ঝটপট বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিকেন ক্যাশুনাট সালাদ ! Cashew Nut Salad Recipe
মুরগির মাংস ভেজে ক্যাপসিকাম, গাজর, পিয়াজ ও কাজুবাদামের সঙ্গে মিশিয়ে তৈরি এই সালাদে টমেটো কেচাপ ও থাই সুইট চিলি সসের মিষ্টি-টক স্বাদ রয়েছে। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম সাধারণ একটি ক্যাশুনাট সালাদের মধ্যে রয়েছে, ১৫০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •মুরগির মাংস- পৌনে এক কাপ
- •ডিম- একটি ফেটে নেব
- •আদা এবং রসুন বাটা এক চা চামচ করে
- •কর্নফ্লাওয়ার -এক টেবিল চামচ
- •গোলমরিচের গুড়া- আধা চামচ
- •লেবুর রস অল্প পরিমাণ
- •সোয়া সস- আধা টেবিল চামচ
- •সস তৈরির জন্য :
- •টমেটো কেচাপ বা সস- দুই টেবিল চামচ
- •থাই সুইট চিলি সস- দুই টেবিল চামচ
- •গোল মরিচের গুড়া - আধা চামচ
- •ভিনেগার- এক চামচ
- •সোয়া সস- দেড় চামচ
- •সামান্য লবন
- •সবজির জন্য:.
- •লাল এবং সবুজ ক্যাপসিকাম
- •পিয়াজ কুচি
- •গাজর কুচি
- •কাজু বাদাম পরিমাণ মতো
রান্নার ধাপ
- 1প্রথম এখানে হারবিহীন মুরগির মাংস নিয়ে নিলাম। এগুলো স্লাইস করে ছোট ছোট লম্বা করে কেটেছি। এখন ধুয়ে রাখা মাংসের সাথে দিয়ে দিব,কর্নফ্লাওয়ার, আদা বাটা,রসুন বাটা, লেবুর রস ,সয়া সস দিয়ে মেখে নিব । তারপর এর মধ্যে ফেটে নেয়া একটি ডিমের থেকে এর অল্প একটু ডিম দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। এটা পরবর্তীতে ভেজে নিতে হবে। এবং এখানে আমি পুরো একটা ডিম ব্যবহার করবো না। যতটুকু প্রয়োজন ঠিক সেই পরিমাণই নিয়েছি।
- 2তারপর সসের জন্য এই টমেটোর সাথে সাথে যা যা উপকরণ গুলো প্রয়োজন, সব নিজ রুচি বা পরিমাণ নিয়ে, তৈরি করে নিলাম। এখন চুকায় একটা ফ্রাইপ্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এরমধ্যে মুরগির মাংসগুলো ছেড়ে ভেজে নিব। পছন্দ মত বাদামী করে ভাজা হয়ে আসলেই, এর শেষের দিকে আমি কাজুবাদাম গুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে দুই এক মিনিট বাদাম গুলো খুঁজে নিতে হবে। ভাজা হলে বের করে নিচ্ছি। তারপর একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, গাজর কুচি নেড়েছেড়ে দুই এক মিনিট গাজর টা ভেজেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবং পিয়াজ কুচি।
- 3নেড়েছেড়ে পিয়াজ টা একটু সবচ্চছ হলেই এটা বের করে একটা বলের মধ্যে নিয়ে নিলাম। এখন এর সাথে দিয়ে দিচ্ছি ,ভেজে রাখা মুরগির মাংসগুলো । দিয়ে দিব কাজু বাদাম গুলো। আর দিয়ে দিচ্ছে পরিমান মত সস যেটা তৈরি করে রাখা হয়েছিল। এখন খুব ভালো করে মাখিয়ে নিবো। এভাবে হয়ে গেল ক্যাশুনাট সালাদ তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই সালাদ তৈরিতে কী কী উপকরণ লাগে?+
মুরগির মাংস, ডিম, আদা-রসুন বাটা, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া, লেবুর রস, সয়া সস, টমেটো কেচাপ, থাই সুইট চিলি সস, ভিনেগার, লাল ও সবুজ ক্যাপসিকাম, পিয়াজ, গাজর ও কাজুবাদাম লাগে।
রেসিপিটি তৈরি করতে কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে।
একশ গ্রাম সালাদে কত ক্যালরি থাকে?+
রেসিপি অনুযায়ী ১০০ গ্রাম সাধারণ ক্যাশুনাট সালাদে প্রায় ১৫০ ক্যালরি থাকে।