Raishas Food

সাধারন ভাতের চাল দিয়ে দারুন স্বাদের চিকেন লেটকা খিচুড়ি রান্না ! chicken letka Khichuri

সাধারণ ভাতের চাল, মসুর ডাল আর মুরগির মাংস দিয়ে তৈরি সুগন্ধি চিকেন লেটকা খিচুড়ি। মসলা ভুনে মাংসের ঝোলেই চাল-ডাল সিদ্ধ করার পদ্ধতি এতে দেওয়া হয়েছে। প্রস্তুত সময়: ১ ঘন্টা। পুষ্টি সম্পর্কিত: মুরগির মাংসের এই লেটকা খিচুড়ির মধ্যে রয়েছে ১৮০ থেকে ৩২০ ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •মিনিকেট চাল- চার কাপ
  • •২লমসুরের ডাল- এক কাপ
  • •দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা-চার থেকে পাঁচটি করে
  • •পেঁয়াজকুচি - আধা কাপ
  • •আদা বাটা রসুন বাটা হলুদ গুড়া মরিচ গুঁড়া জিরার গুড়া দুনিয়ার গুড়া- এক টেবিল চামচ করে।
  • •কাচা মরিচ - চারটি
  • •তেল্- সিকি কাপ
  • •গরম মসলার গুঁড়া এক চামচ
  • •মুরগির মাংস - এককেজি
  • •লবন স্বাদ মত

রান্নার ধাপ

  1. 1প্রথমে চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ ,এবং তেজপাতা। নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে এর সাথে দিয়ে দিব, পেঁয়াজ কুচি গুলো। নেড়েচেড়ে পেঁয়াজটাও বাদামি করে ভাজা হলে, এর সাথে দিয়ে দিচ্ছি ,আধা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ,জিরার গুঁড়া, ধনিয়ার গুড়া। মসলাটা কয়েক মিনিটের জন্য ভুনে নিতে হবে। নেড়ে চেড়ে মসলাগুলো ভালো করে ভুনে নেওয়া হলে, এর থেকে তেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। নেড়েচেড়ে দুই মিনিট কষিয়ে নিব। তারপর স্বাদমতো লবণ দিয়ে, আবার ভালো করে মিশিয়ে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
  2. 2প্রায় ৪-৫ মিনিট পরর এর থেকে যথেষ্ট পানি বের হয়েছে,নেড়েচেড়ে আরো কয়েক মিনিটের জন্য ঢেকে দিব জেন এর পানিটা টেনে নেয়। প্রায় তিন চার মিনিট পর মাংসের এই প্যানটা নামিয়ে নিব । এবং পাশের চুলায়। চাল এবং ডালগুলো ধুয়ে বড় সাইজের পাতিল এর মধ্যে রেখেছিলাম। এবং এর সাথে পরিমাণ মতো পানিও দিয়েছিলাম এখানে দশ কাপের মতো পানি দেওয়া হয়েছে। আর মাংসের মধ্যে যেহেতু ঝোল রয়েছে এতেই হয়ে যাবে আমাদের লেটকা খিচুড়ি। মাংসগুলো সমস্ত ঢেলে দেওয়া হয়েছে এই এই চাল ডালের পাতিল এর মধ্যে । নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা চেখে নিচ্ছি । এখানে আরো একটু লবণের প্রয়োজন ছিল, তাই দিয়ে দেওয়া হলো।
  3. 3ভালো করে মিশিয়ে, এখন পাতিলের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জালটা হাই হিটে রাখব। যখন ফুটে উঠবে তখন চুলার জ্বালটা কমিয়ে দিতে হবে। পাঁচ মিনিট পর চুলার জালটা কমিয়ে দিলাম । নেড়েচেড়ে এখন এই অল্প আচেই চাল এবং ডালগুলো সিদ্ধ হয়ে আসলেই হয়ে যাবে। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর,এর মাঝে বেশ কয়েকবার নেড়ে দেওয়া হয়েছিল। এরমধ্যে পানির পরিমাণটা কম রয়েছে এবং চাল আর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচা মরিচ আর গরম মসলার গুঁড়ো দিয়ে। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের জন্য রেখে, তারপর নামিয়ে নিচ্ছি। এভাবে হয়ে গেল মুরগির মাংস দিয়ে লেটকা খিচুড়ি রান্নার রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

চিকেন লেটকা খিচুড়ি রান্নায় কী কী উপকরণ লাগে?+

এতে মিনিকেট চাল, মসুর ডাল, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজকুচি, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়া, কাঁচা মরিচ, তেল, গরম মসলা, মুরগির মাংস ও লবণ লাগে।

খিচুড়ির জন্য কতটা মুরগির মাংস ও চাল লাগে?+

রেসিপিতে এক কেজি মুরগির মাংস এবং চার কাপ মিনিকেট চাল ও এক কাপ মসুর ডাল ব্যবহারের কথা বলা হয়েছে।

প্রস্তুত করতে মোট কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ১ ঘন্টা উল্লেখ করা হয়েছে।