স্পেশাল চটপটি মসলা ঘুগনি সহ দোকানদারদের চটপটি বানানোর আসল রেসিপি ! chotpoti recipe with masala
ডাবলি, চটপটির মসলা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ ও ফুচকা দিয়ে তৈরি দোকানের স্বাদের চটপটির আসল রেসিপি এখানে দেওয়া হলো। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একবাটির চটপটিতে ২৬০ থেকে ৪০০ পর্যন্ত ক্যালোরি হতে পারে।
শেয়ার করুন:
উপকরণ
- •ডাবলি -২ কাপ
- •লবণ -এক টেবিল চামচ
- •খাবারের সোডা -আধা চামচের একটু কম
- •আস্ত ধনিয়া এক টেবিল চামচ
- •দারচিনি তিন টুকরো
- •জিরা আধা টেবিল চামচ
- •শুকনা মরিচ তিনটা
- •এলাচি পাচটা
- •জায়ফল - একটার চার ভাগের এক ভাগ
- •তেতুল পরিমাণ মতো
- •বিট লবন
- •ধনিয়াপাতা কুচি
- •পিয়াজ কুচি
- •কাচা মরিচ কুচি
- •সিদ্ধ করা আলু
- •ফুচকা
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে ডাবলিগুলো নিয়ে নিলাম। যা আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম। এবং এখন সকালের দিকে এটা ভালো করে ধুয়ে তারপর প্যানের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে পাঁচ কাপ পরিমাণ পানি দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি খাবারের সোডা আর লবণ। এই দুটি উপকরণ দিয়ে ডাবলি টা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে চুলার জ্বালটা বাড়িয়ে দিয়েছি । যখন ফুটে উঠবে তখন চুলার জ্বালটা সবচাইতে কম আছে করে ৪০ থেকে ৪৫ মিনিটের মত সিদ্ধ করে নিতে হবে। প্রায় ৪৫ মিনিট পর ডাবলি গুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এটা এখন নাড়াচাড়া করা যাবে না। একটা ডাবলি তুলে হাতে নিয়ে চাপ দিয়ে দেখলাম এটা পুরা গলে গিয়েছে।
- 2এ পর্যায়ে কোন নাড়ানাড়ি করা যাবে না। তা না হলে ডাবলি গুলো সম্পূর্ণ গলে ভর্তা হয়ে যাবে। যেহেতু গরম অবস্থায় রয়েছে তাই এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। এক ঘন্টা পর ডাবলি গুলো ঠান্ডা হয়ে এসেছে। এখন এটা চামচের সাহায্যে উল্টাপাল্টা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হাতের সামনে সমস্ত উপকরণগুলো নিয়ে নিলাম। একটা বাটি নিয়ে নিলাম যেটার মধ্যে চটপটিটা পরিবেশন করব বা তৈরি করব। এর মধ্যে নিয়ে নিছি ডাবলি থেকে পরিমাণ মতো,অর্থাৎ যতটুকু একজনের জন্য তৈরি করা হয় । এই পরিমাণ ডাবলি নিয়ে নিলাম।
- 3এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজকুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতার কুচি। দিয়ে দিচ্ছি,চটপটি মসলা থেকে এক চামচের মত,ছিটিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা একটা আলু নিয়ে গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে ছিটিয়ে দিচ্ছি। তারপর এর সাথে তেতুলের টক দিয়ে দিচ্ছি। এবং উপর থেকে ফুচকা দুই তিনটা ভেঙ্গে দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর পরিশেষে মেশিনের সাহায্যে ডিমগুলো গ্রেট করে ছিটিয়ে দিচ্ছি। এভাবে হয়ে গেল দোকানদারদের আসল চটপটি বানানোর রেসিপি ।
সচরাচর জিজ্ঞাসা
ডাবলি সিদ্ধ করতে কতক্ষণ লাগে?+
ডাবলি ফুটে ওঠার পর চুলা সবচেয়ে কম আঁচে ৪০ থেকে ৪৫ মিনিট সিদ্ধ করতে হয়। সিদ্ধ হলে হাতে চাপ দিলে ডাবলি পুরোপুরি গলে যায়।
ডাবলি সিদ্ধ করার আগে কী করতে হয়?+
ডাবলি সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ভালো করে ধুয়ে নিতে হয়। এরপর পাঁচ কাপ পানি, খাবারের সোডা ও লবণ দিয়ে সিদ্ধ করা হয়।
চটপটি তৈরির মোট প্রস্তুত সময় কত?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে। এক বাটি চটপটিতে ক্যালোরি ২৬০ থেকে ৪০০ পর্যন্ত হতে পারে।