Raishas Food

লকডাউনে শুধু এই পটল চিংড়ি ভুনা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলা যায় ! Potol Chingri Vuna

পটল ও চিংড়ি মাছ দিয়ে তৈরি একটি ঝাল-মসলাদার ভুনা রেসিপি। আদা, রসুন ও পেঁয়াজের মসলায় ধীরে ধীরে রান্না করা হয়। প্রস্তুত সময়: ২৫ মিনিট।

শেয়ার করুন:

উপকরণ

  • •চিংড়ি মাছ- মাঝারি সাইজের চিংড়ি মাছ আধা কাপ
  • •পটল আধা কেজি
  • •পেঁয়াজকুচি সিকি কাপ
  • •আদা বাটা- এক টেবিল চামচ
  • •রসুন বাটা - আধা টেবিল চামচ
  • •মরিচের গুঁড়া দেড় চা চামচ
  • •হলুদ গুড়া, জিরার গুড়া -এক চা চামচ করে
  • •লবন স্বাদ মত
  • •তেল দুই টেবিল চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে চুলায় একটি প্যাণের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা পটল গুলো দিয়ে। একটু ভেজে নিব। কয়েক মিনিট ভেজে পটলগুলো বের করে নিয়েছি। একই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। নড়েচড়ে পেঁয়াজটা হালকা বাদামী হতে শুরু করলে, এর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। নেড়েছেড়ে আদা এবং রসুনের পানিটা শুকিয়ে আসলে, এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি।
  2. 2আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুড়া এবং স্বাদ মত লবণ। মসলা টা ভালো করে ভুনে নেওয়ার পর, এর সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আরওএকটু নেড়েচেড়ে মসলার সাথে ভালো করে মিশিয়ে, তারপর এখানে আধা কাপের একটু বেশি পানি দিয়ে নিচ্ছি। যেন চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে আসে। নেড়েছেড়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি । প্রায় 5 থেকে 6 মিনিট পর ,পানির পরিমাণটাও টেনে নিয়েছে।
  3. 3এখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। এবং চুলার জ্বালটা সবচাইতে কম আছে করে, আবার প্যানের ঢাকনা দিয়ে,ঢেকে দেব। প্রায় ৮ থেকে ১০ মিনিট পর,নেড়েচেড়ে এর থেকে তেল ছেড়ে দিয়েছে। আটা এখন নামিয়ে নেব। এভাবে হয়ে গেল, পটল চিংড়ি ভুনা রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

পটল চিংড়ি ভুনায় কী কী উপকরণ লাগে?+

এই রেসিপিতে মাঝারি সাইজের চিংড়ি মাছ, আধা কেজি পটল, পেঁয়াজকুচি, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ ও জিরার গুঁড়া, লবণ এবং দুই টেবিল চামচ তেল ব্যবহার করা হয়েছে।

পটল চিংড়ি ভুনা রান্নায় মোট কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ২৫ মিনিট উল্লেখ করা হয়েছে।

পটল আগে ভেজে নেওয়ার প্রয়োজন আছে কি?+

রেসিপি অনুযায়ী পটলের টুকরো প্রথমে তেলে একটু ভেজে তুলে রাখতে হয় এবং পরে চিংড়ির সাথে যোগ করা হয়।