Raishas Food

মেক্সিকান চিকেন টাকোস ! অনেক মজার একটা খাবার ! chicken tacos

মেক্সিকান ফাস্ট ফুড চিকেন টাকোস, যার খোলস তৈরি হয় মুগ ডাল, আটা ও ময়দা দিয়ে। মুরগির মাংস, সালসা ও লেটুস দিয়ে ভরে খাওয়া হয়।

শেয়ার করুন:

উপকরণ

  • •মুরগির মাংসের ব্রেস্ট পিস দুটি
  • •আদা বাটা রসুন বাটা এক চামচ করে
  • •গোল মরিচের গুড়া পেপরিকার গুড়া এক চামচ করে
  • •লবণ স্বাদ মত
  • •টমেটো ছোট ছোট ডাইস করে টুকরো করে কেটে নিয়েছি
  • •একইভাবে পেঁয়াজ এবং এই ক্যাপসিকাম টাও কেটে নিয়েছি
  • •ধনিয়া পাতা কুচি
  • •সেল তৈরির জন্য :
  • •মুগ ডাল এক কাপ
  • •আটা এবং ময়দা পৌনে একটা করে
  • •মরিচের গুঁড়া গোলমরিচের গুড়া এক চামচ করে লবণ এক চামচ
  • •লেটুস পাতা

