Raishas Food

অভিজাত থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না অনন্য স্বাদের থাই ফ্রাইড চিকেন!

মুরগির মাংস মেরিনেট করে দুইবার ভেজে বানানো থাই ফ্রাইড চিকেন, যা ভেতরে জুসি আর বাইরে ক্রাঞ্চি হয়। রেস্টুরেন্টের এই রেসিপিটি সহজে বাসায় বানানো যায়। পুষ্টি সম্পর্কিত: ১৫০ গ্রাম এই থাই ফ্রাইয়েড চিকেন এর মধ্যে রয়েছে ৩৫০ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •মুরগির মাংস এক কেজি
  • •আদা বাটা ,রসুন বাটা দেড় টেবিল চামচ ৩)চিকেন পাউডার আধা চামচ
  • •সোয়া সস এক টেবিল চামচ
  • •ম্যাগি সস অথবা ভিনেগার এবং টেস্টিং সল্ট দিলেও হবে- আধা টেবিল চামচ
  • •ওয়েস্টার সস- এক টেবিল চামচ
  • •মরিচের গুঁড়া দের চামচ
  • •লবণ স্বাদমতো
  • •ডিম ফেটে নেওয়া এক টেবিল চামচ
  • •কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ
  • •ময়দা তিন টেবিল চামচ
  • •তেল পর্যাপ্ত পরিমাণ

রান্নার ধাপ

  1. 1এখানে মুরগির মাংসগুলো একটু মাঝারি সাইজ করে কেটে নেওয়া হয়েছে। সাধারণত যেভাবে কেটে নেওয়া হয় । এবং এই মাংসগুলো রেস্টুরেন্টে যে সমস্ত বড় চাপাট থাকে,এরসাহায্যে এর রানের অংশটা একটু ফেরে নেব । এবং যে সমস্ত মাংসের সাথে হাড় গুলো লেগে রয়েছে ,এগুলোর হাড়ের দিকটায়,চাপাটির উল্টো পাশ থেকে একটু থেঁতো করে নিব। এতে ভাজার সময় ভিতরের জুস টা ভালো হয়। এবং হাড্ডির রসে টেস্ট টা আরও বেড়ে যায়। এবং এই রান্নাটা সরাসরি হোটেল্ এর শেফ দ্বারাই করানো হচ্ছে। তারপর মাংসগুলো ধুয়ে একটি বলের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি উপরের উপকরণগুলো। যেমন, আদা বাটা, রসুন বাটা, চিকেন পাউডার, (এই চিকেন পাউডার টার গায়ে যেগুলো হালাল লেখা থাকে এই গুলো আমাদের মুসলিম ব্যাক্তিরা কিনে নিবেন। কারন এই চিকেন পাউডার টা কিন্তু অধিকাংশ হারাম থাকে)আদা চামচ জিরার গুড়া, সয়া সস, ওয়েস্টার সস ,ম্যাগি সস,(ম্যাগি সস এর দাম বেশি থাকায় অনেকে নাও কিনতে পারেন,তাই এখানে ভিনেগার এবং টেস্টিং সল্ট দিতে পারেন এর পরিবর্তে) মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটা ২০ মিনিটের জন্য রেখে দিব।
  2. 2এই সময়ের পর,মেরিনেট করার পর, এবং ফেটে নেওয়া একটি ডিমের থেকে এক টেবিল চামচ ডিম দিয়ে দিচ্ছি এবং এর সাথে কর্নফ্লাওয়া এবং ময়দা সমপরিমাণ দিয়ে মাংসটা মাখিয়ে নিলাম। মাখানোর পর মাংসটা আঠালো হয়। এখন এগুলো ভেজে নিতে হবে। সেক্ষেত্রে চুলায় মাঝারি আচে তেল গরম করে নেওয়া হয়েছে। এর মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে। উল্টে- পাল্টে প্রথম তিন থেকে চার মিনিটের মতো ভেজে এগুলো বের করে নিচ্ছি। সাধারণত রেস্টুরেন্টে এরা চিকেন গুলো দুইবার করে ফ্রাই করে। কখনোই একবার ফ্রাই করে নেয় না। এটা এখন একটু তিন চার মিনিট রেস্টে রেখে দিব। এই জালি চামচের উপরেই। আর এই মাংসের মধ্যে রানের যেই পিসটা রয়েছে, এইটা খাবারের সময় দেখা যার এর থেকে রক্ত বের হয়। তাই এই রান গুলো ছুরির সাহায্যে গেথে অর্থাৎ খোচা দিব এক এক জায়গায়। তাহলে আর রক্ত বের হবে না। এইটা হচ্ছে রেস্টুরেন্টের বাবুর্চিদের গোপন ট্রিক্স। এই সময়ের পর আবারো চুলায় তেলটা হাইহিটে গরম করে নিয়েছি।
  3. 3আবার এরমধ্যে মাংস গুলো দিয়ে ভেজে নিব। ঠিক দুই বা তিন মিনিট আবার ভেজে, তারপর নামিয়ে নিব। এখন এর মধ্যে লালচে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এবং এটা দুইবার কেনো ভাজা হয়েছে,কারন টা হচ্ছে, ভাজার পর এর ভিতরের যে জলীয় অংশটা রয়েছে এটা মাঝখানে চলে আসে। এবং কিচ্ছুক্ষণ রেস্টে রেখে দিলে এটা এর জলীয় অংশটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এবং জলীয় অংশ টা চতুর্দিকে ছড়িয়ে পড়ে । এর ফলে রেস্টুরেন্টের ভাজা মুরগী গুলো ভিতরের দিকটা জুসি হয় এবং বাইরের দিকটা ক্রাঞ্চি হয়। এজন্যই এটা দুই বারে ভাজা হয়। এভাবে হয়ে গেলো অভিজাত থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির রান্না অনন্য স্বাদের থাই ফ্রাইড চিকেন। প্রস্তুত সময়: ৩০ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

থাই ফ্রাইড চিকেন কেন দুইবার ভাজা হয়?+

প্রথমবার ভাজার পর কিছুক্ষণ রেস্টে রাখলে ভেতরের জলীয় অংশ ছড়িয়ে পড়ে ও সিদ্ধ হয়, ফলে দ্বিতীয়বার ভাজলে ভেতর জুসি ও বাইরে ক্রাঞ্চি হয়।

মেরিনেটে কী কী উপকরণ ব্যবহার করা হয়?+

মুরগির মাংসের সাথে আদা বাটা, রসুন বাটা, চিকেন পাউডার, জিরার গুঁড়া, সয়া সস, ওয়েস্টার সস, ম্যাগি সস বা ভিনেগার ও টেস্টিং সল্ট, মরিচের গুঁড়া ও লবণ মেশানো হয়।

ম্যাগি সসের বদলে কী দেওয়া যায়?+

ম্যাগি সসের পরিবর্তে ভিনেগার এবং টেস্টিং সল্ট দেওয়া যায়।

মাংস কতক্ষণ মেরিনেট করতে হবে?+

মাংসের সাথে উপকরণ মাখিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে।