আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না হট সাওয়ার চিকেন স্যুপ রেসিপি ! Chicken Hot & Sour soup
চিকেন স্টক, মুরগির মাংস, ডিম ও চিলি সসে তৈরি ঝাল-টক স্বাদের হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ। ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করা হয়।
শেয়ার করুন:
উপকরণ
- •চিকেন স্টক এর পানি চার কাপ
- •মুরগির মাংস একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া সিকি কাপ
- •চিকেন পাউডার আড়াই টেবিল চামচ
- •চিনি দেড় টেবিল চামচ
- •কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ
- •টমেটো কুচি এক টেবিল চামচ
- •হাঁসের ডিম দুটি ফেটে নেওয়া
- •ধনেপাতা কুচি
- •চিলি সস আধা কাপ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে চুলায় একটি প্যানের মধ্যে চিকেন স্টকের পানিটা নিয়ে নিলাম। ফুটে উঠলে এর সাথে দিয়ে দিচ্ছি, মুরগির মাংসগুলো। যা একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছিল। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ,টমেটো কুচি ,নেড়েচেড়ে আরো দিয়ে দিচ্ছি চিকেন পাউডার চিনি, চিনি নেড়েচেড়ে ফুটে আসলে দিয়ে দিচ্ছি, চিল সস।
- 2নেড়েচেড়ে ভালো করে আরও কয়েক মিনিট ফুটিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ এর মতো কর্নফ্লাওয়ার যা তিন চামচ পানির সাথে ঘুলিয়ে রাখা হয়েছিল। নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি, অর্থাৎ নাড়তে নাড়তেক দিতে হবে,ফেটে রাখা হাসের ডিম। আরও আধা টেবিল চামচ চিকেন পাউডার দিয়ে দিলাম। ভাল করে মিশিয়ে নিচ্ছি।
- 3তারপর একটা পাত্রে ঢেলে ধনিয়াপাতা কুচি দিয়ে পরিবেশন করবো। এভাবে হয়ে গেলো হট সাওয়ার চিকেন স্যুপ রেসিপি। প্রস্তুত সময়: ২৫ মিনিট। পুষ্টি সম্পরর্কিত: এক কাপ এই সাওয়ার চিকেন সুপ এর মধ্যে রয়েছে, ৯১-২১৯ ক্যালরি।
সচরাচর জিজ্ঞাসা
এই স্যুপ তৈরিতে কত সময় লাগে?+
রেসিপি অনুযায়ী এর প্রস্তুত সময় ২৫ মিনিট।
স্যুপে প্রধান কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে?+
চিকেন স্টক, ছোট করে কাটা মুরগির মাংস, চিকেন পাউডার, চিনি, কাঁচামরিচ, টমেটো, চিলি সস, কর্নফ্লাওয়ার, হাঁসের ডিম ও ধনেপাতা ব্যবহার করা হয়েছে।
এক কাপ স্যুপে কত ক্যালরি থাকে?+
রেসিপিতে উল্লেখ আছে, এক কাপ এই স্যুপে ৯১ থেকে ২১৯ ক্যালরি থাকতে পারে।
Supper ক্যাটাগরির আরও রেসিপি
🍽️
আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না থাই স্যুপ রেসিপি / সুপ বানানো! Chinese Thai Soup Recipe
🍽️
আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না স্পেশাল থাই স্যুপ রেসিপি / সুপ বানানো! Thai Soup Recipe
🍽️