Raishas Food

লকডাউনে দারুন মজার আর সোজা রান্না আণ্ডা চিঙ্গারি ! অন্যরকম ডিম মিষ্টিকুমড়া ভুনা ! anda chingari

সিদ্ধ ও ভাজা ডিম দিয়ে মিষ্টি কুমড়ার মশলাদার ভুনা, যা ঘরে থাকা সবজি ও সাধারণ মসলায় সহজে তৈরি করা যায়। প্রস্তুত সময়: ৪০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: এইটা হচ্ছে একটা মশলাদার ডিমের পদ। এবং এর ক্যালরির পরিমান নির্ভর করে তৈরি করার পদ্ধতির উপর। তবে একটি সাধারণ পরিবেশনে প্রায় ২০০-৩০০ ক্যালরি থাকতে পারে।

শেয়ার করুন:

উপকরণ

  • •ডিম - পাচটি
  • •মরিচ গুঁড়া,জিরার গুড়া, ধনিয়ার গুড়া ,চাট মসলা,অথবা চটপটির মসলা -এক চামচ করে হলুদ গুঁড়া এবং গরম মসলা গুড়া আধা চা চামচ করে
  • •রসুনের বাটা 2 চা চামচ
  • •স্বাদমতো লবণ
  • •পিয়াজ কুচি আধা কাপ
  • •তেল দুই টেবিল চামচ
  • •আস্ত জিরা এক চামচ
  • •মিষ্টি কুমরা - কিউব করে কেটে নেওয়া দুই কাপ
  • •ধনিয়াপাতা কুচি

রান্নার ধাপ

  1. 1প্রথমে চারটে ডিম নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবং সিদ্ধ করে রাখা এই ডিমগুলো এএকটির চারটি অংশ করে কেটে নিব লম্বা ভাবে। তারপর একটা পাত্রে আরেকটি ডিম ভেঙ্গে নিলাম। এবং এর সাথে লবণ দিয়ে ফেটে নিব। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি। মিশিয়ে এখন চুলার মধ্যে অল্প তেল ব্রাশ করে ডিমটা ছেড়ে দিব এবং হালকা সিদ্ধ করে একটু ভেঙ্গে ভেঙ্গে নিব। তারপরে ভাজা ডিমটা আলাদা একটি পাত্রে রেখে দেবো। আর এখন একাটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ পানি। এর সাথে দিয়ে দিব হলুদ গুড়া, মরিচ গুঁড়ার, জিরার গুঁড়া, ধনিয়ার গুড়া ,চাট মসলার গুড়া(এটা না দিলেও হবে) গরম মসলার গুড়া ,রসুন বাটা, এবং সাদ মতো লবণ দিয়ে ,পানির সাথে মসলাগুলো খুব ভালো করে মিশিয়ে রেখে দিব।
  2. 2তারপর চুলায় প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি গুলো ছেড়ে দিব। আর দিয়ে দিচ্ছি আসতো জিরা । নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু স্বচ্ছ হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পানির সাথে মসলাগুলো মিশিয়ে রাখা। এটা ঢেলে দিব। নেড়েচেড়ে মসলাটা একটু ভুনে নেওয়ার পর ,এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি গুলো। নেড়েচেড়ে টমেটোটা সিদ্ধ করে নিব। যখন একটু গলে যাবে টমেটোগুলো, তখন এর সাথে দিয়ে দিচ্ছি,ধুয়ে রাখা মিষ্টি কুমড়া গুলো। নেড়েছেড়ে এর মধ্যে দিয়ে দিব, পরিমাণ মতো পানি। যেন মিষ্টি কুমড়া গুলো সিদ্ধ হয়ে মাখামাখা অবস্থায় থাকে। আর দিয়ে দিব ভেজে রাখা ডিমটা । যেটা টুকরো করে নেয়া হয়েছিল, আর সিদ্ধ করে রাখার ডিম গুলোও।
  3. 3এই দুই পদ্ধতিতে তৈরি করে রাখা ডিম গুলো ছেড়ে দেওয়ার পর, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি । তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দেবো । ফুটে উঠলে চুলার জ্বালটা কমিয়ে দিব। প্রায় আট থেকে দশ মিনিটের জাল দেয়ার পর ,পানি গুলো টেনে নিয়েছে । এখন এর উপর দিয়ে ধনেপাতার কুচি ছিটিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিছি। এবং চুলায় আরও দুই মিনিট রেখে নামিয়ে নিব। এভাবে হয়ে গেল আন্ডা চিংগারি রেসিপি। এই রেসিপিটা মূলত ডিম এবং মটরশুটি দিয়ে তৈরি করা হয়। তবে ঘরে থাকা মিষ্টি কুমড়া এই সবজিটা দিয়েই আমি তৈরি করে ফেললাম।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে কী কী প্রধান উপকরণ লাগে?+

এই রেসিপিতে পাঁচটি ডিম, মিষ্টি কুমড়ার কিউব, পেঁয়াজ কুচি, রসুনের বাটা, জিরা, বিভিন্ন গুঁড়া মসলা এবং ধনেপাতা কুচি লাগে।

প্রস্তুতিতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ৪০ মিনিট উল্লেখ করা হয়েছে।