Raishas Food

দারুণ ক্রিস্পি ভাঁজা নুডুলস সবজির চপসুয়ে ! Indo Chinese Chopsuey Recipe

মুচমুচে ভাজা নুডুলসের উপর সস-মাখানো রঙিন সবজি দিয়ে তৈরি ইন্দো-চাইনিজ চপসুয়ে। প্রস্তুত সময় প্রায় ৪০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটা পরিবেশনে রয়েছে ১১০ থেকে ২৩০ পর্যন্ত ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •লম্বা কোকোলা বা যে কোনো নুডুলস- এক প্যাকেট
  • •আদা এবং রসুন কুচি- এক চামচ
  • •সোয়া সস এক টেবিল চামচ
  • •চিলি সস- এক টেবিল চামচ
  • •টমেটো কেচাপ- এক টেবিল চামচ
  • •চিনি- স্বাদ মতো
  • •লবন স্বাদ মত
  • •লাল এবং সবুজ ক্যাপসিকাম
  • •গাজর কুচি
  • •মাশ্রুম
  • •পাতা কপি কুচি
  • •পিয়াজ পাতার কুচি
  • •কর্নফ্লাওয়ার - দেড় টেবিল চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে কোকোলা নুডুলস এর প্যাকেট আমি নিয়ে নিলাম। এই নুডুলস্টা হচ্ছে লম্বা এবং সমান। এখন চুলায় একটি প্যানের মধ্যে পানি ফুটিয়ে নেব। তারপরে নুডুলস টা ছেড়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পাশের চুলায় একটি ফ্রাইপ্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল। এর সাথে দিয়ে দিব আদা এবং রসুন কুচি। নেড়েছেড়ে একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি,অল্প করে পানি। দিয়ে দিচ্ছি টমেটো সস, চিলি সস এবং সয়া সস। চিলি সসের বদলে কেউ বা চাইলে মরিচ বাটা কিংবা মরিচ গুড়া দিয়ে নিতে পারেন। তবে,এটা দেওয়ার ফলে এর মধ্যে ভিনেগার দিতে হবে আর আমার চিলি সসের তৈরি করা এর মধ্যে ভিনেগার দেওয়াই আছে। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ এবং চিনি। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও একটু পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে এক মিনিট ফুটিয়ে নামিয়ে নিব।
  2. 2তারপর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানির সাথে মিশিয়ে রেখে দিব। এটা সবজির সাথে পরে দিতে হবে। এখন একটা বড় সাইজের চালনি নিয়ে নিলাম স্টিলের । এরমধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। নুডুলসটা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে নুডুলস গুলো ঢেলে দিব। তারপর নুডুলস টা গোল করে নিতে হবে। সব দিকটা লাগিয়ে একটু চেপে চেপে গোল করে মাছ বরাবর এনে,চালনির মধ্যে রেখে দিব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এই চালনিটা রেখে নুডুলস টা বাদামি করে অর্থাৎ মুচমুচে করে ভেজে নিতে হবে। চুলার জালটা মাঝারি থেকে কম আছে থাকবে। কয়েক মিনিটের মধ্যে নুডুলস গুলো বাদামী হয়ে আসবে। তখন চাঁলনিটা বের করে নিব। এটা যখন ঠান্ডা হবে তখন আরো বাদামি হয়ে যাবে। চুলায় আরও একটি প্যানের মধ্যে এক চা চামচের মতো তেল দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি, এবং স্লাইস করে কেটে রাখা মাশরুম।
  3. 3নেড়েছেড়ে দুই এক মিনিট ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো, পাতা কপি কুচি, ক্যাপসিকাম কুচি। মেরে ছেড়ে দুই মিনিট ভেজে নেওয়ার পর,এর সাথে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সস টা। নেড়েচেড়ে আধ মিনিট পর এর সাথে দিয়ে দিচ্ছি সেই ঘুলিয়ে রাঝা কর্নফ্লাওয়ার থেকে অল্প অল্প করে এখানে পৌনে এক কাপ দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এখন ডেকোরেশন এর দিকে চলে যাব। সেক্ষেত্রে, একটা প্লেট নিয়ে নিলাম। এখন তেলে ভাজা নুডুলস প্লেটের মধ্যে রেখে দিব। নুডুলস টা খুবই মুচমুচে হয়েছে। এর উপর দিয়ে তৈরি করা এই সবজি টা দিয়ে দিব। পছন্দ মতো দিয়ে তার উপর দিয়ে কিছু পেঁয়াজ পাতা ছিটিয়ে দিচ্ছি। হয়ে গেল ক্রিস্পি ভাজা নুডুলস সবজির চপসুয়ে তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৪০ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে কোন নুডুলস ব্যবহার করা হয়েছে?+

রেসিপিতে লম্বা কোকোলা নুডুলসের এক প্যাকেট ব্যবহার করা হয়েছে, তবে যে কোনো লম্বা নুডুলসও ব্যবহার করা যাবে।

চিলি সসের বদলে কী দেওয়া যাবে?+

চিলি সসের বদলে মরিচ বাটা বা মরিচ গুঁড়া ব্যবহার করা যাবে, তবে তখন সসে ভিনেগার যোগ করতে হবে।

সবজির সসটি কীভাবে ঘন করা হয়?+

সবজি ভাজার পর তৈরি সসের সঙ্গে পানিতে গোলানো কর্নফ্লাওয়ার অল্প অল্প করে দিয়ে নাড়তে হয়।

প্রস্তুত সময় কত?+

এই রেসিপির প্রস্তুত সময় ৪০ মিনিট উল্লেখ করা হয়েছে।