Raishas Food

ফুচকা দোকানের আসল কারিগরের ফুচকা মশলা, টক, ডাবলি বানানোর রেসিপি ! Fuchka Recipes

ঘরে ফুচকার মসলা, তেঁতুলের টক ও ডাবলি বানানোর ধাপে ধাপে রেসিপি। সিদ্ধ ডাবলি, পেঁয়াজ, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে ফুচকা সাজানো হয়। প্রস্তুত সময়: ৪০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: এক প্লেট ফুচকায় রয়েছে 207 ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •ডাবলি ২ কাপ
  • •আস্ত ধনিয়া এক টেবিল চামচ
  • •৩লআস্তজিরা আধা টেবিল চামচ
  • •শুকনা মরিচ তিনটি
  • •দারচিনি,তিন টুকরো
  • •এলাচি পাঁচটা
  • •যায়ফল -অর্ধেকটা

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে ডাবলিগুলো সিদ্ধ করে নিতে হবে। সে ক্ষেত্রে। ডাবলিটা এখানে সারারাত ভিজিয়ে রাখার পর, খুব ভালো করে ধুয়ে এর সাথে পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে, ডাবলিটা সিদ্ধ করে নিব। এবং এর সাথে লবন এবং আধা চামচ খাবারের সোডা দিয়ে দিব। তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার জলটা হাই হিটে করে দিব। যখন ফুটে আসবে তখন চুলার সবচাইতে কম আচে করে, ৪০ থেকে ৩৫ মিনিটের জন্য এগুলো সিদ্ধ করে নিতে । এই সময়ের পর ডাবলি গুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। তারপর চুলায় অন্য একটি প্যাণের মধ্যে, দিয়ে দিচ্ছি ফুচকার জন্য যে সমস্ত উপকরণগুলো প্রয়োজন, যেমন আস্ত ধনিয়া, আসতো জিরা ,শুকনো মরিচ, দারচিনি ,এলাচ এবং জায়ফল এগুলো একটু ভেজে নিতে হবে।
  2. 2দুই তিন মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর, এর থেকে একটা সুঘ্রাণ বের হবে, তখন এটা বের করে বেটে নিয়ে গুড়া করে নিব। অথবা ব্লেন্ড করে গুড়া করে নিতে হবে। খুব ভালো করে গুরা করে নেওয়ার পর,, একটি পাত্রে রেখে দিলাম। এখন এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ঘরে তৈরি করে রাখা ফুচকা গুলো। অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতার কুচি এবং শসা কুচি। আর এখানে তেঁতুলের টক ঘন করে তৈরি করে ছেঁকে নিয়েছি। এবং এই টকটা ছেকে একটা পাত্রে নিয়েছি। এখন এর সাথে স্বাদমতো চিনির গুঁড়া এবং বিট লবন দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা হয়ে গেল ফুচকার জন্য টক । এখন সিদ্ধ করে রাখা ডাবলি গুলো একটি পাত্রে পরিমাণ মতো বা পছন্দ মতো নিয়ে নিলাম।
  3. 3এর সাথে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, পেঁয়াজ কচি ,কাঁচামরিচ কুচি,ধনিয়া পাতার কুচি। আর তৈরি করে রাখা মসলার গুড়া থেকে পরিমাণ মতো দিয়ে,খুব ভালো করে ,চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপরফুচকা গুলো এক এক করে নিয়ে, ফুটা করে এর ভেতরেই ডাবলি মাখাটা দিয়ে দিব। সবগুলো ফুচকা গুলো ভরে নেওয়ার পরে, এর উপর থেকে শসা কুচি দিয়ে দিব । আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখার ডিমটা গ্রেটার মেশিনের সাহায্যে কুচিয়ে এর উপরে দিয়ে দিব। মাঝখানে টকের বাটি রেখে দিব । এবং তেতুলের টকের সাথে একটু শুকনা মরিচ ভেঙ্গে গুড়া করে দিয়ে দিব। এভাবে হয়ে গেলেও ঘরের তৈরি ফুচকা সাথে করে, ফুচকার মসলার ,টক এবং ডাবলি বানানোর রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

ডাবলি সিদ্ধ করার আগে কী করতে হবে?+

ডাবলি সারারাত ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর পাঁচ কাপ পানি, লবণ ও আধা চামচ খাবারের সোডা দিয়ে সিদ্ধ করতে হবে।

ডাবলি কতক্ষণ সিদ্ধ করতে হয়?+

পানি ফুটে উঠলে চুলা কম আঁচে করে ৪০ থেকে ৩৫ মিনিট সিদ্ধ করতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে রাখতে হবে।

ফুচকার মসলা কীভাবে তৈরি করতে হয়?+

আস্ত ধনিয়া, আস্ত জিরা, শুকনা মরিচ, দারচিনি, এলাচি ও জায়ফল দুই-তিন মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়ে বেটে বা ব্লেন্ড করে গুঁড়া করতে হবে।