সকালের নাস্তা দারুন মজার শাকের পরোটা ! Sokaler Nasta Shaker Porota
ময়দা, নানা ধরনের শাক, পেঁয়াজ, কাঁচা মরিচ ও গাজর কুচি দিয়ে বানানো মজার শাকের পরোটা। সকালের নাস্তার জন্য উপযুক্ত একটি সহজ রেসিপি। পুষ্টি সম্পর্কিত: একটা তেলে ভাজা পরোটায় ২৪৩-২৯০ ক্যালরি থাকে। আর এতে যদি শাক দেওয়া হয় তবে ক্যালরির পরিমান টা আরও বেড়ে যায়।
শেয়ার করুন:
উপকরণ
- •ময়দার দেড় কাপ
- •তেল এক টেবিল চামচ
- •লবণ স্বাদমতো
- •বিভিন্ন শাক,যেমন- লাল শাক,কলমি ৫)শাক,ডাটা শাক,ভওতা শাক,লাউ শাক - অল্প পরিমাণ করে,একদম কুচি করে কেটে নেওয়া এবং অল্প গাজর কুচি
- •পিয়াজ কুচি, কাচা মরিচ কুচি -অল্প করে
রান্নার ধাপ
- 1প্রথমে একটি বলার মধ্যে ময়দা নিয়ে নিলাম । এর সাথে দিয়ে দিচ্ছি, তেল এবং স্বাদমতো লবণ। হাতের সাহায্যে একটু মিশিয়ে নিব। তারপর এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যেমন, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, গাজর কুচি, বিভিন্ন শাক একদম মিহি কুচি কুচি করা। আবার একটু মিশিয়ে নিয়ে,এর মধ্যে এখন অল্প অল্প করে পানি দিয়ে, রুটি- পরোটার মতো করে ময়ান দিয়ে নিব।
- 2হালকা ভাবে ময়ান দিব, বেশি চাপা দিব না। কারন শাক গুলো রয়েছে। এরপর এই খামিরটা ঢেকে রেখে দিব। প্রায় ১৫-২০ মিনিট পর,শাক এবং ময়দা মাখা এই খামির টা নিয়ে, এর থেকে যে কয়টা লেচি হয় পরোটার জন্য, কেটে নিব। যেহেতু পরোটা হবে তাই একটু মোটা করে বেলে নিচ্ছি। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি।
- 3এখন এরমধ্যে বেলে রাখা রুটি টা ছেড়ে দিব। এক পাশ সিদ্ধ হলে উলটে দিব। এবং কিছুক্ষনের মধ্যে অপর পাশটাও হয়ে আসলে,তখন একটু বেশি করে তেল প্যানের মধ্যে ঢেলে দিব। এবং দুই পাশ পছন্দ বাদামী করে ভেজে বের করে নিব। এভাবে সব গুলো পরোটা ভেজে নিব। হয়ে গেলো দারুন মজার শাকের পরোটার রেসিপি। প্রস্তুত সময়: ৪৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
শাকের পরোটা তৈরিতে কী কী উপকরণ লাগে?+
এতে দেড় কাপ ময়দা, এক টেবিল চামচ তেল, স্বাদমতো লবণ, বিভিন্ন শাক, অল্প গাজর কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি লাগে।
খামির কতক্ষণ ঢেকে রাখতে হয়?+
খামিরটা ঢেকে প্রায় ১৫-২০ মিনিট রেখে দিতে হয়, এরপর লেচি কেটে পরোটা বেলতে হয়।
মোট প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে।