বৃষ্টির দিনে ঝটপট বানিয়ে ফেলুন কম মশলায় দারুন স্বাদের পাঁচফোড়ন দিয়ে খিচুড়ি রান্না !
পাঁচফোড়ন, আদা-রসুন বাটা ও সরিষার তেলে তৈরি কম মশলার ভুনা খিচুড়ি। চাল ও দুই ডালের মিশ্রণে দমে রান্না হয় এই পদ। পুষ্টি সম্পর্কিত: এক কাপ ভুনা খিচুড়িতে প্রায় ২৭৫ থেকে ৩৫০ বা এর বেশি ক্যালরি থাকতে পারে।
শেয়ার করুন:
উপকরণ
- •পোলাও এর চাল -দুই কাপ
- •মসুরের ডাল এবং মুগ ডাল আধা কাপ করে ৩)সরিষার তেল ৩ টেবিল চামচ
- •তেজপাতা তিনটি
- •দারচিনি দুইটি
- •এলাচ পাঁচটি
- •পাঁচফোড়ন আধা টেবিল চামচ
- •আস্ত জিরা এক চামচ
- •আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ করে
- •হলুদ এবং মরিচ গুঁড়া এক চামচ করে
- •কাচা মরিচ পাচটি
- •লবন স্বাদ মতো
রান্নার ধাপ
- 1প্রথমে একটি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আস্ত জিরা ,এলাচি, দারচিনি, তেজপাতা । নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজকুচি গুলো। নেড়েচেড়ে ২ মিনিট পিয়াজটা ভেজে, এর পাস গুলো একটু বাদামী হতে শুরু করলে সাথে দিয়ে দিয়েছি আধা এবং রসুন বাটা নেড়েচেড়ে আদা রসুনের। পানিটা টেনে নিলেও সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া। আরেকটু পানি দিয়ে মসলাটা ভুনে নিতে হবে। প্রায় দুই মিনিটের মত মশলাটা ভুনে নেওয়ার পর এখন এত সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে পানি ঝরিয়ে রাখার চাল এবং ডালগুলো।
- 2খুব ভালো করে মিশিয়ে তিন চার মিনিটের মতো চাল। গুলো ভেজে নেওয়ার পর, এখন এর সাথে দিয়ে দিচ্ছি ছয় কাপ পরিমাণ পানি । যেহেতু চাল এবং ডাল মিলিয়ে তিন কাপ ছিল,তাই এর দ্বিগুণ পানি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফুটে আসার পর কয়েক মিনিট আরো জাল দিয়ে নিয়ে পানি পরিমানটা টেনে নিতে হবে। নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবং এর সাথে কিছু কাচা মরিচ দিয়ে দিব। যখন পানির পরিমান টা টেনে চাল গুলো শুকনো অবস্থায় দাঁড়াবে ,তখন চুলার জ্বালটা একদম মৃদু আঁচে করে দমে রান্না করতে হবে, ২৫ থেকে ৩০ মিনিটের জন্য।
- 3প্রায় ৩০ মিনিট পর চালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে । এখন এর উপর থেকে ধনেপাতার কুচি ছিটিয়ে দিয়েছি। এবং সাইডে যে চালগুলো রয়েছে এগুলো মাঝ বরাবর এনে উঁচু করে রেখে দেবো। প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার জ্বাল টা বন্ধ করে আরো পাচ থেকে দশ মিনিট এর উপর রেখে তারপর নামিয়ে পরিবেশন করব। এভাবে হয়ে গেল কম মসলা এবং দারুন স্বাদের ঝটপট রান্নার একটি রেসিপি। পাচফোড়ন দিয়ে ভুনা খিচুড়ি। প্রস্তুত সময়: ৪৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
এই খিচুড়ি রান্নায় কী কী ডাল ব্যবহার করা হয়েছে?+
রেসিপিতে মসুরের ডাল এবং মুগ ডাল আধা কাপ করে ব্যবহার করা হয়েছে, সঙ্গে দুই কাপ পোলাওয়ের চাল।
খিচুড়ি রান্নায় কতক্ষণ দমে রাখতে হয়?+
চাল শুকনো হয়ে এলে মৃদু আঁচে ২৫ থেকে ৩০ মিনিট দমে রান্না করতে হয়, এরপর আরো পাঁচ থেকে দশ মিনিট রেখে নামানো হয়।
মোট প্রস্তুত সময় কত?+
এই রেসিপিতে প্রস্তুত সময় ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে।
Lunch ক্যাটাগরির আরও রেসিপি
সাম্প্রতিক রেসিপি
🍽️
আসল থাই চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির থাই বিফ সিজলিং রান্নার রেসিপি। Thai Beef Sizzling Recipe
🍽️
আসল থাই চাইনিজ রেস্টুরেন্টে বাবুর্চির রান্না হট সাওয়ার চিকেন স্যুপ রেসিপি ! Chicken Hot & Sour soup
🍽️