Raishas Food

লকডাউনে বানিয়ে ফেলুন সিম্পলের মধ্যে গর্জিয়াস খাবার টমেটোর দোলমা! Lockdown Recipe Tomato Dolma

বাটা চিংড়ি মাছের পুর ভরা টমেটো মসলায় সিদ্ধ করে বানানো একটি ঝোল ও ভাতের সাথে খাওয়ার মজাদার দোলমা রেসিপি। প্রস্তুত সময় ৩৫ মিনিট। প্রস্তুত সময়: 35 মিনিট।

শেয়ার করুন:

উপকরণ

  • •বেটে নেওয়া চিংড়ি মাছ আধা কাপ
  • •আদা বাটা আধা টেবিল চামচ
  • •রসুন বাটা এক চামচের একটু বেশি
  • •হলুদ গুঁড়া, মরিচ গুড়া, জিরার গুড়া ,ধনিয়ার গুড়া -আধা চামচ করে
  • •টমেটো - সাতটি
  • •তেল দুই টেবিল চামচ
  • •পিয়াজ কুচি এক কাপ
  • •ভুনা মসলার জন্য,
  • •আদা বাটা, রসুন বাটা -দের চামচ করে
  • •হলুদ গুঁড়া, জিরার গুড়া -আধা চামচের একটু বেশি করে
  • •মরিচের গুঁড়া এক চা চামচ
  • •লবণ স্বাদমতো

রান্নার ধাপ

  1. 1প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিলাম বেটে নেওয়া চিংড়ি মাছগুলো। এর সাথে দিয়ে দিচ্ছি আধা বাটা, রসুন বাটা ,হলুদ গুড়া, মরিচ গুঁড়া, জিরার গুড়া, ধনিরার গুড়া এবং স্বাদমতো লবণ। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা হয়ে গেলো চিংড়ি মাছের পির এই পুর টা টমেটোর ভিতরে দিতে হবে। তারপর এখানে টমেটোগুলো নিয়ে নিলাম। এর মাথার যে অংশটা রয়েছে এটা গোল করে কেটে নিব। এখন টমেটোর ভিতরের যে বিচির অংশটা রয়েছে এগুলো বের করে নিব। এবং এর মাথার অংশটা এই টমেটোর সাথেই রাখবো। এভাবে বাকি টমেটো গুলো কেটে ভিতর অংশগুলো বের করে নিতে হবে। এখন এই টমেটোর ভিতরে ফাঁকা অংশ তে দিয়ে দিতে হবে চিংড়ি মাছের পুর । সমান করে ভিতরে একটু চেপে চেপে দিবো। তারপর এর মাথার কেটে রাখা অংশ টা এর উপর দিয়ে লাগিয়ে দিব । এবং এর উপর থেকে দুটি টুথপিক গেথে দিব ।
  2. 2যেন এগুলো বেরিয়ে না আসে। এভাবে প্রত্যেকটা টমেটোর ভিতরে চিংড়ি মাছের পুরটা ভরে নিব। আর প্রত্যক টমেটোর সাথের এর মাথা গুলোও টুথপিক এর সাহায্য বন্ধ করে দিব। এই টমেটো গুলো এক সাইডে রেখে দিব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে, এর মধ্যে ছেড়ে দিয়েছি, পেঁয়াজ কুচি গুলো। নেড়েচেড়ে পেঁয়াজটা বাদামী হতে শুরু করলে, এর সাথে দিয়ে দিচ্ছি আধা এবং রসুন বাটা। একটু ভেজেই,এর সাতগে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুড়া ,এবং জিরার গুড়া আর স্বাদমতো লবণ। একটু পানি দিয়ে দিব, যেন কয়েক মিনিটের জন্য মসলাটা খুব ভালো করে ভুনে নেওয়া যায় । নেড়ে চেড়ে মসলাটা ভুনে নেওয়ার পর, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এবং টমেটোর টুথপিকের অংশগুলো এইটা উপরের দিকে থাকবে। অর্থাৎ সোজাভাবে টমেটোর মাথার দিকটা থাকবে। দুই মিনিট পর, এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিতে হবে।
  3. 3এবং পানিটা যখন ফুটে উঠবে তখন চুলার জ্বালটা কম আছে করে দিতে হবে। এখন হাই হিটে রয়েছে। প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর, চুলার কম আছে জাল দিয়ে ,এটার পানির পরিমাণটা টেনে নিয়েছে। এখন টমেটোগুলো একবার উল্টে দিব। যেন সব ভিতরের চিংড়ির পুরটা আরও ভালভাবে সিদ্ধ হয়ে আসে। ঢাখনা দিয়ে ঢেকে দেবো। আরও দুই তিন মিনিট রেখে, তারপর যখন তেলটা একদম ছেড়ে দিবে, তেলের মধ্যে মসলাটা মাখামাখা থাকবে, এই অবস্থায় নামিয়ে নিব। প্লেটের মধ্যে ঢেলে পরিবেশন করব। এভাবে হয়ে গেল টমেটোর দোলমা রেসিপি । এরঝোলটা খুবই মজাদার হয়। টমেটোর টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার। এটা বানালেই বুঝতে পারবেন। আর ভিতরে চিংড়ি মাছের পুরে ভরপুর। টমেটোগুলো যেহেতু সিদ্ধ করা, এই সিদ্ধ করা টমেটো দিয়ে মাখিয়ে, এই চিংড়ি মাছের পুর দিয়ে ভাতের সাথে যে খেতে ভীষণ মজার।

সচরাচর জিজ্ঞাসা

টমেটোর দোলমায় কী দিয়ে পুর তৈরি করা হয়?+

বাটা চিংড়ি মাছ, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা ও ধনিয়ার গুঁড়া এবং লবণ মিশিয়ে চিংড়ির পুর তৈরি করা হয়।

টমেটো ভরার আগে কী করতে হয়?+

টমেটোর মাথার অংশ গোল করে কেটে ভেতরের বিচির অংশ বের করে নিতে হয়, তারপর সেখানে পুর ভরে কাটা মাথার অংশ লাগিয়ে দুটি টুথপিক দিয়ে আটকাতে হয়।

টমেটো কত সময় ধরে সিদ্ধ করতে হয়?+

পানি ফুটে উঠলে আঁচ কমিয়ে প্রায় ২০ থেকে ২৫ মিনিট জাল দিতে হয়, মাঝে একবার টমেটো উল্টে দিতে হয়।