ডাঃ রেহনুমার রেসিপিতে আঙ্গুল চেটে খাবার মত দারুন মজার টমেটোর চাটনি ! Tomato Chutney Recipe
সরিষার তেল, পাঁচফোড়ন, রসুন ও কিসমিস দিয়ে তৈরি মিষ্টি-টক স্বাদের টমেটোর চাটনি, যা কাঁচামরিচ ও লেবুর রসে আরও মজাদার হয়। পুষ্টি সম্পর্কিত: 15 গ্রাম টমেটো চাটনির মধ্যে রয়েছে ১৪ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •মাঝারি সাইজের টমেটো -চারটি কুচি করে কেটে নেওয়া
- •সরিষার তেল গএক টেবিল চামচ
- •পাঁচফোড়ন- এক চামচ
- •রসুনের কোয়া- তিনটা
- •শুকনো মরিচ -দুটি
- •কিসমিস -চার থেকে পাঁচটি
- •লবণ অল্প পরিমাণ
- •চিনি -সাদ মত
- •কাচা মরিচ কুচি - দুটি
- •লেবুর রস - স্বাদ মতো
রান্নার ধাপ
- 1প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম । এর মধ্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। যখন তেলটা হালকা গরম হয়ে আসবে, তখন এর সাথে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, পাঁচফোড়ন, এবং শুকনা মরিচ ভেঙ্গে দিয়ে দিব। কয়েক সেকেন্ড ভেজে ফোড়ন দিয়ে নেব । নেড়েচেড়ে যখন রসুনগুলো লালচে হয়ে আসবে, তখনএরমধ্যে কুচি করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
- 2প্রায় দুই মিনিট পর টমেটো গুলো সিদ্ধ হয়ে আসছে ,এখন এরমধ্যে আধা কাপ পানি দিয়ে নেব। নেড়েচেড়ে আবার প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় তিন থেকে চার মিনিট পর, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিসমিস গুলো। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি । আমি যতটা মিষ্টি করতে চাইব সেই অনুযায়ী। নেড়েছেড়ে মিশিয়ে নিলাম, এখানে প্যানের ঢাকনা দিয়ে আবার ঢেকে নিচ্ছি। প্রায় ৪ থেকে ৫ মিনিট পর এখন এই টমেটো গুলো একটু চেপে চেপে, কিছুটা ভর্তা করে নেব।
- 3এবং কিছুটা আস্ত থাকবে। এখন এটা নামানো আগ দিয়ে, এর সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, এবং স্বাদমতো লেবুর রস দিয়ে নেড়েচেড়ে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি । আর এখানে অনেকে টমেটো খোসা পছন্দ করেন না । সে ক্ষেত্রে যখন গলিয়ে নেওয়া হবে, তখন এর খোসাগুলো বের করে ফেলে দিতে পারেন। আর আমি এখানে রেখেছি এটা থাকলে আমার কোন অসুবিধা নেই । এভাবে হয়ে গেল টমেটো চাটনি রেসিপি। প্রস্তুত সময়: ২০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
টমেটোর চাটনি তৈরিতে কী কী উপকরণ লাগে?+
চারটি মাঝারি সাইজের টমেটো, সরিষার তেল, পাঁচফোড়ন, রসুনের কোয়া, শুকনো মরিচ, কিসমিস, লবণ, চিনি, কাঁচামরিচ কুচি ও লেবুর রস লাগে।
টমেটোর চাটনি তৈরি করতে কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ২০ মিনিট উল্লেখ করা হয়েছে।
টমেটোর খোসা ফেলে দেওয়া যাবে কি?+
হ্যাঁ, যাঁরা টমেটোর খোসা পছন্দ করেন না তারা গলিয়ে নেওয়ার পর খোসাগুলো বের করে ফেলে দিতে পারেন।