Raishas Food

হোটেল বা রেস্টুরেন্টের বাবুর্চির শাহী বোরহানি বানানোর রেসিপি! hoteler borhani recipe

টকদই, পুদিনা, ধনেপাতা ও গোলমরিচ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী শাহী বোরহানি। রেস্টুরেন্টের স্বাদে ঘরেই বানানোর সহজ রেসিপি। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: এক লিটার শাহী বোরহানি হতে পারে ৭৩৬.২ ক্যালরি হতে পারে।

শেয়ার করুন:

উপকরণ

  • •টকদই তিন কাপ
  • •পুদিনা পাতা বাটা এবং ধনিয়াপাতা বাটা-এক চামচ করে
  • •কাঁচামরিচ বাটার দের চা চামচ
  • •ভাজা অথবা নেওয়া জিরার গুড়া -২ চা চামচ
  • •কালো গোলমরিচের গুড়া 2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
  • •হলুদ সরিষা বাটা অথবা লাল- 2 চা চামচ
  • •বিট লবণ চার চামচ
  • •চিনি আড়াই টেবিল চামচ
  • •টমেটো কেচাপ বা সস- দেড় টেবিল চামচ

রান্নার ধাপ

  1. 1প্রথমে একটা বড় সাইজের পাতিলের মধ্যে নিয়ে নিলাম টক দই গুলো। এর সাথে দিয়ে দিচ্ছি, এক কাপ পরিমাণ পানি। যেহেতু আমার টক দইটা ঘরে তৈরি করেছি। তাই এটা বেশি ঘন হয়েছে এবং এজন্য আমি এখানে পানি ব্যবহার করেছি। তবে সাধারণত দোকান থেকে যদি কিনে করেন,তাহলে চার কাপ টক দই দিয়ে করে নিতে পারেন। কারণ দোকানের দই গুলো থাকে এগুলো পাতলা হয়। এর সাথে আর কোন পানি সংযুক্ত করার প্রয়োজন নেই। তবে কতটা ঘনত্ব কিংবা পাতলা এটা নিজ রুচির উপর নির্ভর করে। টকদই এর সাথে পানি দেয়ার পর, এখন এক এক করে সমস্ত উপকরণগুলো এর মধ্যে ঢেলে দেব।
  2. 2তারপর একটা ডাল ঘুটা নিয়ে নিলাম। এখন এই ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে দিতে হবে। এখানে ব্লেন্ড করা যাবে না। কারণ ব্লেন্ড করলে মেশিনটা স্পিডে ঘুরে পাতলা হয়ে যেতে পারে তাই। ভালো করে ঘুটে নেওয়ার পর, এখন এটা আধঘণ্টার জন্য রেখে দিব। এই সময়ের পর, এখন এগুলো চেলে নিতে হবে। সে ক্ষেত্রে পাতলা একটা সাদাসুতির কাপড় নিয়ে নিলাম । এর মধ্যে বোরহানি গুলো ঢেলে নিব। নিচে একটা অবশ্যই পাতিল থাকবে । এর উপরেই ঢেলে বোরহানিটা ছেঁকে নিব। আর ছেকে নেওয়ার ফলে, মরিচ বাটা ধনেপাতা পুদিনা পাতার ইত্যাদির ছাবা গুলো এই কাপড়ের মধ্যেই রয়েছে।
  3. 3এবং বোরহানির পাতলা আবরণটা বের হয়ে গেল। একদম স্বচ্ছ। আর চিনি লবণ এবং ঝালের পরিমাণটা সম্পূর্ণ নিজের রুচির উপর নির্ভর করে। আমি কতটা ঝাল খেতে চাইব। এবং গোল মরিচের মধ্যে একটা ঝাঁজ থাকে ঝালের। তাই গোলমরিচের পরিমাণটা যার যার রুচির অনুযায়ী দিয়ে নিতে পারেন। এবং গোল মরিচের ফ্লেভারটা ঘন্টা খানেক পরে বোঝা যায়। এভাবে হয়ে গেল হোটেল কিংবা রেস্টুরেন্টের বাবুর্চির শাহী বোরহানি বানানোর রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

শাহী বোরহানি বানাতে কী কী উপকরণ লাগে?+

টকদই, পুদিনা পাতা বাটা, ধনিয়াপাতা বাটা, কাঁচামরিচ বাটা, জিরার গুঁড়া, কালো ও সাদা গোলমরিচের গুঁড়া, সরিষা বাটা, বিট লবণ, চিনি এবং টমেটো কেচাপ বা সস লাগে।

টক দই কতটুকু ব্যবহার করতে হবে?+

ঘরে তৈরি টকদই হলে তিন কাপ দইয়ের সাথে এক কাপ পানি দেওয়ার কথা বলা হয়েছে; দোকানের পাতলা দই হলে চার কাপ দই ব্যবহার করা যায়।

প্রস্তুত করতে কত সময় লাগে?+

রেসিপি অনুযায়ী প্রস্তুত সময় ৩০ মিনিট। দই মেশানোর পর আধ ঘণ্টা রেখে দিয়ে তারপর ছেঁকে নিতে হয়।