অনেক মজার চিংড়ি মাছ দিয়ে মেথি শাক ভাঁজি ! chingri mach diye methi shak vaji
চিংড়ি মাছ ও কুচি করা মেথি শাক দিয়ে তৈরি একটি সহজ ভাজি। পেঁয়াজ, রসুন, হলুদ ও কাঁচা মরিচ দিয়ে কয়েক মিনিটেই রান্না হয়ে যায়। প্রস্তুত সময়: ২০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম এই মেথি শাকের মধ্যে রয়েছে ৫০ ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •পেঁয়াজ কুচি - অল্প।করে অর্থাৎ দেড় টেবিল চামচ ২)রসুন কুচি -এক টেবিল চামচ
- •তেল পরিমাণ মতো
- •চিংড়ি মাছ -কয়েকটা বড় চিংড়ি টুকরো করে কেটে নিব
- •হলুদ গুড়া -এক চা চামচ
- •লবণ স্বাদমতো
- •মেথি শাক
রান্নার ধাপ
- 1প্রথমে চুলায়একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প করে পেয়াজ কুচি, রসুন কুচি। নেড়েচেড়ে পেঁয়াজ এবং রসুনগুলো বাদামি হতে শুরু করলে এর সাথে দিয়ে দিব,কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এবং হলুদ গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিব।
- 2দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিকুচি করে কেটে রাখা মেথি শাকগুলো। নেড়েছেড়ে দুই মিনিট পর ,এরসাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। নেরে ছেড়ে শাকগুলো ভালো করে ভেজে সিদ্ধ করে নিতে হবে। প্রায় তিন চার মিনিট ভেজে শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে।
- 3এখন চুলার জ্বাল টা বন্ধ করে দিব। এবং এগুলো বের করে একটি পাত্রের মধ্যে পরিবেশন করব। এভাবে হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মেথি শাক রান্নার রেসিপি। আর এই মেথি শাক শুকিয়েই কিন্তু কাশুরি মেথি মসলাটা তৈরি করা হয়। শীতের দিনে এই মেথি শাক অনেক বেশি পাওয়া যায়।
সচরাচর জিজ্ঞাসা
এই রেসিপিতে প্রধান উপকরণ কী কী?+
এই রেসিপিতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেল, চিংড়ি মাছ, হলুদ গুঁড়া, লবণ এবং মেথি শাক ব্যবহার করা হয়েছে। সঙ্গে কাঁচা মরিচও দেওয়া হয়।
রান্না করতে মোট কত সময় লাগে?+
এই রেসিপির প্রস্তুত সময় ২০ মিনিট উল্লেখ করা হয়েছে।
মেথি শাক কোন সময়ে সহজে পাওয়া যায়?+
লেখা অনুযায়ী শীতের দিনে এই মেথি শাক অনেক বেশি পাওয়া যায়।