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে মুরগির ব্রেস্ট এর দুটি অংশ নিয়ে নিলাম এগুলো চিকন এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর সাথে দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, গোল মরিচের গুঁড়া ,প্যাপ্রিকার গুড়া স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন এটা ৫ থেকে ৭ মিনিটের জন্য রেখে দিতে হবে। এ সময়ের পর চুলায় একটি প্যান এর মধ্যে তেল দিয়ে নিলাম। এর মধ্যেই মুরগির ছোট ছোট টুকরো গুলো ভেজে নিতে হবে। পছন্দ মতো বাদামি করে যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর সাথে দিয়ে দিচ্ছি সিকি কাপ করে পেঁয়াজ কুচি,ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আমার কাছে লাল ক্যাপসিকাম না থাকায় আমি এখানে টমেটো ব্যবহার করছি। নেড়ে চেড়ে দুই এক মিনিটের মতো ভাজা হলে অর্থাৎ পেঁয়াজটা একটু সবছ হলেই এগুলো নামিয়ে নেব। তারপর এখানে সালসা তৈরি করে নিতে হবে। এর জন্য একটি বলের মধ্যে নিয়ে নিলাম অল্প অল্প করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু ক্যাপসিকাম কুচি , ধনিয়া পাতা কুচি ,শসা কুচি, আধা চামচ রসুনের কুচি। আর এর সাথে একটু লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। আরেকটা জিনিস এর সাথে দিতে হয় ,তাপোসকো সস,যদি কারাও কাছে থাকে তাহলে একদম মেক্সিকান সালসার টেস্ট আসবে। তবে আমি একটা সাধারন সালসা তৈরি করছি। এবং আমার কাছে না থাকায় আমি এখানে একটু হোট সস দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। এটা হচ্ছে উপর থেকে দেয়ার জন্য টপিং তৈরি করে নিলাম। এখন এইটার মেইন টাকোশেল গুলো তৈরি করে নিতে হবে। তাই এখানে মুগ ডালগুলো নিয়ে নিলাম।
  2. 2এটা ৫ ঘন্টা পানির সাথে ভিজিয়ে রাখা হয়েছিল। তারপর এটা একটি জালির মধ্যে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই ডালগুলো মিহি করে কোন প্রকার পানি ছাড়া,বেটে নিতে হবে কিংবা ব্লেন্ড করে নিতে হবে। আমি মিহি করে বেটে নিলাম। এখন এই ডালের সাথে দিয়ে দিব গোল মরিচের গুড়া, মরিচের গুড়া এবং লবন। দিয়ে দিচ্ছি ময়দা এবং আটা আর তেল দিয়ে, এখন হাতের সাহায্যে খুব ভালো করে ময়ান দিয়ে খামিরটি তৈরি করে নিব। যদি প্রয়োজন হয় তবে এর মধ্যে পানি ব্যবহার করব। আর যেহেতু ডাইলটা নরম রয়েছে। এতে আর বাড়তি কোনো পানির প্রয়োজন হবে না। ভালো করে ময়ান দিয়ে খামিরটি হয়ে গেল। এখন এটা আধ ঘন্টার জন্য রেখে দিব। এই সময়ের পর, এটা নিয়ে নিলাম। এর মধ্যে তেল মেখে নিচ্ছি। এখন ছোট ছোট করে টুকরো কেটে নিচ্ছি। এক টুকরো নিয়ে রুটির মত করে গোল করে এবং একটু পাতলা করে বেলে নিচ্ছি। আবার বেশি পাতলাও হবে না। তারপর চুলায় একটি প্যাণের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মাঝারি আচে গরম করে নিয়েছি । এখন এটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবং আমার যে কাঠের মোটা খুন্তি রয়েছে এটা হাতের সামনের নিয়ে নিলাম। এবং রোস্ট ধরার জন্য যে চামচ থাকে অর্থাৎ চিমটা আকারের যেটা চামচগুলো এটাও নিয়ে নিলাম। এখন রুটিটা উপরের দিকে ভেসে ওঠার সাথে সাথেই আমি মোটা যে খুন্তি রয়েছে এটা দিয়ে, রুটির মাঝ বরাবর নিচের দিকে দেবে রাখব। জেন ফুলে না উঠে, আর রোস্টার যে চামচ রয়েছে এটা দিয়ে দুই পাশের অংশটা চেপে ধরতে হবে।
  3. 3এভাবেই করে রাখতে হবে কয়েক মিনিটের জন্য। যতক্ষণ না, এটা পুরোপুরিভাবে শক্ত করে ভাজা হয়ে যায়। এবং মুচমুচে করে ভাজা হবে। এভাবে করে ভাজা হলেই এগুলো বের করে নিব । এটা হয়ে গেল টাকোসেল। এভাবে করে প্রত্যেকটা করে নিব। আর দীর্ঘদিন ধরে এটা ডিব্বার মধ্যে ভরে রাখার জন্য অবশ্যই এই সেলগুলো দীর্ঘ সময় ধরে কম আছে ভেজে নিতে হবে মুচমুচে করে। তাহলে দীর্ঘদিন এগুলো মুচমুচে থাকবে। এখন একটা টা শেল নিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভেজা মাংস গুলো। এর থেকে পছন্দমত নিয়ে শেল এর ভিতরে দিয়ে দিচ্ছি। এর উপর থেকে দিয়ে দিব তৈরি করে রাখা সালসা। এবং এর উপর থেকে দিয়ে দিচ্ছি লেটুস পাতা। ভিতরে একটু চেপে চেপে দিচ্ছি । এবং মেক্সিকানরা এখানে আইসবার্গ দিয়ে থাকে তবে আমি এখানে লেটুস পাতা দিয়েছি। যে জিনিসটা নাই এর পরিবর্তে। এবং এর উপরে দিয়ে দিব মেযয়োনিজ অথবা হোট সস দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করে রাখা চিজের টুকরোগুলো। প্রত্যেকটা ডেকোরেশন করে নেব নিজ রুচি অনুযায়ী। এভাবে আরো কয়েকটা করে নিচ্ছি । হয়ে গেল মেক্সিক্যান চিকেন টাকোস তৈরির রেসিপি। এটা হচ্ছে মেক্সিকান এর একটি ফাস্ট ফুড খাবার। এবং টাকোস টা তৈরি হয় মেক্সিকান একটা কর্নফ্লাওয়ার দিয়ে। তবে আমাদের দেশে এইটা না তগাকায় আমি ডাল এবং আটা দিয়ে তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এবং আটা ময়দা সবার ঘড়েই রয়েছে। তাই দিরে না করে বানিয়ে নিন। প্রস্তুত সময়: ১ ঘন্টা ২০ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

টাকোসের খোলস কী দিয়ে তৈরি করা হয়েছে?+

এই রেসিপিতে মুগ ডাল বেটে তাতে আটা, ময়দা, গোল মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ও তেল মিশিয়ে খামির তৈরি করে খোলস বানানো হয়েছে।

মুগ ডাল কতক্ষণ ভিজিয়ে রাখতে হয়?+

রেসিপিতে বলা হয়েছে মুগ ডাল ৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়, তারপর ধুয়ে পানি ছাড়া মিহি করে বাটতে হয়।

মুরগির মাংস কতক্ষণ মেরিনেট করতে হয়?+

মুরগির টুকরোগুলো আদা বাটা, রসুন বাটা, গোল মরিচ, প্যাপ্রিকা ও লবণ দিয়ে মাখিয়ে ৫ থেকে ৭ মিনিট রেখে দিতে হয়।

মেক্সিকান কর্নফ্লাওয়ার বদলে কী ব্যবহার করা হয়েছে?+

আমাদের দেশে কর্নফ্লাওয়ার সহজলভ্য না হওয়ায় লেখক মুগ ডাল, আটা ও ময়দা দিয়ে খোলস তৈরি করেছেন।