খুবই সোজা ঝটপট দারুন মজার রান্না বেগুন মাসালা ! begun masala
সরিষার তেল, টমেটো ও গরম মসলায় রান্না করা মসলাদার বেগুন মাসালা। ঝটপট তৈরি হওয়া এই পদটি ভাত বা রুটির সাথে পরিবেশন করা যায়। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।
শেয়ার করুন:
উপকরণ
- •আদা এবং রসুন বাটা - দেড় চামচ করে
- •হলুদ গুঁড়া,জিরার গুড়া - দেড় চামচ করে
- •মরিচ গুঁড়া এবং ধনিয়ার গুড়া এক চামচকরে
- •বেগুন তিনটি
- •সরিষার তেল 2 টেবিল চামচ
- •দারচিনি, লবঙ্গ এবং এলাচ দুটি করে
- •টমেটো সাত থেকে আটটা কাঁচামরিচ তিনটা টমেটোর সাথে দিয়ে ব্লেন্ড করে রেখে দিব
- •পিয়াজ কুচি - পৌনে এক কাপ
- •গরম মসলার গুড়া- আধা চা চামচ
রান্নার ধাপ
- 1প্রথমে একটা পাত্রে দেড় চামচের মত পানি নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি। আধা চামচ করে, হলুদ, মরিচ, এবং জিরার গুড়া আর আধা চামচ লবণ। ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। তারপর এর সাথে দেড় চামচ তেল দিয়ে,আবার মেখে নিব। এরপর এখানে বেগুনগুলো নিয়ে নিলাম। এর যে উপরের বোটার অংশ রয়েছে, এই অংশ থেকে ধরে ছুরির সাহায্যে বেগুনের দুভাগ করে নেব। অর্থাৎ প্রত্যেক বেগুনের দুই ভাগ করে কেটে নিব। তারপর এই দুই ভাগ করে কেটে রাখা বেগুনের একটি অংশ নিয়ে ,এর মাঝখানে তিনটি দাগ করে,আলতোভাবে ফেরে নিব। পুরোপুরি কাটা যাবে না। যেন এর ভিতরে মশলাটা যেতে পারে। এখন বেগুনগুলোর সাথে এই হলুদ মরিচ আর তেল ,মাখিয়ে রাখা মসলাটা প্রত্যেকটা বেগুনের সাথে মাখিয়ে নিব।
- 2এখন এগুলো এক সাইডের রেখে দিব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে সরিষার তেল গরম করে, এর মধ্যে ছেড়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এবং লবঙ্গ। নেড়েচেড়ে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেআজ টা একটু বাদামি হতে শুরু করলেই এর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুড়া। মসলাটা এক মিনিট ভুনে নেওয়ার পরেই এর সাথে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মরিচে এবং টমেটোর পেস্ট টা। এখন অনবরত নেরে টমেটোর পানি গুলো শুকিয়ে নিতে হবে। প্রায় ৭-৮ মিনিট ভুনে নেওয়ার পর, এর মধ্যে তেলটাও ছেড়ে দিয়েছে, এখন পরিমাণমতো পানি দিয়ে, স্বাদমতো লবণ দিয়ে দিব। এবং মসলায় মাখিয়ে রাখা বেগুনগুলো ছেড়ে দিব।
- 3একটু নেড়েচেড়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জলটা হাইটে রাখব । যখন ফুটে উঠবে, তখন চুলার জ্বালটা মাঝারি আছে করে দিব। প্রায় ৭-৮ মিনিট পর, এর পানির পরিমাণটা বেশ টেনে নিয়েছে। গরম মসলার গুড়া দিয়ে, বেগুনগুলো উল্টে দিচ্ছি প্যানের ঢাকনা দিয়ে, আবার ৫-৬ মিনিটের জন্য জাল করে নিব । যেন পানি গুলোই সম্পূর্ণ টেনে নেয়। আর মসলায় মাখামাখা অবস্থায় থাকবে। প্রায় পাঁচ মিনিট পর চুলার জ্বাল টা বন্ধ করে দিচ্ছি। এবং একটি প্লেটের মধ্যে বেগুনগুলোর সোজা দিকটা উপরে করে পরিবেশন । এভাবে হয়ে গেল অন্যান স্বাদের খুবই মজাদার রান্না বেগুন মাসালা রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
বেগুন মাসালা তৈরিতে প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।
বেগুন মাসালায় কোন তেল ব্যবহার করা হয়?+
এই রেসিপিতে সরিষার তেল ব্যবহার করা হয়েছে, মসলা ভাজার জন্য এবং বেগুন মাখানোর জন্য দেড় চামচ তেলও দেওয়া হয়েছে।
বেগুনগুলো কীভাবে কাটতে হয়?+
প্রতিটি বেগুন দুই ভাগ করে নিয়ে, এক অংশের মাঝখানে তিনটি দাগ দেওয়া হয়, যাতে পুরোপুরি না কেটে ভেতরে মসলা যেতে পারে।