Raishas Food

দারুন স্বাদের বিট দুধের ডিম ছাড়া পুডিং রেসিপি ! Beetroot Milk Pudding Recipe

বিট ও দুধ দিয়ে তৈরি এই ডিমবিহীন পুডিংয়ে দুই রঙের দুই স্তর থাকে। আগার আগার দিয়ে জমানো এই মিষ্টি পুডিং ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করা হয়।

শেয়ার করুন:

উপকরণ

  • •বিট - ব্লেন্ড করার পর এক কাপ
  • •চিনি- পৌনে এক কাপ
  • •আগার আগার- আড়াই চা চামচ
  • •ভ্যানিলা এসেন্স - চার চা চামচ
  • •পানি- তিন কাপ
  • •দুধ- দুই কাপ
  • •চিনি আধা কাপ
  • •আগার আগার পাউডার - এক চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথম এখানে বিট সবজিটা নিয়ে নিলাম । এর খোসা ছারীয়ে নিব। তারপর ধুয়ে গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর একটি প্যানের মধ্যে দিয়ে, এগুলো সিদ্ধ করে নিতে হবে । প্রায় আট থেকে দশ মিনিটের মধ্যে সিদ্ধ করে নেওয়ার পর, এগুলো ঠান্ডা ঠান্ডা হলেই ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর একটা অয়াত্রে নিয়ে নিলাম। এবং চুলায় একটি প্যানের মধ্যে পানি দিয়েছি পানির মধ্যেই এই এক কাপ ব্লেন্ড করা বিটটা দিয়ে দিব। একই সাথে দিয়ে দিচ্ছি চিনি এবং আগার আগার পাউডার। নেড়েচেড়ে খুব ভালো করে মেশিয়ে নিছি। এখন এটা জাল করে নিব। যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেনিলা এসেন্স । কারন বিটের যে একটা গন্ধ থাকেএটা যেন চলে যায়।
  2. 2নেড়েচেড়ে এটা নামিয়ে নেব বেশি জাল করার ফলে এটার ঘ্নতটা আরো বেড়ে যাবে। যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে। এবং এর উপরে যে ভাসমান ফেনা গুলো রয়েছে এগুলো তুলে ফেলে দিব। এখন এখানে পুডিং এর জন্য আমি ডিজাইন করা একটা পুডিং এর ছাঁচ নিয়ে নিলাম। এর মধ্যে এই বিটের মিশ্রণটা ঢেলে দিব। এটা এখন ঠান্ডা করে নিব। এই সময়ের মাঝে চুলায় প্যানের মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধের সাথে দিয়ে দিচ্ছি, আগার আগার পাউডার এবং চিনি। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। তারপর দুধটা যখন ফুটে আসবে, তখন চুলার জ্বালটা বন্ধ করে দিব। এবং দুধটা একটু ঠান্ডা করে নেব। কয়েক ঘন্টা রেখে দেওয়ার পর পুডিং এর ছাঁচটা নিয়ে নিলাম।
  3. 3এর থেকে এখন এটা একটি প্লেটের মধ্যে উল্টো করে ঢেলে দিব। এখন এর থেকে তিনটি অংশ কেটে নিব। এবং বাকি তিনটি অংশ ছাচের মধ্যে যেভাবে ডিজাইন করাছিল, এটি এই তিনটি অংশটা দিয়ে সমানভাবে দিয়ে দিব। এবং ছাচের মধ্যেও বাকি যে তিনটি ফাঁকা অংশ রয়েছে এর মধ্যে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। একঘন্টা পর বের করে এটা পরিবেশন করব। এক লেয়ার হচ্ছে দুধের মিশ্রণ রয়েছে,অন্যটায় বিট। দেখতে যেমন চমৎকার , খেতেও দারুন মজাদার। আর যেহেতু বিট হচ্ছে খুবই উপকারী একটা সবজি। বিশেষ করে রক্তের জন্যে অনেক উপকারী একটা সবজি এই বিট। প্রস্তুত সময়: এক ঘন্টা।

সচরাচর জিজ্ঞাসা

এই পুডিং জমাতে কী ব্যবহার করা হয়েছে?+

রেসিপিতে বিটের মিশ্রণ ও দুধ দুটোতেই আগার আগার পাউডার ব্যবহার করা হয়েছে, যা পুডিং জমাতে সাহায্য করে।

পুডিং ফ্রিজে কতক্ষণ রাখতে হয়?+

ঠান্ডা করার জন্য ফ্রিজে এক ঘন্টা রাখার কথা বলা হয়েছে, এরপর বের করে পরিবেশন করতে হয়।

এই পুডিংয়ে কি ডিম লাগে?+

না, এই রেসিপিতে ডিম ব্যবহার করা হয়নি; এটি দুধ, বিট, চিনি ও আগার আগার দিয়ে তৈরি।