Raishas Food

ফইন্নির টমেটো ফ্রাইড রাইস, টমেটো দিয়ে ভাত ভাঁজি দারুন মজার !!!

ঘরে থাকা বাসি মোটা চালের ভাত দিয়ে টমেটো, পেঁয়াজ ও বরবটি মিশিয়ে তৈরি করা সহজ ভাত ভাজি। মসলা ও ধনেপাতায় স্বাদে ভরপুর এই রেসিপি।

শেয়ার করুন:

উপকরণ

  • •ঘড়ে থাকা বাসি ভাত দেড় কাপ
  • •পেঁয়াজকুচি অল্প করে
  • •টমেটো কুচি
  • •বরবটি
  • •মরিচের গুঁড়া এক চামচ
  • •হলুদের গুঁড়া আধা চামচ
  • •জিরার গুড়া এক চামচ
  • •ধনিয়ার গুড়া আধা চামচ
  • •গরম মসলার গুঁড়া - আধা চামচ
  • •লবণ স্বাদমতো
  • •তেল পরিমাণ মতো
  • •ধনিয়াপাতার।কুচি

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে চুকায় একটি প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মোটা করে কিউব করে কেটে নেওয়া পেঁয়াজকুচি গুলো। নেড়েচেড়ে পিয়াজ টা একটু লাল হতে শুরু করলে এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবং ছোট ছোট টুকরো করে কেটে রাখা বরবটিগুলো। নেড়েচেড়ে টমেটো টা একটু গলে গেলেই এটা চেপে চেপে আরও একটু গলিয়ে নিতে হবে। প্রায় এক দেড় মিনিট পর এর সাথে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া ,মরিচ গুঁড়া, জিরারগুড়া, গরম মসলার, ঘুরা ।
  2. 2নেড়েচেড়ে মসলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং আবারও একটু বড় করে টুকরো করে কেটে নেওয়া টমেটো গুলো দিয়ে দিব। এখন টমেটো টা একটু নরম করে নিতে হবে। অর্থাৎ সিদ্ধ না। নেড়েচেড়ে টমেটো টা নরম হলেই দিয়ে দিচ্ছি ঘরে থাকা বাসি ভাতগুলো। অর্থাৎ মোটা চালের ভাত। নিজের এখন ভালো করে মিশিয়ে নিতে হবে । তারপর এর সাথে কিছু ধনেপাতার কুচি দিয়ে নিচ্ছি। আবারো ভালভাবে নেড়েচেড়ে দুই মিনিট ভেজে তারপর নামিয়ে নিচ্ছি। এভাবে হয়ে গেল।
  3. 3ফহিন্নি টমেটো ফ্রাইড রাইস। অর্থাৎ টমেটো দিয়ে ভাত ভাজি রেসিপি। উপরের টাইটেল দেখে কোন লাভ নেই। যেকানো নাম দেয়া যায়। আসল হচ্ছে মজাদার ভাবে কি করে রান্না যায় এইটাই বিশেষ এক ব্যাপার। প্রস্তুত সময়: ২৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে কোন ধরনের ভাত ব্যবহার করা হয়েছে?+

রেসিপিতে ঘরে থাকা বাসি ভাত, অর্থাৎ মোটা চালের ভাত ব্যবহার করা হয়েছে, পরিমাণ দেড় কাপ।

রান্নার জন্য কত সময় লাগে?+

এই রেসিপিতে প্রস্তুতির সময় ২৫ মিনিট উল্লেখ করা হয়েছে।

টমেটো কতক্ষণ নাড়তে হবে?+

প্রথমে টমেটো একটু গলে গেলে চেপে চেপে আরও একটু গলিয়ে নিতে হয়, এবং মসলা দেওয়ার পর আবার টমেটো নরম করে নিতে হয়, সিদ্ধ না করে।