Raishas Food

দারুণ মজার হট টমেটো সস রেসিপি ও সংরক্ষণ পদ্ধতি! Hot Tomato Sauce Ketchup Recipe

টমেটো, লাল কাঁচা মরিচ, রসুন ও মসলা দিয়ে তৈরি ঘন ঝাল-মিষ্টি হট টমেটো সস। ঘরে বানিয়ে সহজে সংরক্ষণ করার পদ্ধতিও এখানে দেওয়া হয়েছে। প্রস্তুত সময়: ১ ঘন্টা।

শেয়ার করুন:

উপকরণ

  • •টমেটো - দুই কেজি
  • •চিনি -আধা কাপ
  • •একদম লাল কাচা মরিচ - ৮-১০ টি
  • •রসুনের কোয়া - বড় সাইজের ৫-৬ টি
  • •দারচিনির গুড়া- এক চামচ
  • •লবঙ্গের গুড়া -আধা চা চামচ
  • •কর্নফ্লাওয়ার - দুই টেবিল চামচ এর সাথে সিকি কাপ পানি।দিয়ে ঘুলিয়ে রেখে দিব।

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে একটি প্যানের মধ্যে, ধুয়ে টমেটোগুলো নিয়ে নিলাম। এর সাথে পানি দিয়ে টমেটো গুলো সিদ্ধ করে নিতে হবে। তিন থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর, টমেটোটা গোলে ফেটে গিয়েছে। অর্থাৎ এই টমেটো গুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই টমেটোগুলো আমি বের করে, একটি ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এবং টমেটোর ওপর দিয়ে একটি ছুরি সাহায্যে গেঁথে দিব। যেন টমেটোগুলোর ভিতরে যে অতিরিক্ত পানি রয়েছে, এগুলো ঝরে যায়। তবে কেউ চাইলে এই অবস্থা এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে পারেন। কিন্তু টমেটো থেকে অতিরিক্ত পানিগুলো বের না করার ফলে পরবর্তীতে অনেকক্ষণ ধরে চুলায় জাল করে টমেটোর এই পানি গুলো শুকিয়ে নিতে হবে। তাই এই দুই পদ্ধতি থেকে যে কোন একটি ব্যবহার করতে পারেন। আপনাদের সুবিধা মত। আমি ওই ভাবেই টমেটোগুলো থেকে অতিরিক্ত পানি ঝুড়ির মধ্যে নিয়ে বের করে নিচ্ছি। এইভাবে আমার সুবিধা মনে হয়। এখন চুলায় অন্য একটা প্যানের মধ্যে আধা কাও।
  2. 2পানি নিয়ে এর সাথে রসুনের কোয়া এবং লাল কাচা মরিচ গুলো দিতে সিদ্ধ করে নিব। প্রায় ৪ থেকে ৫ মিনিট জ্বাল দিয়ে এই গুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এই রসুনের কোয়া এবং মরিচটা বের করে টমেটোর সাথে দিয়ে এই সব গুলো এক সাথে ব্লেন্ড করে নিব। এবং টমেটো গুলো ঝুড়ির মধ্যে রেখে দেওয়ার ফলে,এর থেকে প্রচুর পানি বেরিয়ে ছিল, যা বলের মধ্যে রয়েছে। এখন ব্লেন্ড করার পর এই গুলো চালনির সাহায্যে ছেকে নিব। ছেকে নেওয়ার ফলে, এই টমেটো পেস্টটা অনেক ঘন হয়েছে। কারন আগেই এর থেকে যে পানি গুলো ঝড়িয়ে নিয়েছিলাম। এখন এগুলো একটি প্যানের মধ্যে নিয়ে, চুলায় বসিয়ে দিলাম । তারপর এর সাথে দিয়ে দিচ্ছি, দারচিনির গুড়া এবং লবঙ্গের গুড়া। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার জ্বাল মাঝারি থেকেও কম আচে করে দিব। যেহেতু এইটা অনেক ঘন তাই ফুটবেই। এই জন্য প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কয়েক মিনিট জ্বাল দিয়ে,এখন এর সাথে চিনিআধা কাপ ব্যবহার করছি।
  3. 3তবে যার যার রুচি অনুযায়ী কম-বেশ করে দিয়ে নিতে পারেন। নেড়েচেড়ে খুব ভালো করে মেশিয়ে নিলাম । তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এগুলো চতুর্দিক দিয়ে ফুটে উঠছে, অরায় ফুই। তিন। মিনিট জ্বাল দেওয়ার। পর এর সাথে ভিনেগার দিয়ে দিচ্ছি। আরও দুই মিনি জ্বাল দিয়ে নিব। এই সময়ের পর,এখন এর সাথে অল্প একটু ঘুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভাল করে মিশিয়ে নিলাম। এবং আরও কিচ্ছুক্ষণ জ্বাল দিয়ে নামিয়ে নিব। মিনিটখানেক জাল দিয়ে, একটা প্লেটের মধ্যে নিয়ে দেখবো সসটা এক জায়গায় আটকে থাকলে হিয়ে গেলো। আর যদি নিচের দিকে পরে প্লেট থেকে তাহলে আরও জ্বাল করে নিতে হত। এভাবে হয়ে, হট টমেটো সস তৈরির রেসিপি। এটা ফ্রিজে রেখে দিলে তিন মাস এমনেই খাওয়া যাবে। আর এর উপরে যদি ফাংাস পরে, তাহলে এটা বের করে ফেলে আবার জ্বাল দিলেই হবে। আর বাইরে রাখলে এক মাস ভালো থাকবে। তবে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে,এর সাথে সোডিয়াম বেনজয়েড মিশিয়ে নিতে পারেন।

সচরাচর জিজ্ঞাসা

হট টমেটো সস কতদিন ফ্রিজে রাখা যাবে?+

রেসিপি অনুযায়ী এটি ফ্রিজে রেখে তিন মাস পর্যন্ত খাওয়া যাবে। উপরে ফাঙ্গাস পড়লে সেই অংশ বের করে আবার জ্বাল দিলেই চলবে।

বাইরে রাখলে হট টমেটো সস কতদিন ভালো থাকে?+

বাইরে রাখলে এটি এক মাস ভালো থাকবে বলে উল্লেখ আছে। বেশি দিন সংরক্ষণ করতে চাইলে সোডিয়াম বেনজয়েড মেশানোর কথা বলা হয়েছে।

সসে ঘনত্ব আনতে কী ব্যবহার করা হয়েছে?+

সসে ঘনত্ব আনতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ পানিতে গুলিয়ে শেষের দিকে মেশানো হয়েছে।

সসের প্রস্তুত সময় কত?+

রেসিপিতে প্রস্তুত সময় এক ঘন্টা উল্লেখ করা হয়েছে।