ঢেঁড়স বা ভেণ্ডি দিয়ে আলু ভাজি এভাবে খেয়েছেন কখনো? দারুন মজার রেসিপি! Vendi Alu Vaji
ঢেঁড়স ও আলু পেঁয়াজ-রসুন দিয়ে তেলে ভেজে তৈরি এই ভাজিতে লেবুর রস দেওয়া হয়। ঢেঁড়স নরম না হওয়ার জন্য লবণ শেষে দেওয়ার পরামর্শ আছে। প্রস্তুত সময়: ২৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত,: ১০০ গ্রাম ঢেড়স ভাজির মধ্যে রয়েছে ৮০ ক্যালরি কিংবা তার ভেসিই হতে পারে।
শেয়ার করুন:
উপকরণ
- •ঢেঁড়স - আড়াইশ গেয়াম
- •পেঁয়াজ কুচি পৌনে এক কাপ
- •তেল তিন টেবিল চামচ
- •রসুন কুচি ২ টেবিল চামচ
- •লবণ স্বাদমতো
- •হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনের গুড়া সব এক চামচ করে
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি, রসুন কুচি নেড়েচেড়ে দু এক মিনিটের মধ্যে এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গুলো। এবং একই সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দুই-তিন মিনিট এটা রেখে দিতে হবে। যেন নিচের দিকে একটু লেগে গিয়ে পুরা পুরা ভাব হয়।
- 2দুই তিন মিনিট পর উল্টাপাল্টা দিতে হবে,ভালোভাবে আলু পেয়াজটা ভাজা হলে এখন এরসাথে ধুয়ে কেটে রাখা ভেন্ডি গুলো। একটু পরপর নেড়ে দিব । আবারো মিনিটখানেক ভেজে নিতে হবে। আর এখানে আমি এখন লবণ দিব না। লবণ দেওয়ার পর পর কিন্তু ঢেঁড়স গুলো ভেঙ্গে পড়ে। অর্থাৎ আর শক্ত থাকে না। নরম হয়ে গলে যায়। তাই আমি লবণটা শেষের দিকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লেবুর রস।
- 3নেড়েচেড়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। একটু পরপর নেরে দিতে হবে। মিনিট খানেক ভেজে হয়ে গিয়েছে। । এবং ঢেড়স গুলো স্বচ্ছ এবং সবুজ রয়েছে । এখানে কোন ভাবে ভেঙ্গে যায় নেই। চুলাটা বন্ধ করে দিয়ে, আমি চুলার উপরে আরো তিন চার মিনিট রেখে দিবো। এর মাঝে। যদি কিছুটা বাকি থাকে সেদ্ধ হতেভতাহলে হয়ে যাবে,ভালো করে।
সচরাচর জিজ্ঞাসা
ঢেঁড়স ভাজিতে লবণ কখন দিতে হয়?+
রেসিপি অনুযায়ী ঢেঁড়স দেওয়ার পর পরই লবণ দিলে ঢেঁড়স ভেঙে নরম হয়ে যায়, তাই লবণ শেষের দিকে দিতে হয়।
এই ভাজি তৈরিতে কী কী উপকরণ লাগে?+
ঢেঁড়স, আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেল, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া এবং লেবুর রস লাগে।
প্রস্তুত করতে কত সময় লাগে?+
এই রেসিপিতে প্রস্তুত সময় ২৫ মিনিট উল্লেখ করা হয়েছে।