অভিজাত থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না দারুন মজার গার্লিক ফ্রাইড চিকেন!
রেস্টুরেন্টের স্টাইলে রসুন, সয়া সস ও কর্নফ্লাওয়ার মাখানো মুরগি দুইবার ভেজে বানানো মচমচে গার্লিক ফ্রাইড চিকেনের রেসিপি। প্রস্তুত সময় ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১৫০ গ্রাম এই গার্লিক ফ্রাইয়েড চিকেন এর মধ্যে রয়েছে ৩৫০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •মুরগির মাংস এক কেজি
- •আদা বাটা রসুন বাটা দেড় টেবিল চামচ ৩)চিকেন পাউডার আধা চামচ
- •সোয়া সস এক টেবিল চামচ
- •ম্যাগি সস অথবা ভিনেগার এবং টেস্টিং সল্ট দিলেও হবে- আধা টেবিল চামচ
- •ওয়েস্টার সস- এক টেবিল চামচ
- •মরিচের গুঁড়া দের চামচ
- •লবণ স্বাদমতো
- •রসুন কুচি এক টেবিল চামচ
- •কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ
- •ময়দা 2 টেবিল চামচ
- •তেল পর্যাপ্ত পরিমাণ
রান্নার ধাপ
- 1এখানে মুরগির মাংসগুলো একটু মাঝারি সাইজ করে কেটে নেওয়া হয়েছে। সাধারণত যেভাবে কেটে নেওয়া হয় । এবং এই মাংসগুলো রেস্টুরেন্টে যে সমস্ত বড় চাপাটির মতো ছুরি থাকে,এরসাহায্যে এর রানের অংশটা একটু ফেরে নেব । এবং যে সমস্ত মাংসের সাথে হাড় গুলো লেগে রয়েছে ,এগুলো ছুরির উল্টো পাশ দিয়ে একটু থেঁতো করে নিব। যেনো মসলা গুলো মাংসের হাড় পর্যন্ত যায়। তারপর মাংসগুলো ধুয়ে একটি বলের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি উপরের উপকরণগুলো। যেমন, আদা বাটা, রসুন বাটা, চিকেন পাউডার, (এই চিকেন পাউডার টার গায়ে যেগুলো হালাল লেখা থাকে এই গুলো আমাদের মুসলিম ব্যাক্তিরা কিনে নিবেন। কারন এই চিকেন পাউডার টা কিন্তু অধিকাংশ হারাম থাকে)আদা চামচ জিরার গুড়া, সয়া সস, ওয়েস্টার সস ,ম্যাগি সস,(ম্যাগি সস এর দাম বেশি থাকায় অনেকে নাও কিনতে পারেন,তাই এখানে ভিনেগার এবং টেস্টিং সল্ট দিতে পারেন এর পরিবর্তে) মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটা ২০ মিনিটের জন্য রেখে দিব।
- 2এই সময়ের পর,মেরিনেট করার পর, যেহেতু একটু পানি বের হয়, তাই এই মাংসগুলো এখন চেপে চেপে এর পানি ঝড়িয়ে, একটা অন্য প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। যেন মাংসগুলো শুকনো থাকে । এখন এই শুকনো মাংসগুলোর সাথে দিয়ে দিচ্ছি, থেঁতো করে রাখা রসুন কুচি,এবং ফেটে নেওয়া একটি ডিমের থেকে এক টেবিল চামচ ডিম দিয়ে দিচ্ছি। আর এখন হাতের সাহায্যে একটু কচলিয়ে ভালো করে মাখিয়ে নিব। যেনো রসুনের ফ্লেভারটা ভালভাবে বের হয়। তারপর এর সাথে আধা চামচ জিরার গুড়া দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। মসলাটা ভালো করে মুরগির মাংসের গায়ের সাথে লেগে গিয়েছে। এখন এর সাথে কর্নফ্লাওয়া এবং ময়দা সমপরিমাণ দিয়ে মাংসটা একটু আঠালো করে মাখিয়ে নিব। অর্থাৎ মাংসের গায়ে একদম লেগে থাকে এভাবে। মাখিয়ে নিলাম মাংসের সাথে। এখন এগুলো ভেজে নিতে হবে। সেক্ষেত্রে চুলায় মাঝারি আচে তেল গরম করে নেওয়া হয়েছে। এর মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে।
- 3উল্টে- পাল্টে প্রথম তিন মিনিটের মতো ভেজে এগুলো বের করে নিচ্ছি। সাধারণত রেস্টুরেন্টে এরা চিকেন গুলো দুইবার করে ফ্রাই করে। কখনোই একবার ফ্রাই করে নেয় না। কারণ তাদের চিকেনটা যেন ভিতরে সঠিকভাবে সিদ্ধ হয়। এবং উপরে দিকটা একটু ক্রাঞ্চি থাকে তাই। এটা এখন একটু তিন চার মিনিট রেস্টে রেখে দিব। এই জালি চামচের উপরেই। যেনো এর জলীয় অংশগুলো টা বাইরে বের হয়ে যায়। এ সময়ের পর আবারো চুলায় তেলটা হাইহিটে গরম করে নিয়েছি। আবার এরমধ্যে মাংস গুলো দিয়ে ভেজে নিব। ঠিক তিন মিনিট আবার ভেজে, তারপর নামিয়ে নিব। এখন এর মধ্যে লালচে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে হয়ে গেলো রেস্টুরেন্টের বাবুর্চির রান্না গার্লিক ফ্রায়েড চিকেন তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৩০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
গার্লিক ফ্রাইড চিকেন কতবার ভাজতে হয়?+
রেস্টুরেন্টের নিয়মে মুরগি দুইবার ভাজতে হয়; প্রথমবার প্রায় তিন মিনিট ভেজে কিছুক্ষণ রেস্টে রাখা হয়, এরপর হাইহিটে আবার তিন মিনিট ভাজা হয়।
মেরিনেট করতে কতক্ষণ সময় লাগে?+
মাংস মসলার সাথে মাখিয়ে ২০ মিনিটের জন্য রেখে দিতে হয়।
ম্যাগি সসের বদলে কী দেওয়া যায়?+
ম্যাগি সসের পরিবর্তে ভিনেগার এবং টেস্টিং সল্ট দেওয়া যেতে পারে।
মুরগির মাংস কেনার সময় কী খেয়াল রাখতে হবে?+
চিকেন পাউডার কেনার সময় প্যাকেটে হালাল লেখা আছে কি না তা দেখে নিতে হবে।