ফুচকা ভেলপুরি দোকানের আসল ফুচকা আর ভেলপুরি শেল বানানোর রেসিপি ! Fuchka Velpuri Shell Recipe
আটা, চালের গুঁড়া ও তালমাখনা দিয়ে তৈরি ফুচকা ও ভেলপুরির মুচমুচে শেল বানানোর ধাপে ধাপে রেসিপি। দোকানের মতো শেল ঘরেই বানানো যাবে।
শেয়ার করুন:
উপকরণ
- •আটা-এক
- •তেল্- আধা কাপ
- •চালের গুড়া- দুই কাপ
- •তালমাখনা- এক কাপ
রান্নার ধাপ
- 1প্রথমে একটা বলের মধ্যে আটা নিয়ে নেওয়া হলো। এরপর আটার সাথে দিয়ে দিব,তালমাখনা এবং তেল। হাতের সাহায্যে খুব ভাল করে কয়েক মিনিট মিশিয়ে নিতে হবে। বলতে গেলে একদম কচলিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে পানি দিতে হবে। পানিটা গরমও না আর ঠান্ডাওনা,অর্থাৎ রুম টেমপারেচার সোজাসোজি কলের পানি ব্যবহার করা হচ্ছে। পরিমাণ মতো পানি দিয়ে হাতের সাহায্যে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। প্রায় ৭,৮ মিনিট ময়ান ফিয়ে এটা হয়ে গেলো আটার খামির টা। এখন একটা পলিব্যাগ এর মধ্যে ভরে এটা রেখে দিতে হবে দুই ঘন্টার জন্য। এই সময়ের পর নিয়ে নিলাম এই খামিরটা একটা টেবিল এর উপর। পুরোটা বের করিনি এখানে অর্ধেক নিয়েছি। এখন আবার একটু ময়ান দিয়ে নিব। এর থেকে মোটা করে লেচি কেটে নিব। তারপর গোল করে সব গুকো রাখবো। এখন একটা লেচি নিয়ে গোল এবং মোটা করে একটু বেলে নিব। আরেকটা লেচিও একই ভাবে বেলে নিব।
- 2তারপর প্রথম বেলে নেওয়া রুটি টা নিয়ে এর উপর বসিয়ে দিব। এবং সাইড গুলো দিয়ে তেল মেখে চেপে দিব। পুরো গোল সাইডের অংশ টা ভালো করে চেপে চেপে দিব যেনো দুটো রুটি আলাদা না হয়ে যায়। এভাবে দুটি রুটি একত্রে বেলে নিতে হবে। তারপর এর থেকে আবার বড় সাইজের করে যত বড় এবং পাতলা করে বেলে নেওয়া যায়। এভাবে পাতলা করে বেলে নেওয়ার পর এর উপরে ছোট একটা স্টিলের গ্লাস বসিয়ে কেটে নিব। এটা হলো ফুচকার জন্য ছোট সাইজ করে কাটা। আর বেল পুরির জন্য বড় সাইজের গ্লাস অথবা যেকোনো বাটি দিয়ে কেটে নিব। যে কয়টা রুটি হয় এভাবে একই পদ্ধতিতে রুটি ডাবল করে খুব পাতলা ভাবে বেলে নিলেই হয়ে গেলো। এখন এই কেটে নেওয়া ফুচকা এবং বেল পুরি এই গুলো ভেজে নিতে হবে। সেক্ষেত্রে একটা বড় সাইজের কড়াই এর মধ্যে পর্যাঅত পরিমাণ তেল। গরম করে নেওয়া হয়েছে। এখানে তেলের গরম এর পরিমাণ টা তাপমাত্রা যন্ত্রের সাহায্যে মেপে নেওয়া হয়েছে।
- 3যা ৩৭৫ ডিগ্রি ফারেনহাইট ছিল। এই গরম তেলের মধ্যে ফুচকা গুলো প্রথমে ভেজে নিব। তেলে ছেড়ে দেওয়া মাত্রই এই গুলো উপরের দিকে ফুলে ভেসে উঠছে। উলটে পালটে একটু বাদামী করে ভাজা হলেই বের করে নিব। তারপর একই তেলের মধ্যে বেল পুরির সাইজের গুলো ছেড়ে দিব। একই ভাবে ছেড়ে দেওয়া মাত্রই ফুলে উঠেছে। আর এই গুলো কিন্তু একটু বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে। যেনো এর ভিতরে কোন জলীয় অংশ না থাকে। তাহলে এটা তিন চার দিন মুচমুচে করে রাখা যাবে। তাই বেল পুড়ি গুলো ভালো করে ভেজে নিতে হবে। পছন্দ মতো বাদামী করে ভাজা হলেই বের করে নিচ্ছি। আর এই গুলোও কিন্তু রাখার পর আরও বাদামি হবে। এভাবে হয়ে গেলো দোকানের আসল ফুচকা এবং ভেলপুরির শেল বানানোর। রেসিপি। একেবারে প্রফেসনাল ভাবে তৈরি। অর্থাৎ যারা বানায় সেই লোকটা কে ডেকে নিয়েই ঘড়ে তৈরি। একদম সরাসরি একটা অভিজ্ঞতা। প্রস্তুত সময়: দুই ঘন্টা।
সচরাচর জিজ্ঞাসা
ফুচকা ও ভেলপুরির খামির কতক্ষণ রেখে দিতে হয়?+
খামির তৈরির পর একটি পলিব্যাগে ভরে দুই ঘণ্টার জন্য রেখে দিতে হয়। রেসিপিতে প্রস্তুত সময়ও দুই ঘণ্টা বলা হয়েছে।
তেলের তাপমাত্রা কত রাখতে হবে?+
ভাজার জন্য তেল তাপমাত্রা যন্ত্রে মেপে ৩৭৫ ডিগ্রি ফারেনহাইট রাখা হয়েছিল। ফুচকা প্রথমে ভেজে নিতে হবে, তারপর একই তেলে ভেলপুরির শেল ভাজতে হবে।
ভেলপুরির শেল কতদিন মুচমুচে থাকে?+
ভেতরে জলীয় অংশ না থাকার জন্য ভালো করে ভাজলে তিন-চার দিন মুচমুচে করে রাখা যাবে। রাখার পর শেল আরও একটু বাদামি হবে।