Raishas Food

ভেলপুরি দোকানের আসল কারিগরের ভেলপুরি মশলা, টক, ডাবলি বানানোর রেসিপি ! Velpuri Recipe

দোকানের স্বাদে ঘরেই ভেলপুরি বানানোর রেসিপি, যেখানে ডাবলি সিদ্ধ করা, ভাজা মশলার গুঁড়া ও পাতলা তেঁতুলের টক তৈরির ধাপ আছে। প্রস্তুত সময়: ৪০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: প্রতি ১০০ গ্রাম ভেলপুরিতে ২৬০-৪৬০ ক্যালরি থাকতে পারে।

শেয়ার করুন:

উপকরণ

  • •ডাবলি ২ কাপ
  • •আস্ত ধনিয়া এক টেবিল চামচ
  • •৩লআস্তজিরা আধা টেবিল চামচ
  • •শুকনা মরিচ তিনটি
  • •দারচিনি,তিন টুকরো
  • •এলাচি পাঁচটা
  • •যায়ফল -অর্ধেকটা

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে ডাবলিগুলো সিদ্ধ করে নিতে হবে। সে ক্ষেত্রে। ডাবলিটা এখানে সারারাত ভিজিয়ে রাখার পর, খুব ভালো করে ধুয়ে এর সাথে পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে, ডাবলিটা সিদ্ধ করে নিব। এবং এর সাথে লবন এবং আধা চামচ খাবারের সোডা দিয়ে দিব। তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার জলটা হাই হিটে করে দিব। যখন ফুটে আসবে তখন চুলার সবচাইতে কম আচে করে, ৪০ থেকে ৩৫ মিনিটের জন্য এগুলো সিদ্ধ করে নিতে । এই সময়ের পর ডাবলি গুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। তারপর চুলায় অন্য একটি প্যাণের মধ্যে, দিয়ে দিচ্ছি ফুচকার জন্য যে সমস্ত উপকরণগুলো প্রয়োজন, যেমন আস্ত ধনিয়া, আসতো জিরা ,শুকনো মরিচ, দারচিনি ,এলাচ এবং জায়ফল এগুলো একটু ভেজে নিতে হবে।
  2. 2দুই তিন মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর, এর থেকে একটা সুঘ্রাণ বের হবে, তখন এটা বের করে বেটে নিয়ে গুড়া করে নিব। অথবা ব্লেন্ড করে গুড়া করে নিতে হবে। খুব ভালো করে গুরা করে নেওয়ার পর,, একটি পাত্রে রেখে দিলাম। এখন এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ঘরে তৈরি করে রাখা ভেলপুরি গুলো। অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতার কুচি এবং শসা কুচি। আর এখানে তেঁতুলের টক পাতলা করে তৈরি করে নিয়েছি। অর্থাৎ কয়েকটা তেতুল নিয়ে এর সাথে একটু বিট লবন এবং শুকনো মরিচের গুড়া দিয়ে আর বেশি করে পানি দিয়েই পাতলা এই টক তৈরি। এখন সিদ্ধ করে রাখা ডাবলি গুলো একটি পাত্রে পরিমাণ মতো বা পছন্দ মতো নিয়ে নিলাম।
  3. 3এর সাথে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, পেঁয়াজ কচি ,কাঁচামরিচ কুচি,ধনিয়া পাতার কুচি। আর তৈরি করে রাখা মসলার গুড়া থেকে পরিমাণ মতো দিয়ে,খুব ভালো করে ,চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর ভেলপুরি গুলো এক এক করে নিয়ে, বড় করে ফুটো করে এর ভেতরেই ডাবলি মাখাটা দিয়ে দিব। সবগুলো ডাবলি গুলো ভরে নেওয়ার পরে, এর উপর থেকে শসা কুচি দিয়ে দিব । আর দিয়ে দিচ্ছি,একটু পিয়াজ কুচি এবং একটু কাচা মরিচ কুচি আর ধনিয়াপাতা দিয়ে দিব। পাশে টকের বাটি টা রেখে দিয়েই হয়ে গেলো ভেলপুরি ফুল প্লেট। ভেলপুরির মসলার ,টক এবং ডাবলি বানানোর রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

ডাবলি সিদ্ধ করার আগে কী করতে হবে?+

ডাবলি সারারাত ভিজিয়ে রাখতে হবে, তারপর ভালো করে ধুয়ে নিতে হবে।

ডাবলি সিদ্ধ করতে কতক্ষণ লাগে?+

পাঁচ কাপ পানিতে লবণ ও আধা চামচ খাবারের সোডা দিয়ে চুলার সবচেয়ে কম আঁচে ৩৫ থেকে ৪০ মিনিট সিদ্ধ করতে হয়।

মশলার জন্য কোন উপকরণগুলো ভাজতে হয়?+

আস্ত ধনিয়া, আস্ত জিরা, শুকনা মরিচ, দারচিনি, এলাচি ও যায়ফল একটু ভেজে নিয়ে গুঁড়া করতে হয়।

ভেলপুরির প্রস্তুত সময় কত?+

রেসিপিতে প্রস্তুত সময় ৪০ মিনিট উল্লেখ করা হয়েছে।