দারুণ মজার সুজির কটকটি বরফি ! sujir kotkoti borfi recipe
সুজি, চিনির সিরা ও ঘি দিয়ে তৈরি শক্ত ও মুচমুচে কটকটি বরফি। কাঠবাদাম দিয়ে সাজানো এই মিষ্টি ঠান্ডা করে শুকিয়ে পরিবেশন করা হয়। প্রস্তুত সময়: ৪৫ মিনিট পুষ্টি সম্পর্কিত: ৪০ গ্রাম সুজির বরফির মধ্যে রয়েছে ১৫০ থেকে ১৬০ ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •চিনি -পৌনে দুই কাপ
- •পানি -পৌনে এক কাপ
- •এলাচ চারটি ফেড়ে দিব
- •সুজি- তিন কাপ
- •ঘি- এক কাপের তিন ভাগের এক ভাগ
রান্নার ধাপ
- 1প্রথমে চুলায় একটি প্যানের মধ্যে চিনি নিয়ে নিলাম । এর সাথে পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এলাচ। এখন এটা কয়েক মিনিটের জন্য জাল করে নিব। চিনি গুলো গলে যখন একতারের মতো হাতের মধ্যে নিলে অর্থাৎ লম্বা হয়ে যাচ্ছে, আঠালো। তখন এটা নামিয়ে এর থেকে যে এলাচগুলো রয়েছে এইগুলো বের করে ফেলে দেব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম সুজি। এখন চুলার সবচাইতে কম আচে সুজিগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। প্রায় একটু পরপর নেড়েচেড়ে, পনেরো মিনিটের মতো, চুলার সবচাইতে কম আছে সুজিটা ভেজে নেওয়া হয়েছে। একটু বাদামী করেই।
- 2এখন এরমধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘি এর সাথে আবারও সুজি গুলো ভেজে নিতে হবে। নেড়েচেড়ে প্রায় ১০ মিনিটের মতো চুলার অল্প আছেই ভেজে নেওয়ার পর, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির তৈরি করে রাখা সিরাটা। অনবরত নেরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, সুজির সাথে এই শিরাটা। যেন একদম মিশে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চুলার জ্বাল টা বন্ধ করে দিচ্ছি । এবং এই সুজি গুলো একটি চারকোনা প্যানের মধ্যে পেপার দিয়ে,তেল ব্রাশ করে নেয়া হয়েছে। এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু চেপে চেপে সমান করে দিব। এবং ছুড়ির সাহায্যে লম্বা তিন ভাগ করে কেটে নিয়েছি।
- 3তারপর বাঁকা করে বরফির মত করে লম্বা দাগ দিয়ে নিব। এর উপর দিয়ে কাঠবাদামের টুকরো কেটে, এক একটা বরফির উপর গেঠে দিচ্ছি। এখন এটা দুই তিন ঘন্টার জন্য ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলেই, শুকিয়ে এটা শক্ত কটকটির মতো হয়ে আসবে। ঘন্টা দুয়েক পর, এগুলো শুকিয়ে একদম কটকটির মতো হয়ে গেছে। এখন বরফির মত যে কেটে রেখেছিলাম, এগুলো হাতের সাহায্যে সাবধানে ভেঙ্গে বের করে নিব। এভাবে হয়ে গেল আমাদের সুজির কটকটি বরফি রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
সুজির কটকটি বরফি তৈরিতে কী কী উপকরণ লাগে?+
এর জন্য চিনি পৌনে দুই কাপ, পানি পৌনে এক কাপ, এলাচ চারটি, সুজি তিন কাপ এবং ঘি এক কাপের তিন ভাগের এক ভাগ লাগে।
সুজির কটকটি বরফি তৈরি করতে কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে। বরফি ঠান্ডা ও শুকানোর জন্য আলাদা সময় লাগে বলে লেখা আছে।
৪০ গ্রাম সুজির বরফিতে কত ক্যালোরি থাকে?+
রেসিপি অনুযায়ী ৪০ গ্রাম সুজির বরফিতে প্রায় ১৫০ থেকে ১৬০ ক্যালোরি থাকে।