Raishas Food

ঝটপট রান্না দারুন মজার আলু কাটলি বা গার্লিক পটেটো স্লাইস ! Alu Katli Garlic Potato Slice

আলু স্লাইস সরিষার তেলে জিরা, রসুন, টমেটো ও গরম মসলা দিয়ে ভেজে রান্না করা একটি মজাদার পাকিস্তানি খাবার। ভাত, রুটি বা পরোটার সাথে খাওয়া যায়। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: গার্লিক এই পটেটো স্লাইস এর মধ্যে থাকতে পারে,135 থেকে 460 ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •আলু- চার বা পাঁচটি
  • •আস্ত জিরা এক চা চামচ
  • •আদা বাটা আধা টেবিল চামচ
  • •সরিষার তেল 2 টেবিল চামচ
  • •স্বাদ মত লবণ
  • •কাঁচা মরিচ কুচি স্বাদ মত
  • •রসুন কুচি - এক টেবিল চামচ
  • •টমেটো কুচি- এক কাপ
  • •রসুন বাটা দুই চামচ
  • •চিলি সস অথবা লাল কাচা মরিচ বাটা- এক টেবিল চামচ
  • •গরম মসলার গুঁড়া - আধা চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথম এখানে আলু গুলো নিয়ে ছিলে নিয়েছি। তারপর গোল গোল স্লাইস করে কেটে,ধুয়ে নেব। এরপর চুলায় একটি প্যানের মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আসতো জিরা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। দুই এক মিনিট নেড়েচেড়ে রসুনটা একটু ভাজা হলেই ,এর সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলুগুলো। একই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। নেড়েচেড়ে ২ মিনিট চুলার হাই হিটে ভেজে, এরমধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং টমেটো কুচি। এবং স্বাদ মত লবন।
  2. 2নেড়েচেড়ে আরো ২-৩ মিনিট ভেজে নেওয়ার পর, এর সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং চিলি সস অথবা লাল কাঁচা মরিচ বেটে নেওয়া। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি । আরো দুই তিন মিনিটে ভেজে নেওয়ার পর, এর সাথে এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে নিব। যেহেতু আলুগুলো ভাজাতেই, অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। বাকিটা এই পানির মধ্যে সিদ্ধ হয়ে যাবে। লবণ চেখে নেব। প্রয়োজনে আরো দিব । এখন প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় ৮ থেকে ১০ মিনিট পর, আলুগুলো উল্টেপাল্টা দিব ।
  3. 3আর এর সাথে দিয়ে দিচ্ছি গরম মসলার এব ধনিয়া পাতা কুচি। ভালো করে মিশিয়ে ,আবার পেনের ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিনিটখানেক জাল দিয়ে চুলার আচ টা বন্ধ করে দিব। এবং চুলার উপরেই ৫ মিনিট রেখে দিব। তারপর বের করে পরিবেশন করব। এভাবে হয়ে গেল আলু কাটলি বা গার্লক পটেটো স্লাইস রেসিপি । এটা একটি পাকিস্তানি খাবার। এবং এই খাবারটা এমনেই খাওয়া যাবে অথবা রুটি পরোটার সাথে ভাতের সাথেও খাওয়া যাবে।

সচরাচর জিজ্ঞাসা

আলু কাটলি রান্নায় কী কী উপকরণ লাগে?+

আলু, আস্ত জিরা, আদা বাটা, সরিষার তেল, লবণ, কাঁচা মরিচ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, রসুন বাটা, চিলি সস বা লাল কাঁচা মরিচ বাটা, গরম মসলার গুঁড়া ও ধনিয়া পাতা কুচি লাগে।

আলু কাটলি রান্না করতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুতি সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে।

আলু কাটলি কীভাবে খাওয়া যায়?+

এটি এমনিতে খাওয়া যায়, অথবা রুটি, পরোটা ও ভাতের সাথেও খাওয়া যায়।