মাত্র ৩ টি উপাদানে তৈরি করুন দারুন মজার বাউণ্টি বার ! Only 3 Ingredients Bounty Bar ড়েচিপে
শুকনো নারকেল গুঁড়া, কন্ডেন্সড মিল্ক আর চকলেট দিয়ে তৈরি এই বাউন্টি বার ফ্রিজে জমিয়ে বানানো হয়। প্রস্তুতিতে সময় লাগে প্রায় ৪৫ মিনিট। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: একটা এই বাউন্টি বারের মধ্যে রয়েছে ১৪৯ থেকে ১৪১ ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •শুখনা নারিকেল গুঁড়া - দেড় কাপ
- •কণ্ডেন্সড মিল্ক - আধা টিন (প্রায় এক কাপ)
- •চকলেট - ২৫০ গ্রাম
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে নারিকেল কুড়িয়ে নিয়েছি। তারপর এই কুরানো নারকেলগুলো একটি প্লেটের মধ্যে নিয়ে, ছড়িয়ে ছিটিয়ে দিব। তারপর এই প্লেটটা আমি আমাদের বারান্দার যে পাশে রোদ আসে এই রোদে এগুলো শুকিয়ে নিতে হবে । কয়েক ঘন্টার জন্য অর্থাৎ সকাল থেকে বিকাল পর্যন্ত রাখলেই হবে। নারিকেল গুলো রোদের তাপে যখন শুকিয়ে আসবে, তখন এগুলো একটি বলের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিছি। তারপর এগুলো পছন্দ মতো হাতের সাহায্যে লম্বা করে নিতে হবে। অথবা আমি এখানে একটা ছাচ ব্যবহার করছি।
- 2যেটা মধ্যে হচ্ছে সবগুলো একই সমানের লম্বা সাইজ করা। এই ছাচের মধ্যে আমি চামচের সাহায্যে দিয়ে সমান করে,এই গুল দিয়ে দিব। এখানে আমার আটটি বার হয়ে গেল। এখন এই ট্রে টা আমি ফ্রিজের মধ্যে রেখে দিব ঘন্টা দের অথবা দেড় ঘন্টার জন্য। যেন এটা জমে। ঠান্ডা হয়ে শক্ত হয়ে আসে। তারপর এখানে আমি শক্ত চকলেট গুলো নিয়ে নিলাম। এটা একটু গ্রেটার মেশিনের সাহায্যে কুচিয়ে নেব। যেন আমার সুবিধা হয়। চকলেট গুলো গলে আসার জন্য। ফ্রিজে রাখার দুই ঘন্টা পর আমি এইগুলো বের করে নিয়েছি। তার পর চকলেট গুলো একটি ছোট সাসপেনে নিয়ে নিলাম।
- 3আর চুলায় পানি গরম করে নিয়েছি। এখনই ছোট সস্প্যান টা এই গরম পানির উপর দিয়ে রেখে দিব। এবং নেড়েচেড়ে চকলেট টা গলিয়ে নিতে হবে। যখন চকলেট গুলো গলে আসবে, তখন এর মধ্যে এই বার গুলো একটা নিয়ে চকলেটের সাথে খুব ভালো করে কোট করে নেব। চতুর্পাশে চকলেটটা মাখিয়ে নিতে হবে। তারপর বের করে একটি প্লেটের মধ্যে রেখে দিব । এগুলো ঠান্ডা হলে জমে সেট হয়ে যাবে। এভাবে প্রত্যেকটাই করে নিতে হবে, হয়ে গেল আমাদের মাত্র তিনটি উপাদান দিয়ে,চকলেট বাউনটি বার তৈরির রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
বাউন্টি বার বানাতে কী কী উপকরণ লাগে?+
এই রেসিপিতে দেড় কাপ শুকনো নারকেল গুঁড়া, আধা টিন (প্রায় এক কাপ) কন্ডেন্সড মিল্ক এবং ২৫০ গ্রাম চকলেট লাগে।
বাউন্টি বার প্রস্তুত করতে মোট কত সময় লাগে?+
রেসিপি অনুযায়ী প্রস্তুত সময় ৪৫ মিনিট। এর সাথে ফ্রিজে জমানোর জন্য আলাদা সময় লাগে।
ফ্রিজে কতক্ষণ রাখতে হয়?+
মিশ্রণ বল আকারে নেওয়ার পর ফ্রিজে এক ঘন্টা বা দেড় ঘন্টা রেখে ঠান্ডা করে শক্ত করা হয়। চকলেট গলানোর আগে আরও দুই ঘন্টা পর বের করার কথা বলা হয়েছে।