ঈদের স্পেশাল রাজকীয় স্বাদের ডিমের শাহী জর্দা রেসিপি ! dimer shahi jorda
ডিম, চিনি ও দুধ দিয়ে তৈরি এই শাহী জর্দা ঝুড়ো ঝুড়ো দানাদার হয়। দারচিনি, এলাচ ও তেজপাতার ঘ্রাণে এটি ঈদের বিশেষ মিষ্টি হিসেবে জনপ্রিয়। প্রস্তুত সময় : ৩০ মিনিট। নির্দেশনা: ডিমের সাথে যখন চিনি এবং দুধ মেশানো হবে, তখন খেয়াল রাখতে হবে চিনির পরিমাণ কিংবা দুধের পরিমাণ, বিশেষ করে দুধের পরিমাণটা বেশি না হয়ে যায়। না হলে কিন্তু এটা ডিমের জর্দা হবে না অর্থাৎ ঝুড়া ঝুড়া হবে না এটা তখন ডিমের হালুয়া হয়ে যাবে।
শেয়ার করুন:
উপকরণ
- •ডিম সাতটি
- •চিনি এক কাপ
- •দুধ এক কাপ
- •দারচিনি একটা
- •এলাচ দুটি
- •তেজপাতা একটা
রান্নার ধাপ
- 1প্রথমে একটি বলের মধ্যে ডিমগুলো ভেঙে নিয়ে নিলাম এর সাথে দিয়ে দিচ্ছি, চিনি এবং দুধ। একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। অথবা এখানে কেউবা চাইলে এগ বিটার মেশিনের সাহায্যেও বিট করে নিতে পারবেন। আমি হ্যান্ডবিটার দিয়েই মিশিয়ে নিচ্ছি। ভালো করে চিনি গুলো মিশিয়ে নেওয়ার পর, এখন চুলায় একটি প্যানের মধ্যে ঘি দিয়ে নিচ্ছি।
- 2এর মধ্যে তেজপাতা, এলাচ এবং দারচিনি ছেড়ে একটু নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভাজা মাত্রই ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। নাড়তে নাড়তে এটা ধীরে ধীরে শক্ত হতে শুরু করবে। এবং অবশ্যই এটা অনবরত নাড়ার উপর রাখতে হবে। এবং খেয়াল রাখতে হবে নিচে প্যানের সাথে লেগে না যায়। কয়েক মিনিটের মধ্যে এটা শক্ত হয়ে ঝুড়া ঝুড়া হতে শুরু করেছে । প্রায় ১৫ থেকে ২০ মিনিট অনবরত নেড়ে এটা একদম ঝুড়া ঝুড়া হয়ে, বুরিন্দার মত হয়ে গিয়েছে।
- 3এখন এর উপর থেজে আরও দুই চামচ এর মতো ঘি দিয়ে, এটা নামিয়ে পরিবেশন করব। উপর থেকে কিছু বাদাম ছিটিয়ে নিয়েছি। এভাবে হয়ে গেল ডিমের জর্দার রেসিপি। এটা খুবই ছোট ছোট দানাদার হয় যার ফকে জর্দার নাম দেয়া হয়। এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয় ।
সচরাচর জিজ্ঞাসা
ডিমের জর্দায় কী কী উপকরণ লাগে?+
ডিম সাতটি, চিনি এক কাপ, দুধ এক কাপ, দারচিনি একটা, এলাচ দুটি এবং তেজপাতা একটা লাগে।
ডিমের জর্দা কেন ঝুড়ো ঝুড়ো না হয়ে হালুয়া হয়ে যায়?+
ডিমের সাথে চিনি ও দুধ মেশানোর সময় দুধের পরিমাণ বেশি হয়ে গেলে জর্দা ঝুড়ো না হয়ে হালুয়া হয়ে যায়।
ডিমের জর্দা তৈরি করতে কত সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে, তবে ডিম নাড়তে প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে।