কোনও ঝামেলা ছাড়াই সহজে বানিয়ে ফেলুন দারুন মজার চিচিঙ্গা পটলের দোলমা ! chichinga potoler dolma
পটলের ভেতরে আদা-রসুন-হলুদ-মরিচ মাখানো চিচিঙ্গা ও পেঁয়াজ ভাজা ভরে বানানো একটি মজাদার দোলমা। গরম ভাত, খিচুড়ি বা সাদা পোলাওর সাথে ভালো লাগে। প্রস্তুত সময়: 25 মিনিট। পুষ্টি সম্পর্কিত: প্রতি 100 গ্রাম ভাজা পটলের মধ্যে রয়েছে ৫০ থেকে ১০০ বা তার বেশি ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •পটল- দশটি বড় সাইজের
- •আদা বাটা, রসুন বাটা আধা টেবিল চামচ করে
- •হলুদ গুঁড়া আধা চামিচ
- •মরিচ গুড়া, জিরার গুড়া -এক চা চামচ করে
- •লবণস্বাদ মতো
- •চিচিঙ্গা কুচি দেড় কাপ
- •পিয়াজ কুচি এক।কাপ
- •তেল দুই টেবিল চামচ
রান্নার ধাপ
- 1প্রথম এখানে পটলগুলো নিয়ে নিলাম। পটলটা ছিলে এর মাঝ বরাবর দুভাগ করে কেটে নিয়েছি। অর্থাৎ একটি পটলের দুভাগ করে কেটে নেব। সবগুলো পটল কেটে নেওয়ার পর, এর ভিতরে যে বিচির অংশ রয়েছে ,এগুলো সব বের করে নিব। এখন পটলগুলো ধুয়ে একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ,এবং জিরার গুড়া আরেকটু লবণ। এবং এর মধ্যে অল্প করে পানি দিয়ে পটলগুলো একটু আধ সিদ্ধ করে নিতে হবে। পানির পরিমাণটা খুবই কম হবে বেশি দেওয়া যাবে না ,না হলে পটল গুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। নেড়েছেড়ে ভালকরে মিশিয়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিগুলো একদম টেনে নিলে, তারপর পটলগুলো বের করে নিয়েছি। এখন ফ্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি।
- 2এর সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া এবং অল্প লবণ দিয়ে,নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি । তারপর এর মধ্যে কুচি করে রাখা চিচিঙ্গা গুলো এবং এই আধ সিদ্ধ করে রাখা যে এই পটলগুলো রয়েছে এই গুলো দিয়ে দিব। এখন একটু পর পর নেড়ে ,চিচিঙ্গা গুলো একদম লালচে করে ভেজে নিতে হবে। সাথে করে পটলগুলো একটু ভেজে নিতে হবে। এখানে আমি একই সাথে ভেজে নিচ্ছি। এতে করে সময়টাও কম লাগবে, এবং দ্বিগুণ আর খাটনি হবেনা। তবে কেউ চাইলে পটল এবং চিচিঙ্গা আলাদাভাবে ভেজে নিতে পারেন। প্রায় দশ মিনিট ধরে ,একটু পর পর নেড়েচেড়ে, এই চিচিঙ্গা গুলো বাদামি হয়ে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গুলো। মেরে ছেড়ে আরো পাঁচ মিনিটের মধ্যে পেয়াজটাও বাদামি হয়ে আসছে,এবং পটল গুলোও সুন্দর লেটু লালচে করে ভাজা হয়েছে।
- 3এখন এগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করে নেওয়ার পর, পটল টা নিয়ে নিলাম। পটলের মাছ বরাবর অংশের মধ্যে পেঁয়াজ এবং চিচিংগাভেজে নেওয়া দুটি একত্রে মিশিয়ে এর ভিতরে সমান করে ভরে দিব। প্রত্যেকটা পটলের মধ্যে এভাবে করে এই চিচিঙ্গা এবং পেঁয়াজ ভাজাটা দিয়ে একটি প্লেটের মধ্যে সাজিয়ে পরিবেশন করব। গরম ভাত হোক কিংবা খিচুড়ি হোক আর সাদা পোলাও, খুবই মজাদার একটি আইটেম। আর এখানে চিচিঙ্গার বদলে পেঁয়াজ দিয়েও করা যায়। তবে পেঁয়াজের পরিমাণটা খুবই বেশি রাখতে হবে । আর আমি চিচিঙ্গা ব্যবহার করেছি একটু ভিন্ন স্বাদের জন্য তাই। এভাবে হয়ে গেলো চিচিঙ্গা পটলের সহজ দোলমা রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই দোলমা বানাতে প্রস্তুত সময় কত লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় উল্লেখ করা আছে ২৫ মিনিট।
চিচিঙ্গার বদলে কী দিয়ে এই দোলমা বানানো যায়?+
চিচিঙ্গার বদলে শুধু পেঁয়াজ দিয়েও এটি করা যায়, তবে তখন পেঁয়াজের পরিমাণ বেশি রাখতে হবে।
পটল ও চিচিঙ্গা কি আলাদা করে ভাজা যায়?+
হ্যাঁ, রেসিপিতে বলা হয়েছে যে কেউ চাইলে পটল ও চিচিঙ্গা আলাদাভাবে ভাজতে পারেন।