয়ার বিফ রেসিপি ! Thai Sweet Sour Beef
চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের থাই সুইট অ্যান্ড সাওয়ার বিফ, যেখানে গরুর মাংস আনারস, ক্যাপসিকাম ও টমেটোর সাথে চিলি সস ও কর্নফ্লাওয়ারের ঘন ঝোলে রান্না হয়। প্রস্তুত সময়: ৪০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটি পরিবেশনে ২৩৪ থেকে ৬৮৮ পর্যন্ত ক্যালরি থাকতে পারে।
শেয়ার করুন:
উপকরণ
- •গরুর মাংস- পৌনে এক কাপ, পাতলা স্লাইস করে কেটে নেওয়া
- •ডিম ফেটে রাখা থেকে- দুই চামচ
- •তেল আধা টেবিল চামচ
- •রসুন কুচি আধা টেবিল চামচ
- •ফুটন্ত গরম পানি এক কাপ
- •চিকেন পাউডার এক টেবিল চামচ
- •সাদা গোল মরিচের গুড়া আধা চামচ
- •আনারস,লাল এবং সবুজ ক্যাপসিকাম এবং টমেটো - পাতলা স্লাইস করে কেটে নেওয়া
- •কর্নফ্লাওয়ার এর ঘন মিশ্রণ এক চামচ
- •চিনি এক টেবিল চামচ
- •লেবুর রস এক টেবিল চামচ
- •চিলি সস সিকি কাপ
- •কাচা মরিচ কুচি অল্প করে
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে কেটে ধুয়ে নেওয়া গরুর মাংসগুলো নিয়ে নিলাম। মাংসটা পাতলা এবং একটু লম্বা করে কেটে নিয়েছি। তারপর এর সাথে অল্প একটু ডিম দিয়ে দিব। যেমন দুই চামচ ফেটে রাখা ডিম দিয়ে ভাল করে মিশিয়ে নিব। এরপর চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম। করে,এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। চাইনিজ রান্না গুলো হাই হিটে করতে হয়। তবে তাদের অর্থাৎ রেষ্টুরেন্টের চুকার জ্বাল টা অনেক বেশি আচ থাকে। আমাদের ঘড়ের মধ্যে যতটুকু সম্ভব হাই হিটে যত আচ আছে এই আচে করে দিব। এক মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি ডিম মিশিয়ে রাখা মাংস গুলো। নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে।
- 2প্রায় তিন চার মিনিটের মতো ভেযে নেওয়ার পর, এর সাথে দিয়ে দিচ্ছি পাশের চুলায় থাকা গরম পানি। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি গাজর আনারস লাল এবং সবুজ ক্যাপসিকাম এবং টমেটো নেড়েচেড়ে দু এক মিনিটের মধ্যেই দিয়ে দিচ্ছি চিকেন পাউডার, চিনি এবং সাদা গোল মরিচের গুড়া। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে লবণ দিতে হবে না। কারন চিকেন পাউডার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া থাকে। নেড়েছেড়ে দিয়ে দিচ্ছি চিলি সস। এখানে চিলি সস এর পরিমাণ আরও একটু লাগবে তাই একটু দিয়ে দেওয়া হল। এবং চিকেন পাউডার টাও আরও আধা টেবিল চামচ দিয়ে দিল। তারপর দুই থেকে তিন মিনিট জ্বাল করে নিব।
- 3দিয়ে দিচ্ছি লেবুর রস এবং কাচা মরিচ কুচি। নেড়েচেড়ে ভালো করে ফুটে উঠলেই তখন এর সাথে দিয়ে দিচ্ছি ঘন ভাবে তৈরি করা কর্নফ্লাওয়ার এর মিশ্রণ। অর্থাৎ অল্প একটু পানির সাথে বেশি করে কনফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রাখা। কিংবা যতটুকু পানি ততটুকু কর্নফ্লাওয়ার দিয়ে ঘুলিয়ে নিতে হয়। কয়েক সেকেন্ডের মধ্যে এটা আরও ঘন হতে শুর করেছে। এই পর্যায়ে নামিয়ে নেব । এটার গ্রেভি বা ঝোল যার যার রুচি অনুযায়ী রেখে নিতে পারেন। আর লবন চিনি যার যার স্বাদ এর উপর নির্ভর করে। এভাবে হয়ে গেল আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির দ্বারা রান্না করা, থাই সুইট এন্ড সাওয়ার বিফ রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই রেসিপিতে কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪০ মিনিট উল্লেখ করা হয়েছে।
রান্নায় আলাদা করে লবণ দিতে হবে কি?+
না, রেসিপি অনুযায়ী চিকেন পাউডারে পর্যাপ্ত লবণ থাকে, তাই আলাদা লবণ দেওয়ার প্রয়োজন নেই।
ঝোল ঘন করতে কী ব্যবহার করা হয়?+
রান্নার শেষে কর্নফ্লাওয়ারের ঘন মিশ্রণ দিয়ে ঝোল ঘন করা হয়।