Raishas Food

ঈদ স্পেশাল দারুন মজার চিকেন চাঙ্গেজি রেসিপি ! মঙ্গোলিয়ান মুরগি ভুনা ! Chicken Changezi Recipe

ঈদ স্পেশাল এই চিকেন চাঙ্গেজি বা মঙ্গোলিয়ান মুরগি ভুনায় টকদই ও মসলায় মেরিনেট করা মুরগি টমেটো, দুধ ও হেভি ক্রিম দিয়ে রান্না করা হয়। পুষ্টি সম্পর্কিত: এই মঙ্গলিয়ান মুরগির মাংস ভুনার মধ্যে রয়েছে 350 থেকে 450 ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •মাংস গুলো মেরিনেট করার জন্য :
  • •মুরগির মাংস- এক কেজি
  • •টকদই- আধা কাপ
  • •রসুন বাটা এক টেবিল চামচ
  • •আদা বাটা আধা টেবিল চামচ
  • •মরিচের গুড়া দেড় টেবিল চামচ
  • •গোল মরিচের গুড়া দুই চামচ
  • •চটপটি অথবা চাট মসলার গুড়া- এক টেবিল চামচ
  • •লবন স্বাদ মতো
  • •তেল সাড়ে তিন টেবিল চামচ
  • •মাংস রান্নার জন্য :
  • •টমেটো চারটি ব্লেন্ড করে নিব
  • •আদা বাটা রসুন বাটা - এক টেবিল চামচ করে
  • •হলুদ গুড়া -দুই চামচ
  • •মরিচ গুড়া,জিরার গুড়া -এক টেবিল চামচ করে
  • •ধনিয়ার গুড়া আধা টেবিল চামচ
  • •গরম মসলার গুঁড়া এক চামচ
  • •দারচিনি এবং এলাচ তিনটি করে
  • •লবঙ্গ দুটি
  • •কালো এলাচ একটি
  • •দুধ -দুই কাপ
  • •হেভি ক্রিম দুই টেবিল চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে মাংস গুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে একটা বলের মধ্যে নিয়ে নিলাম টকদই। এর সাথে দিয়ে দিব,আদা বাটা,রসুন বাটা,মরিচের গুড়া,চাট মসলা,গোল মরিচের গুড়া এবং স্বাদ লবন দিয়ে খুব ভালকরে মাখিয়ে নিব। তারপর এর মধ্যে মাংস গুলো দিয়ে আবারও খুব ভালকরে মাখিয়ে নিব। তারপর আধা ঘন্টার জন্য রেখে দিব। এই সময়ের পর,চুলায় একটি প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম। এর মধ্যে এই মেরিনেট করে রাখা মাংসের পিস গুলো ছেড়ে ভেজে নিতে হবে। পছন্দ মতো দুই পাশ বাদামি করে ভাজা হলে, বের করে নিচ্ছি। এখান থেকে সাড়ে তিন টেবিল চামচের মতো তেল অন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ লবঙ্গ এবং কালো এলাচ।
  2. 2এলাচগুলো একটু থেঁতো করে দিচ্ছি। এবং একই সাতগে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে পেঁয়াজটা লালচে হতে শুরু করলে এর সাথে দিয়ে দিচ্ছি ,আধা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া ,মরিচ গুঁড়া ,জিরার গুঁড়া, ধনিয়ার গুড়া, এবং গরম মশাল গুড়া। সাথে করে একটু পানি দিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মিনিটখানেক নেড়েচেড়ে এই মসলার থেকে তেল বেরিয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটো । নেড়েচেড়ে টমেটো টা ও একটু কষিয়ে নিতে হবে। যেন এর পানির পরিমাণটা মসলার সাথে টেনে নেয়। প্রায় চার-পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর, এখন এরসাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসগুলো। নেড়েচেড়ে মাংসগুলো দু-এক মিনিট ভুনে নেওয়ার পর, এখন এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি।
  3. 3দুধ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটা মাঝিরে রেখে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিটখানেক পর দুধের পরিমাণ টা টেনে যখন এর উপরে তেল ভাসমান হয়ে আসবে, তখন এর সাথে দিয়ে হেবি ক্রিম দিয়ে দিব। নেড়েচেড়ে একটু মেশিয়ে নিছি। দুই তিন মিনিট জাল দিয়ে নিব । তারপর আমার রুচি অনুযায়ী এর স্বাদ টা বাড়িয়ে দেওয়ার জন্য, এক চামচের মতো চিনি ছিটিয়ে নিচ্ছি। আবারো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর চুলার জালটা বন্ধ করে নিচ্ছি। এভাবে হয়ে গেল ঈদ স্পেশাল এবং দারুন মজার চিকেন চাঙ্গেজি রেসিপি। এটা মঙ্গোলিয়ান মুরগি ভুনা একটা রেসিপি। প্রস্তুত সময়: ১ ঘন্টা ২০ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

মুরগি মেরিনেট করতে কতক্ষণ রাখতে হবে?+

মাংসের টুকরোগুলো মসলা ও টকদইয়ের সাথে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে।

রান্নার শেষ পর্যায়ে কী যোগ করা হয়?+

দুধ দিয়ে কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর তেল ভাসতে শুরু করলে হেভি ক্রিম ও এক চামচের মতো চিনি দিয়ে মিশিয়ে নেওয়া হয়।

এই রেসিপিতে মোট প্রস্তুত সময় কত?+

রেসিপিতে প্রস্তুত সময় ১ ঘন্টা ২০ মিনিট উল্লেখ করা হয়েছে।