অসাধারণ স্বাদের পাকোড়ার রাজা, চিংড়ি মেথি শাকের পাকোড়া ! Methi Shak Chingrir Pkora
মসুরের ডাল, চিংড়ি মাছ ও মেথি শাক দিয়ে তৈরি একটি মুচমুচে পাকোড়া। আদা-রসুন বাটা ও কাঁচা মরিচ দিয়ে মাখিয়ে তেলে ভাজা হয়। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: চিংড়ি এবং মেথি শাকের তৈরি একটি পাকোড়ার মধ্যে রয়েছে ১৬০ থেকে ১৮০ ক্যালরি
শেয়ার করুন:
উপকরণ
- •মসুরের ডাল, বেটে নেওয়ার পর- দেড় কাপ
- •চিংড়ি মাছ বেটে নেওয়া- আধা কাপ
- •আদা বাটা, রসুন বাটা -দের চামচ
- •পেঁয়াজকুচি আধা কাপ
- •কাঁচা মরিচ কুচি
- •স্বাদ মত লবণ
- •আস্ত কুচা চিংড়ি মাছ -আধা কাপ
- •মেথি শাক পরিমাণ মতো
- •তেল পরিমাণ মতো
রান্নার ধাপ
- 1উপরে সমস্ত উপকরণগুলো একটি বলের মধ্যে নিয়ে নিলাম। যে-মন, বেটে রাখার ডাল, বেটে নেওয়া চিংড়ি মাছ,আদা বাটা ,রসুন বাটা ,পেঁয়াজ কুচি ,কাঁচা মরিচ, কুচি। এবং কুচি কুচি করে কেটে রাখা মেথি শাকগুলো। হাতের সাহায্যে সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তবে এখানে পানি দিব । আর না হলে নেই। খুব ভালো করে এখানে মিশে গেল, পানির প্রয়োজন আর হয়নি। এটা আমি শুকনো শুকনোই রাখতে চেয়েছিলাম। এই অবস্থায় এর সাথে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
- 2আবার একটু মেশিয়ে নিব। তারপর কতগুলো কুচা চিংড়ি মাছের মাথা ফেলে, আস্ত এগুলো দিয়ে দিয়ে দিব । এবং আলতো করে আবার মাখিয়ে নেব। যেন পাকড়াগুলো ভাজার সময় এগুলোর ভিতরে দুই একটা আস্ত দেখা যায়। তাহলে বেশ ভালো দেখা যাবে। এখন চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেওয়া হয়েছে। এখানে অল্প আচেই চুলার জ্বালটা রেখেছি। এরমধ্যে এক এক করে হাতের মুঠোয় পকোড়ার মিশ্রণ থেকে নিয়ে ,এর মধ্যে ছেড়ে দিব।
- 3একটু সময় নিয়ে ভেজে নেব। যেহেতু কাচা চিংড়ি মাছ ভেতরে রয়েছে। দুই তিন মিনিটের মধ্যে যখন পাকড়াগুলো উপরের দিকে ভেসে আসবে ,তখন এগুলো একটু উল্টে দিব। চুলার জাল টা মাঝারি আছে করে, এগুলো পছন্দ মত বাদামি করে ভেজে নিতে হবে । উল্টে পাল্টে পছন্দ মত বাদামি করে ভাজা হলেই বের করে নিচ্ছি। এভাবে হয়ে গেল চিংড়ি মাছ এবং মেথি শাকের পাকোড়া রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
এই পাকোড়া তৈরিতে কী কী উপকরণ লাগে?+
মসুরের ডাল, বাটা চিংড়ি মাছ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ কুচি, লবণ, আস্ত কুচা চিংড়ি মাছ, মেথি শাক ও তেল লাগে।
পাকোড়া তৈরিতে কত সময় লাগে?+
রেসিপি অনুযায়ী প্রস্তুত সময় ৩০ মিনিট। প্রতিটি পাকোড়ার আনুমানিক ক্যালরি ১৬০ থেকে ১৮০।
পাকোড়ার মিশ্রণে পানি দিতে হবে কি?+
রেসিপিতে বলা হয়েছে, সব উপকরণ মাখানোর সময় পানির প্রয়োজন হয়নি, তাই মিশ্রণটি শুকনো রাখা হয়েছে।