Raishas Food

অনন্য স্বাদের "একবার খাইবেন তো বার বার চাইবেন" লেবু ইলিশ রান্নার রেসিপি ! lebu ilish rannar recipe

হলুদ, মরিচ ও লেবুর রসে মেরিনেট করা ইলিশ মাছ সরিষার তেলে পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে রান্না করা একটি স্বাদের পদ। প্রস্তুতি প্রায় ২৫ মিনিট। প্রস্তুত সময়: ২৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম ইলিশ মাছের মধ্যে রয়েছে। ১০০ গ্রাম ইলিশ মাছের প্রায়। ৩১০ ক্যালোরি থাকে।

শেয়ার করুন:

উপকরণ

  • •ইলিশ মাছের বড় টুকরো- চার পিস
  • •হলুদ গুঁড়া, মরিচ গুড়া -দের চা চামচ করে
  • •লবণ- স্বাদ মতো
  • •সরিষার তেল -দেড় টেবিল চামচ
  • •পেঁয়াজ কুচি - পৌনে এক কাপ
  • •কাঁচা মরিচ- পাচটি
  • •লেবুর রস- দুই পিস

রান্নার ধাপ

  1. 1প্রথম এখানে আমি হলুদ, গুঁড়া মরিচ গুঁড়া,এবং এক চামচ লবণ একটি পাত্রে নিয়ে নিলাম। চামচের সাহায্যে একটু মিশিয়ে নিছি । তারপর এখানে অল্প করে পানি দিয়ে,একটু তরল করে নিব। তারপর পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো এই হলুদ মরিচের সাথে মাখিয়ে নিব। এবং ঢেকে রেখে দিব প্রায় এক দুই ঘন্টার জন্য। এই সময়ের পর, চুলায় একটি প্যাণের মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এখন পেঁয়াজকুচি ছেড়ে দিচ্ছি।
  2. 2নেড়ে চেড়ে পেঁয়াজ টা একটু সচ্ছ হলেই এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবং কাঁচা মরিচটাও একটু ভাজা হলে এবং পেঁয়াজগুলো লালচে হয়ে আসলে,তখন এর মধ্যে দিয়ে দিব,হলুদ মরিচের সাথে মিশিয়ে রাখা মাছগুলো । এবং পাত্রে থাকা অবশিষ্ট হলুদ মরিচটাও দিয়ে ঢেলে দিব। নেরে ছেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। অর্থাৎ এক কাপেরও কম পানি। তারপর লবণ চেখে নিব। প্রয়োজনে আরো দিয়ে দিব।
  3. 3নেড়েছেড়ে একটু মিশিয়ে প্যানের ঢাকনা দিয়ে দেখে দিচ্ছি। প্রায় ৪-৫ মিনিট পর এর সাথে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস। এবং মাছগুলো একবার উল্টে দিব। খুব ভালো করে মিশিয়ে চুলার জলটা মাঝারি আছে করে। আবারো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায়, চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে, এর মধ্যে আর কোন পানির পরিমাণটা নেই, এভাবেই নামিয়ে নেব। হয়ে গেল আমাদের লেবু ইলিশ রান্নার রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

লেবু ইলিশ রান্নায় কী কী উপকরণ লাগে?+

এই রেসিপিতে ইলিশ মাছের বড় টুকরো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, সরিষার তেল, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ও লেবুর রস লাগে।

মাছ কতক্ষণ মাখিয়ে রাখতে হয়?+

হলুদ ও মরিচের মিশ্রণে মাছ মাখিয়ে ঢেকে প্রায় এক থেকে দুই ঘণ্টা রাখার কথা বলা হয়েছে।

লেবুর রস কখন দিতে হয়?+

প্যানে মাছ দেওয়ার পর পানি দিয়ে প্রায় ৪-৫ মিনিট রান্না হলে লেবুর রস দেওয়ার কথা বলা হয়েছে।