ডিম আলু আর টমেটো দিয়ে ঝটপট ঝামেলা ছাড়া দারুন স্বাদের আফগানী রান্না ! Afghani breakfast
টমেটো, আলু ও মসলায় ভুনে ডিম ভেঙে তৈরি এই ঝটপট আফগানি রান্না সকালের নাশতার জন্য উপযোগী। প্রস্তুতিতে সময় লাগে প্রায় ৩৫ মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •ডিম-চারটি
- •তেল- এক টেবিল চামচ
- •পিয়াজ কুচি - এক।কাপ
- •আদা বাটা - দেড় চা চামচ
- •হলুদের গুড়া- দেড় চামচ
- •রসুন বাটা,জিরার গুড়া,ধনিয়ার গুড়া,মরিচের ৭)গুড়া- এক চামচ করে
- •টমেটো কুচি- দুই কাপ
- •আলু কুচি- আড়াই কাপ
- •দারচিনি, এলাচ- দুটি করে
- •১১(তেজপাতা- একটা
- •গরম মসলার গুঁড়া -এক চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে চুলায় একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল একটু গরম করে নিলাম। একই সাথে দিয়ে দিলাম,দারচিনি, এলাচ এবং তেজপাতা। তারপর এই তেলের মধ্যে পিয়াজ কুচি গুলো ছেড়ে দিব। নেড়ে চেড়ে পিয়াজটা একটু বাদামী হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদাবাটা, রসুন বাটা, হলুদ মরিচ,জিরা, ধনিয়া এবং সামান্য পানি দিয়ে মসলাটা ভুনে নিতে হবে। কয়েক মিনিট মসলাটা ভেজে এর থেকে যখন ভালো করে তেল ছেড়ে দিবে,তখন এর মধ্যে দিয়ে দিব, টমেটো কুচি এবং কুচি কুচি করে রাখা আলুগুলো।
- 2নেড়েচেড়ে প্যানের ঢাকানার সাহায্যে ঢেকে দিব। দুই তিন মিনিটের মধ্যে টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আলু গুলো আরও একটু সিদ্ধ হয়ে আসার জন্য এখানে দুই থেকে তিন টেবিল চামচের মত,পানি দিয়ে দিলাম । নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় তিন চার মিনিট পর, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এরমধ্যে এই গরম মসলার গুড়া ছিটিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ডিম এর উপরে ভেঙ্গে দিয়ে দিলাম।
- 3ডিমগুলো এখানে আসস্ত থাকবে। তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য রাখব। যেন ডিমের কুসুম এবং সাদা অংশটা সিদ্ধ হয়ে আসে। দুই-তিন মিনিট পর এটা নামিয়ে নিচ্ছি। এবং একটা প্লেটের মধ্যে ঢেলে পরিবেশন করব। এভাবে হয়ে গেল ডিমা,আলু আর টমেটো দিয়ে আফগানি রান্না রেসিপি। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই রেসিপিতে কয়টি ডিম লাগবে?+
এই রেসিপিতে চারটি ডিম লাগে, যা আলু ও টমেটোর উপরে ভেঙে দেওয়া হয়।
রান্নার প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় উল্লেখ করা আছে ৩৫ মিনিট।
মসলা ভুনতে কী কী ব্যবহার করা হয়?+
পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ, জিরা, ধনিয়া ও মরিচের গুঁড়া দিয়ে মসলা ভুনে নেওয়া হয়। শেষে গরম মসলার গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়।